Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
দুই ঘণ্টাও টিকলো না কামিন্সের রেকর্ড, আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার স্টার্ক

খেলা

টিবিএস রিপোর্ট
19 December, 2023, 05:20 pm
Last modified: 19 December, 2023, 05:35 pm

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

দুই ঘণ্টাও টিকলো না কামিন্সের রেকর্ড, আইপিএলের সর্বোচ্চ দামি ক্রিকেটার স্টার্ক

রেকর্ড ২০.৫০ কোটি রুপিতে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু এই রেকর্ড দুই ঘণ্টাও টিকলো না, আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে গেলেন কামিন্সেরই স্বদেশী মিচেল স্টার্ক।
টিবিএস রিপোর্ট
19 December, 2023, 05:20 pm
Last modified: 19 December, 2023, 05:35 pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হচ্ছে দুবাইয়ে। আসরটির ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকে প্যাট কামিন্সকে দলে ভেড়ায় সানরাইজার্স হায়দরাবাদ। ২০.৫০ কোটি রুপিতে অজি অধিনায়ককে দলে ভেড়ায় আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু এই রেকর্ড দুই ঘণ্টাও টিকলো না, আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামি ক্রিকেটার হয়ে গেলেন কামিন্সেরই স্বদেশী মিচেল স্টার্ক।

অজি পেসারকে ২৪.৭৫ কোটি রুপিতে দলে নিয়েছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩২ কোটি টাকারও বেশি। আইপিএলের ইতিহাসে স্টার্কই এখন সবচেয়ে দামি ক্রিকেটার। কয়েক ঘণ্টা আগেও যা ছিলেন কামিন্স। এই নিলামের আগে আইপিএলে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। আইপিএলের গত আসরে ইংলিশ এই অলরাউন্ডারকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নেয় পাঞ্জাব কিংস। 

গত আসরেই সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটারের তিনটি রেকর্ড হয়। ২০২১ আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটারের রেকর্ড গড়েন ক্রিস মরিস। দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারকে ১৬.২৫ কোটি রুপিতে দলে নেয় রাজস্থান রয়্যালস। ২০২৩ সালের আসরে বেন স্টোকসকে একই দামে দলে ভেড়ায় চেন্নাই সুপার কিংস। কিছুক্ষণের জন্য সর্বোচ্চ আইপিএলের ইতিহাসের দামি ক্রিকেটার থাকেন ইংলিশ এই অলরাউন্ডার। 

এই আসরে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে ১৭ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। স্যাম কারানকে দল ভিড়িয়ে সব রেকর্ড ভেঙে দেয় পাঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকের সেরা পাঁচে থাকা সবাই অলরাউন্ডার। আগের রেকর্ডটিও ছিল ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের দখলে, ১৬ কোটি রুপিতে তাকে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস। 

এবারের আসরে স্টার্স-কামিন্স ছাড়াও আকাশ ছোঁয়া পারিশ্রমিকে দল পেয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। ১৪ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। ১১.৭৫ কোটি রুপিতে ভারতীয় অলরাউন্ডার হার্শাল প্যাটেলকে দলে ভিড়িয়েছে পাঞ্জাব কিংস। ৭.৪ রুপিতে রাজস্থান রয়্যালস দলে ভিড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েলকে।

৬.৮ কোটি রুপিতে অজি ওপেনার ট্রাভিস হেডকে কিনেছে সানরাইজার্স। দক্ষিণ আফ্রিকার পেসার জেরাল্ড কোয়েটজাকে দল নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের খরচা করতে হয়েছে ৫ কোটি রুপি। ৪ কোটি রুপিতে দিল্লি ক্যাপিটালসে ঠিকানা হয়েছে ইংলিশ ব্যাটসম্যান হ্যারি ব্রুকের। সমান পারিশ্রমিকে শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসকে ৪.২ কোটি রুপিতে কিনেছে পাঞ্জাব কিংস।     

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার

মিচেল স্টার্ক- কলকাতা নাইট রাইডার্স (২৪.৭৫ কোটি রুপি, ২০২৪)

প্যাট কামিন্স- সানরাইজার্স হায়দরাবাদ (২০.৫০ কোটি রুপি, ২০২৪)

স্যাম কারান- পাঞ্জাব কিংস (১৮.৫০ কোটি রুপি, ২০২৩)

ক্যামেরুন গ্রিন- মুম্বাই ইন্ডিয়ান্স (১৭.৫০ কোটি রুপি, ২০২৩)

বেন স্টোকস- চেন্নাই সুপার কিংস (১৬.২৫ কোটি রুপি, ২০২৩)

ক্রিস মরিস- রাজস্থান রয়্যালস (১৬.২৫ কোটি রুপি, ২০২১)

Related Topics

টপ নিউজ

মিচেল স্টার্ক / প্যাট কামিন্স / আইপিএল / আইপিএল নিলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা
  • আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ‘ওপর মহলের’, জানতেন না বিসিসিআই সদস্যরাও: রিপোর্ট

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]