Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
শিক্ষা উপমন্ত্রীর হলফনামা, মনোনয়নপত্র চ্যালেঞ্জ করলেন জাতীয় পার্টির প্রার্থী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 December, 2023, 11:15 am
Last modified: 10 December, 2023, 11:23 am

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস

শিক্ষা উপমন্ত্রীর হলফনামা, মনোনয়নপত্র চ্যালেঞ্জ করলেন জাতীয় পার্টির প্রার্থী

শনিবার (৯ ডিসেম্বর) ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে জাতীয় পার্টির প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী এ অভিযোগ দাখিল করেন।
টিবিএস রিপোর্ট
10 December, 2023, 11:15 am
Last modified: 10 December, 2023, 11:23 am

নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য ও তথ্য গোপন করার অভিযোগ দাখিল করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর প্রার্থীতা চ্যালেঞ্জ করে প্রার্থীতা বাতিল ও মনোনয়ন অবৈধ ঘোষণার আবেদন করেছেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জাতীয় পার্টির প্রার্থী সানজীদ রশীদ চৌধুরী। 

শনিবার (৯ ডিসেম্বর) ঢাকার আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে তিনি এই অভিযোগ দাখিল করেন।

এই বিষয়ে সানজীদ রশীদ চৌধুরীর সাথে কথা বললে তিনি জানান, "উনি (মহিবুল হাসান চৌধুরী) একজন সম্মানী মানুষ। উনি নিজের মায়ের ব্যাপারে হলফনামা ও মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন এবং তথ্য গোপন করেছেন। বিষয়টিসহ আরও কয়েকটি তথ্য উপস্থাপন করে অভিযোগ দিয়েছি।" আগামী ১৪ ডিসেম্বর এই বিষয়ে শুনানী অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

দাখিল করা লিখিত অভিযোগে বলা হয়েছে, 'মহিবুল হাসান চৌধুরী হলফনামা ও মনোনয়নপত্রে মাতার নাম হাসিনা মহিউদ্দিন উল্লেখ করলেও বাস্তবে তার জম্মধাত্রী মাতা শাহেদা মহিউদ্দিন'। প্রার্থীর জম্ম তারিখ ১৯৮৩ সালের ২৬ জুলাই। প্রার্থীর পিতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ১৯৮২ সালের মার্চে শাহেদা আক্তারকে বিয়ে করেন। পরে তিনি শাহেদা মহিউদ্দিন হিসেবে পরিচিতি পান। তার ঔরশেই প্রার্থীর জম্ম হয় ১৯৮৩ সালের ২৬ জুলাই। ১৯৮৬ সালের ১৯ অক্টোবর বোমা দুর্ঘটনায় শাহেদা মহিউদ্দিন মারা যান। এই বিষয়ে পাঁচলাইশ থানায় মামলাও হয়েছিল।

১৯৮৭ সালের জানুয়ারি/ফেব্রুয়ারিতে মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সাথে বিয়ে হয় হাসিনা মহিউদ্দিনের। তখন প্রার্থীর বয়স ৪ বছর বলে উল্লেখ করা হয় অভিযোগ পত্রে। তাছাড়া প্রার্থীর বর্তমান ও স্থায়ী ঠিকানার মধ্যেও গরমিল পাওয়া যায় বলে জানান সানজীদ রশীদ চৌধুরী। 

সানজীদ রশীদ চৌধুরী জানান, প্রার্থী ( মহিবুল হাসান চৌধুরী ) মনোনয়নপত্র ও হলফনামায় মাতার হিসেবে হাসিনা মহিউদ্দিনের নাম উল্লেখ করেছেন।  অথচ ওনার গর্ভধারিনী মা হচ্ছেন মরহুমা শাহেদা মহিউদ্দিন।

এ সংক্রান্ত যাবতীয় তথ্য উপাত্ত ও দেশের আইন কানুনের কপি অভিযোগ কপির সাথে সংযুক্ত করে দিয়েছেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, মনোনয়ন বাছাইয়ে দুই প্রার্থীর মনোনয়নপত্রই ইতোমধ্যে বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট রির্টানিং অফিসার।

Related Topics

টপ নিউজ

নির্বাচন / হলফনামা / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ
  • পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: নরেন্দ্র মোদি; নিজেদের ‍দুর্গেই শোচনীয় পরাজয়ের মুখে তৃণমূল কংগ্রেস

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]