Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
ভারতের অন্ধপ্রদেশ উপকূল পার হবে আজ ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 December, 2023, 10:30 am
Last modified: 05 December, 2023, 10:33 am

Related News

  • ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে শীতের ফসলের বাজারে
  • ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আলু-সরিষার উৎপাদন ক্ষতিগ্রস্ত
  • বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনভর ভোগান্তি ঢাকায়, আজ বৃষ্টির সম্ভাবনা কম
  • সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল স্বাভাবিক, ফিরেছেন পর্যটকরা
  • ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঢাকায় বৃষ্টি, সোমবার থেকে কমতে পারে তাপমাত্রা

ভারতের অন্ধপ্রদেশ উপকূল পার হবে আজ ঘূর্ণিঝড় ‘মিগজাউম’

ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে
টিবিএস রিপোর্ট
05 December, 2023, 10:30 am
Last modified: 05 December, 2023, 10:33 am
প্রতীকী ছবি: সংগৃহীত

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় 'মিগজাউম' আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকালে অধিদপ্তর আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলেছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

এতে আরও বলা হয়, আজ সকাল নাগাদ নিলর ও মাসুলিপট্টমের কাছ দিয়ে ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। যা আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, "ঘূর্ণিঝড়টির প্রভাবে আজ সারা দেশেই আকাশ কমবেশি মেঘলা থাকতে পারে। দেশের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। কাল বুধবার বৃষ্টি বাড়তে পারে।"

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুদ্ধ রয়েছে।

এদিকে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

মিগজাউম / ঘূর্ণিঝড় মিগজাউম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে শীতের ফসলের বাজারে
  • ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে আলু-সরিষার উৎপাদন ক্ষতিগ্রস্ত
  • বৃহস্পতিবারের বৃষ্টিতে দিনভর ভোগান্তি ঢাকায়, আজ বৃষ্টির সম্ভাবনা কম
  • সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল স্বাভাবিক, ফিরেছেন পর্যটকরা
  • ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ঢাকায় বৃষ্টি, সোমবার থেকে কমতে পারে তাপমাত্রা

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]