Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
‘স্বস্তি’ নামল বিধ্বস্ত গাজায় ইসরাইল-হামাস যুদ্ধে প্রথম যুদ্ধবিরতিতে

আন্তর্জাতিক

আলজাজিরা
24 November, 2023, 05:10 pm
Last modified: 24 November, 2023, 07:22 pm

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান

‘স্বস্তি’ নামল বিধ্বস্ত গাজায় ইসরাইল-হামাস যুদ্ধে প্রথম যুদ্ধবিরতিতে

আলজাজিরা
24 November, 2023, 05:10 pm
Last modified: 24 November, 2023, 07:22 pm

হামাস ও ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতি শুরুর পর দক্ষিণ গাজার খান ইউনিসের সড়কে ক্ষণিকের জন্য নিশ্চিন্ত, নির্ভার মনে হাঁটছেন ফিলিস্তিনিরা। ২৪ নভেম্বর ২০২৩-এ তোলা। ছবি: রয়টার্স

কাতারের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। টানা সাত সপ্তাহ ধরে  ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণের পর প্রথম বিরতিতে স্বস্তি মিলেছে ফিলিস্তিনিদের।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭ টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়। চার দিনের এই বিরতির মধ্যে ইসরায়েলি কারাগারে আটক ১৫০ জন ফিলিস্তিনির মুক্তির বিনিময়ে ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে হামাস।   

আজ স্থানীয় সময় বিকেলে প্রথম ধাপে ৩৯ জন ফিলিস্তিনি ও ১৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।   

এদিকে যুদ্ধবিরতি শুরু হওয়ার আগের কয়েক ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে ব্যাপক বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। 

ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১৩-এর সাংবাদিক আলমগ বোকার অনলাইনে একটি ভিডিও পোস্ট করেছেন। যুদ্ধবিরতি শুরুর আগে তাদের হামলায়  উত্তর গাজা উপত্যকায় বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে যাওয়ায় ভিডিওটিতে  দূর থেকে ইসরায়েলি সেনাদের উল্লাস  করতে দেখা যায়। 

দক্ষিণ গাজার খান ইউনিস থেকে আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজউম জানান, বিরতিটি ফিলিস্তিনিদের জন্য দারুণ স্বস্তির বিষয়। তারা গত কয়েক সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েলি বোমাবর্ষণ থেকে নিরাপদ থাকতে পেরে আনন্দিত। 

তিনি বলেন, 'যুদ্ধ শুরুর পর থেকে প্রথমবারের মতো আমরা ইসরায়েলি ড্রোনের শব্দ শুনতে পাইনি। মানুষ আশা করে এই স্বল্পমেয়াদী বিরতি দীর্ঘ যুদ্ধবিরতির পথ তৈরি করবে।'

ইসরায়েলের আক্রমণকালে ঘরহারা ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের পাশ দিয়ে বাড়ি ফিরছেন। জানেন না তাদের বাড়ি অক্ষত আছে, নাকি গুঁড়িয়ে গেছে হামলায়। ২৪ নভেম্বর ২০২৩-এ খান ইউনিস থেকে তোলা। ছবি: রয়টার্স

ব্যাপক সহায়তা জরুরি 

চুক্তির অধীনে গাজা উপত্যকায় ত্রাণ সহায়তা ব্যাপকভাবে প্রবেশ করতে দেওয়া হবে। ৭ অক্টোবর হামাসের আক্রমণের ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকাটি সম্পূর্ণ ইসরায়েলি অবরোধের মধ্যে রয়েছে।

মিসর বলেছে যে চার দিনে গাজায় প্রতিদিন এক লাখ ৩০ হাজার লিটার ডিজেল ও চার ট্রাক গ্যাস সরবরাহ করা হবে। সামগ্রিকভাবে প্রতিদিন ত্রাণ সহায়তা নিয়ে ২০০টি ট্রাক গাজায় প্রবেশ করবে।

রাফা সীমান্ত ক্রসিং থেকে আল জাজিরার ইয়োমনা এলসাইদ জানিয়েছেন, জ্বালানি ও গ্যাস বহনকারী ট্রাকগুলো গাজায় প্রবেশ করতে শুরু করেছে। 

দোহায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, গাজায় অতিরিক্ত সহায়তা প্রবেশ করা শুরু করবে এবং বয়স্ক নারীসহ প্রথম দফায় বন্দিদের স্থানীয় সময় বিকেল ৪টায় মুক্তি দেওয়া হবে। চারদিনে হামাস ৫০ জন জিম্মিকে মুক্তি দেবে। 

যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করা হবে 

দোহা থেকে আল জাজিরার জেমস বেস জানিয়েছেন, সম্ভাব্য লঙ্ঘনের বিষয়টি বিবেচনায়  যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করবে কাতার। 

তিনি বলেন, 'দোহায় কার্যক্রম পরিচালনার জন্য একটি রুম রয়েছে, যেখান থেকে তারা গাজা থেকে বাস্তবিক তথ্যগুলো পাবে।'

তিনি যোগ করেন, 'এ সময়ের মধ্যে কোনো লঙ্ঘন চোখে পড়লে সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা সেগুলো সমাধান করার চেষ্টা করবে। 

'আমি ঘরে ফিরতে চাই'

যুদ্ধবিরতি শুরুর সঙ্গে সঙ্গে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি কোনো কিছু অবশিষ্ট আছে কি না তা দেখার জন্য তাদের ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির দিকে ছুটে যেতে শুরু করেন। 

সাময়িক যুদ্ধবিরতিতে বাড়ি ফিরছেন কিছু ফিলিস্তিনি। ছবি: এএফপি

এক ব্যক্তি বলেন,  'আমি বাড়ি যেতে চাই এবং এটি ধ্বংস হয়ে গেলেও আমি সেখানে থাকতে চাই। আমি সেখানে মরতে চাই।'

এক নারী বলেন, 'আমি প্রার্থনা করি এই দিনগুলো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে উঠুক।

তবে ইসরায়েল বলেছে, তাদের সেনারা যুদ্ধবিরতি রেখায় অবস্থান করবে এবং ফিলিস্তিনিদের উত্তর গাজার দিকে যেতে দেবে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকষ্মিক হামলা চালায় হামাস। এতে এক হাজার ২০০ জন নিহত হয়। হামাসের হাতে জিম্মি হয় ২৪০ জনেরও বেশি মানুষ। জবাবে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনীও। এ  হামলায় গাজায় এ পর্যন্ত ১৪ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-হামাস / ফিলিস্তিন / গাজা উপত্যকা / যুদ্ধবিরতি / ইসরায়েল-ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ‘এটি ভুল নয়, সরাসরি খুনের উদ্দেশ্যেই গুলি’: বিচারের অপেক্ষায় ৭ মাসের ফিলিস্তিনি শিশুটির পরিবার
  • ইরান যুদ্ধবিরতি চুক্তির ‘চূড়ান্ত ও সম্মত’ খসড়ায় পৌঁছানো গেছে: পাকিস্তান
  • ‘লজ্জাজনক’: ফাঁস হওয়া ইরান যুদ্ধবিরতির শর্তগুলোকে ভুয়া দাবি করলেন ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]