Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০

আন্তর্জাতিক

আল জাজিরা
23 October, 2023, 09:40 am
Last modified: 23 October, 2023, 11:59 am

Related News

  • গাজায় ত্রাণবাহী ট্রাকচালককে ‘বিনা বিচারে হত্যা’র অভিযোগ আইডিএফের বিরুদ্ধে
  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ
  • গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০

বোমা-বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে যে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তার অধিকাংশই নারী ও শিশুর।
আল জাজিরা
23 October, 2023, 09:40 am
Last modified: 23 October, 2023, 11:59 am
ছবি: রয়টার্স

গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। বোমা-বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে যে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে, তার অধিকাংশই নারী ও শিশুর। সেখানকার সিভিল ডিফেন্স ইউনিট আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপত্যকার আটটি শরণার্থী শিবিরের মধ্যে সবচেয়ে বড় আবাসিক ভবনটিতে রোববার (২২ অক্টোবর) গভীর রাতে ইসরায়েলি বিমান হামলার পর অনেকে হতাহতের শিকার হন।

হামলায় কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

ঘনবসতিপূর্ণ জাবালিয়া ক্যাম্পে তিনটি স্কুল রয়েছে, যেগুলো ফিলিস্তিনি শণার্থীদের জন্য জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি (ইউএনআরডব্লিউএ) দ্বারা পরিচালিত হয়। এরমধ্যে কয়েকটি স্কুলকে আশ্রয়কেন্দ্রে রূপান্তর করা হয়েছে; চলমান সংঘাতের মধ্যে শত শত বাস্তুচ্যুত পরিবার সেখানে আশ্রয় নিয়েছে।

এর আগেও জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার ঘটনা ঘটেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, গত ৯ অক্টোবর ইসরায়েল এই শিবিরের একটি বাজারে বিমান হামলা চালায়। সে হামলায় ঠিক কত মানুষ নিহত হয়েছেন, তা এখনও অজানা।  

এদিকে, হাজার হাজার আহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে গাজার হাসপাতালগুলো। উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক আল জাজিরাকে বলেন, "আমরা ওষুধ ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকটে ভুগছি।"

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণের পর থেকে গাজায় লাগাতার বোমাবর্ষণ করে চলেছে ইসরায়েলি বাহিনী। দুই সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা এ সংঘাতে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৬৫১ জনে; আহত হয়েছেন অন্তত ১৪,২৪৫ জন। অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় কমপক্ষে ১,৪০০ নিহত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

গাজা-ইসরায়েল / গাজা / ইসরায়েলি হামলা / ফিলিস্তিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • গাজায় ত্রাণবাহী ট্রাকচালককে ‘বিনা বিচারে হত্যা’র অভিযোগ আইডিএফের বিরুদ্ধে
  • মিসর-আর্জেন্টিনা ম্যাচের আগে গাজায় বিশ্বকাপের খেলা দেখানোর দায়িত্বে থাকা নেতাকে হত্যা করল ইসরায়েল
  • গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • ইতিহাস গড়ে শেষ ষোলোতে মিসর, ফিলিস্তিনকে জয় উৎসর্গ করলেন কোচ
  • গাজায় ধ্বংসযজ্ঞের ১৭টি গোপন রিপোর্ট সরাল ইইউ; ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের গণহত্যার অভিযোগ

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]