Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
মস্কো হামাসের সাথে যোগাযোগ রাখছে: রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক

সিএনএন
14 October, 2023, 10:25 am
Last modified: 14 October, 2023, 10:29 am

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

মস্কো হামাসের সাথে যোগাযোগ রাখছে: রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী

একইসাথে ১১ লাখ ফিলিস্তিনিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার ইসরায়েলের ঘোষণাকে ‘মানবধিকারের লঙ্ঘন’ বলে অভিহিত করেছে মস্কো।
সিএনএন
14 October, 2023, 10:25 am
Last modified: 14 October, 2023, 10:29 am
ছবি: ওয়াশিংটন পোস্ট

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত বন্ধে স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে মস্কো। গতকাল (শুক্রবার) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। 

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ গণমাধ্যমে বলেন, "আমরা সকলের সাথে যোগাযোগ করছি। আমাদের হামাসের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের সাথেও যোগাযোগ রয়েছে।"

সম্প্রতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকেই বেশ সতর্ক অবস্থানে রয়েছে রাশিয়া। একইসাথে চলমান দ্বন্দ্ব নিরসনে মস্কোর একটি প্রতিনিধিদলের মধ্যপ্রাচ্যে সফরের সদিচ্ছা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।    

বোগদানভ মনে করেন, গাজা উপত্যকায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়টি 'খুব সাবধানে' এবং সহিষ্ণুতার সাথে' সমাধান করতে হবে। একইসাথে ১১ লাখ ফিলিস্তিনিকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চল থেকে সরে যাওয়ার ইসরায়েলের ঘোষণাকে 'মানবধিকারের লঙ্ঘন' বলে অভিহিত করেছেন তিনি। 

ইসরায়েলের এমন সিদ্ধান্তে বোগদানভ বলেন, "এটি সাধারণ কোনো অপসারণ নয়। বরং এটি তাদের বাড়িঘর থেকে, যেখানে তারা সারাজীবন বসবাস করেছে, সেখান থেকে উচ্ছেদ করে দেওয়ার শামিল।"

গাজা উপত্যকায় আইডিএফ-এর সম্ভাব্য স্থল অভিযানের বিষয়টিকে 'ইসরায়েলি দখলদারিত্ব' হিসেবে উল্লেখ করেছে মস্কো। একইসাথে আত্মরক্ষার নামে ইসরায়েলের এমন পদক্ষেপের বিরোধিতা করে দেশটি। 

বোগদানভ রিপোর্টারদের বলেন, "আমরা দখলদারিত্বের বিরুদ্ধে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী, নীতিগতভাবে, শান্তি ও নিরাপত্তা অর্জনের ভিত্তি হলো ভূমি সংক্রান্ত সমস্যা সমাধান করা। এক্ষেত্রে অধিকৃত আরব অঞ্চল থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের মাধ্যমে অবস্থা স্বাভাবিক হবে।"

অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে, গাজায় ইসরায়েল স্থল অভিযানে গেলে অনেক বেসামরিক মানুষ হতাহত হতে পারে, যা হবে 'একেবারেই অগ্রহণযোগ্য' বলে মন্তব্য করেছেন তিনি।

গতকাল (শুক্রবার) গাজা সিটির ১০ লাখেরও বেশি বাসিন্দাকে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার দক্ষিণাঞ্চলে সরে যেতে বলে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজার সীমান্তজুড়ে বিপুল সংখ্যক ট্যাংক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা। 

গাজায় প্রচণ্ড অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় গত শুক্রবার কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক সম্মেলনে এসব কথা বলেন পুতিন।

পুতিন বলেন, "রাশিয়া গঠনমূলকভাবে সব পক্ষের সঙ্গে সমন্বয় করতে প্রস্তুত। ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত বন্ধে দুই রাষ্ট্র সমাধানের পথে এগোতে হবে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হানাহানির অবসান করতে পারবে।"

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধে ক্রমেই বেড়ে চলেছে নিহতের সংখ্যা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার জানিয়েছে, অবরুদ্ধ এ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫০০ শিশু ও ২৭৬ জন নারীসহ ১,৫৩৭ ফিলিস্তিনি নিহত ও ৬,৬১২ জন আহত হয়েছে।

অন্যদিকে ইসরায়েলে এখন পর্যন্ত ১৩০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন ৩২০০ জন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত / ইসরায়েল-ফিলিস্তিন / হামাস / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • ইরানের সঙ্গে যুদ্ধে সবাই হেরেছে
  • হরমুজ খুলে দেওয়া হলে রাশিয়ার তেলের ওপর আবারও নিষেধাজ্ঞার বিষয়ে বিবেচনা করবেন ট্রাম্প
  • দুটি ফোন আর একটি অ্যাপ: পুতিনের ডিজিটাল নিষেধাজ্ঞা যেভাবে ফাঁকি দিচ্ছেন রুশরা
  • ১ হাজার ৫৬৯ দিন: স্থায়িত্বের দিক থেকে প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল ইউক্রেন যুদ্ধ
  • বিশ্বে মোট পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এখন ১২,১৮৭—৮৩ শতাংশই রাশিয়া-যুক্তরাষ্ট্রের দখলে

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]