Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফিরছেন সোমবার

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 May, 2020, 12:10 pm
Last modified: 10 May, 2020, 12:17 pm

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

যুক্তরাজ্যে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীরা দেশে ফিরছেন সোমবার

যাত্রীদের স্বাস্থ্য মূল্যায়নের ওপর ভিত্তি করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জারি করা স্বাস্থ্য ছাড়পত্রে সকল শিক্ষার্থীকে আশ্বাস দেওয়া হয়েছে যে,তাদেরকে কেবল হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। 
টিবিএস ডেস্ক
10 May, 2020, 12:10 pm
Last modified: 10 May, 2020, 12:17 pm

করোনাভাইরাস মহামারির প্রভাবে যুক্তরাজ্যে আটকেপড়া ১৩০ জনেরও বেশি শিক্ষার্থীর সোমবার সকালে দেশে ফেরার কথা রয়েছে।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (লন্ডন সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইট বিজি ৪০৪১ ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়ে যাবে।

সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ বিমানটি অবতরণ করবে। খবর ইউএনবির।

এর আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের অনুরোধে সরকার জাতীয় পতাকাবাহী এবং বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্ট (বিএএফডব্লিউটি) কর্তৃক চার্টার্ডে পরিচালিত এ ফ্লাইটটির ব্যবস্থা করে।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম লন্ডন হিথ্রো বিমানবন্দরে (টার্মিনাল ২) এসব শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পারেন।

হাইকমিশনার তাসনিম বলেন, 'এ বিমানটি পরিচালনা করার উদ্যোগ নেয়ায় আমরা বাংলাদেশ সরকার, বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞ।'

তিনি জানান, প্রাথমিকভাবে ২০০ জনেরও বেশি শিক্ষার্থী বুকিং দিলেও বাংলাদেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার ভয়ে অনেকেই শেষ মুহুর্তে তাদের বুকিং বাতিল করেছে।

তবে যাত্রীদের স্বাস্থ্য মূল্যায়নের ওপর ভিত্তি করে লন্ডনে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক জারি করা স্বাস্থ্য ছাড়পত্রে হাইকমিশনার তাসনিম সকল শিক্ষার্থীকে আশ্বাস দিয়েছেন যে তাদেরকে কেবল হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। 

একইভাবে ঢাকা থেকে লন্ডন যাতায়াতকারী সকল যাত্রীদের জন্য হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা করেছে হাইকমিশন।

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / শিক্ষার্থী / বাংলাদেশি / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • অনলাইনেই দায়িত্ব পালন করছেন ডুয়েটের নতুন ভিসি; বিরোধীদের আন্দোলন অব্যাহত
  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]