Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 12, 2026
বিস্ময়কর এই ঘটনা ঘটবে! ১৮ মাসের মধ্যে শিশুদের পড়তে শেখাবে এআই: বিল গেটস

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 April, 2023, 10:50 am
Last modified: 23 April, 2023, 11:08 am

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

বিস্ময়কর এই ঘটনা ঘটবে! ১৮ মাসের মধ্যে শিশুদের পড়তে শেখাবে এআই: বিল গেটস

গেটস বলেন, “মানুষের মতোই একজন ভালো শিক্ষক হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। খুব শীঘ্রই সেই সক্ষমতা অর্জন করবে এআই।”
টিবিএস ডেস্ক
23 April, 2023, 10:50 am
Last modified: 23 April, 2023, 11:08 am
বিল গেটস। ছবি / সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স-এআই) মাধ্যমে শীঘ্রই পড়তে ও শিখতে পারবে শিশুরা। এমনকি, পরীক্ষায় তাদের ফলাফল ভালো করতেও সাহায্য করবে এই উন্নত প্রযুক্তি। মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এমনটিই জানিয়েছেন।

তিনি বলেছেন, এআই চ্যাটবটগুলো আগামী ১৮ মাসের মধ্যে শিশুদের পড়তে শেখানোর দক্ষতা অর্জন করবে; সেইসঙ্গে তাদের লেখার দক্ষতা বাড়াতেও সাহায্য করবে এই প্রযুক্তি।

গত মঙ্গলবার সান দিয়েগোতে এএসইউ+জিএসভি সামিটের মূল বক্তৃতায় গেটস বলেন, "মানুষের মতোই একজন ভালো শিক্ষক হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। খুব শীঘ্রই সেই সক্ষমতা অর্জন করবে এআই।"

ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং গুগল বার্ডের মতো এআই চ্যাটবটগুলো গত কয়েক মাসে আরও উন্নত হয়েছে; কিছু মানসম্মত পরীক্ষায় এখন এই চ্যাটবটগুলো মানব বুদ্ধিমত্তার সঙ্গেও প্রতিযোগিতা করতে পারে। তবে এআইয়ের এমন অভূতপূর্ব উন্নয়নে সম্ভাব্য কিছু নেতিবাচক পরিণতি নিয়েও সৃষ্টি হয়েছে বিতর্ক। অনেক বিশেষজ্ঞই প্রযুক্তির নেতিবাচকতা তুলে ধরেছেন।

কিন্তু নেতিবাচকতা ছাপিয়ে প্রযুক্তির ইতিবাচক দিকগুলোর ওপরেই বেশি জোর দিচ্ছেন বিল গেটস। 

"আজকের চ্যাটবটগুলো সাবলীলভাবে পড়া ও লেখা শেখাতে সক্ষম। শীঘ্রই এটি শিক্ষার্থীদের কাজে আসবে, যা আগে কোনো প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়নি," বলেন তিনি।

গেটস আরও বলেন, "প্রথম দিকে রিডিং রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে এটি আপনাকে পড়তে সাহায্য করবে, এবং পরে এটি আপনার লেখার বিষয়েও ফিডব্যাক জানাবে।"

লেখার বিষয়ে ফিডব্যাক দেওয়া বা এ বিষয়ে দক্ষতা বাড়ানো কম্পিউটারের জন্য কঠিন কাজ হলেও এআইয়ের জন্য এমনটি নয় বলে উল্লেখ করেন গেটস। 

কোনো লেখার বিষয়ে শিক্ষকরা যেরকম সংশোধনী বা বিস্তারিত প্রতিক্রিয়া দিয়ে থাকেন, তা প্রযুক্তির মাধ্যমে কোডে প্রকাশ করা কঠিন। কিন্তু এআই চ্যাটবটগুলোর মানুষের ভাষা বোঝা এবং তা পুনরায় তৈরি করার সক্ষমতা থাকবে বলে জানিয়েছেন এর প্রক্তারা।

গেটস বলেন, "আগামী ১৮ মাসের মধ্যেই একজন টিচিং অ্যাসিস্টেন্ট হিসেবে এআইয়ের আবির্ভাব হবে, লেখার বিষয়ে এই প্রযুক্তি প্রতিক্রিয়া জানাবে। এমনকি, গণিত সমাধানেও এটি আপনাকে সাহায্য করতে পারে।"

তবে একইসঙ্গে শিক্ষাবিদরা সতর্ক করেছেন, প্রযুক্তিটি এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি এবং যেকোনো অসাবধানতাবশত এতে ভুল বা ক্রুটিপূর্ণ তথ্যের প্রবর্তন হতে পারে। গেটস বলেন, এআই প্রযুক্তিকে আগে অবশ্যই মানুষের ভাষা বুঝতে পারা ও সে অনুযায়ী পুনর্গঠনে সক্ষম করে তৈরি করতে হবে। তবেই তা শিক্ষার্থীদেরকে আরও অনুপ্রাণিত করতে পারবে।

  • সূত্র: সিএনবিসি

Related Topics

টপ নিউজ

এআই / বিল গেটস / প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এনডিটিভি
    অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা
  • নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
    মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা
  • এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের
  • ছবি: রয়টার্স
    বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

Related News

  • বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন
  • ডাক্তাররা স্মার্ট ওয়াচ বা রিংয়ের মতো প্রযুক্তিগুলো নিয়ে সতর্ক, কিন্তু কেন?
  • আমেরিকার এআই যুদ্ধযন্ত্রে মানুষের লাগাম টানার কোনো নিয়ম নেই
  • এআই টুলে ব্যাংকের গোপনীয় তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের
  • ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র বানিয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ, ২ জনের অর্থদণ্ড

Most Read

1
ছবি: এনডিটিভি
বিনোদন

অনলাইনে বিক্রি হচ্ছে টেইলর সুইফটের বিয়ের 'আবর্জনা', ১০০ ডলার দিয়েও কিনছেন ভক্তরা

2
নোবেলজয়ী বিজ্ঞানী ওমর ইয়াঘি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

চীনে পাড়ি জমাচ্ছেন নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ওমর ইয়াঘি; নেতৃত্ব দেবেন এআই গবেষণা প্রতিষ্ঠানের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
ফিচার

বাংলাদেশের ফ্রিল্যান্সাররা যেভাবে বিশ্বজুড়ে এআই-এর প্রতিটি নিখুঁত উত্তরের পেছনে কাজ করছেন

4
রায়ানএয়ারের কার্যালয়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মাঝআকাশে রায়ানএয়ারের বোয়িং বিমানের জানালা ভেঙে বাইরে চলে যাচ্ছিলেন যাত্রী, টেনে ভেতরে আনলেন সহযাত্রীরা

5
এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা (বামে) ও মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ পেতে আরব আমিরাতের কাছে রুশ এস-৪০০ বিক্রি করবে তুরস্ক, প্রস্তাবে সায় ক্রেমলিনের

6
ছবি: রয়টার্স
খেলা

বিশ্বকাপ খেলে ফেরার পরই দক্ষিণ আফ্রিকার ফুটবলার জেডেন অ্যাডামসের মৃত্যু

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]