Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জেফ বেকের কনসার্টে জনি ডেপ, এরিক ক্ল্যাপটন, রড স্টুয়ার্ট মঞ্চ মাতাবেন

বিনোদন

টিবিএস ডেস্ক
12 March, 2023, 10:55 am
Last modified: 12 March, 2023, 10:56 am

Related News

  • অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়
  • অ্যাম্বারের দেওয়া ক্ষতিপূরণের ১ মিলিয়ন ডলার দান করে দেবেন জনি ডেপ 
  • পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন জনি ডেপ, স্থগিত করা হলো ট্যুর

জেফ বেকের কনসার্টে জনি ডেপ, এরিক ক্ল্যাপটন, রড স্টুয়ার্ট মঞ্চ মাতাবেন

জনি ডেপের সাথে সাবেক সঙ্গী অ্যাম্বার হার্ডের বিতর্কের মাঝেই এ অভিনেতার সাথে যৌথভাবে এ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বেক। গত বছরের ১৫ জুলাই এ দুই তারকা '১৮' নামের রক ঘরানার একটি এ্যালবাম প্রকাশ করেন।
টিবিএস ডেস্ক
12 March, 2023, 10:55 am
Last modified: 12 March, 2023, 10:56 am

ব্রিটিশ কিংবদন্তি গিটারিস্ট প্রয়াত জেফ বেকের স্মরণে একটি কনসার্টের আয়োজন করা হবে। ঐ কনসার্টে হলিউড অভিনেতা জনি ডেপ, সংগীত শিল্পী এরিক ক্ল্যাপটন ও পপ গায়ক স্যার রড স্টুয়ার্টের মতো তারকারা মঞ্চ মাতাবেন। খবর জিও টিভির।  

আগামী মে মাসের ২২ ও ২৩ তারিখে লন্ডনের রয়েল আলবার্ট হলে বিখ্যাত এ গিটারিস্টের প্রতি সম্মান প্রদর্শনে কনসার্টটি অনুষ্ঠিত হবে। জেফ বেকের স্ত্রী সান্দ্রা বেক ও শিল্পী এরিক ক্ল্যাপটন কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছেন।

কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কাছকাছি সময়ে ফাইনাল লাইন-আপ ঠিক করা হবে। ধারণা করা হচ্ছে যে, বিশ্ব সংগীত অঙ্গনের আরও বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পী এ তালিকায় যুক্ত হবেন। 

জেফ বেক ব্যান্ড এবং রোন্ডা স্মিথ, আনিকা নিলস ও রবার্ট স্টিভেনসনের মতো তারকারা এ কনসার্টে পারফর্ম করবেন বলে জানা গেছে। এছাড়াও গ্যারি ক্লার্ক, বিলি গিবনস, ডয়লে ব্রামহালের মতো সঙ্গীত তারকারাও কনসার্টটিতে পারফর্ম করার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন।   

জনি ডেপের সাথে সাবেক সঙ্গী অ্যাম্বার হার্ডের বিতর্কের মাঝেই এ অভিনেতার সাথে যৌথভাবে এ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বেক। গত বছরের ১৫ জুলাই এ দুই তারকা '১৮' নামের রক ঘরানার একটি এ্যালবাম প্রকাশ করেন। বেক ও ডেপ একসাথে কিছু লাইভ পারফরম্যান্সও করেছেন। 

চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসে সংক্রামিত হয়ে ৭৮ বছর বয়সে জেফ বেক চলে যান না ফেরার দেশে। ইতিহাসের অন্যতম সেরা গিটারিস্ট হিসেবে এ তারকাকে বিবেচিত করা হয়। 

১৯৪৪ সালে লন্ডনে জন্ম নেওয়া বেক মোট আটবার গ্র্যামি জিতেছেন। গত শতকের ষাটের দশকে খ্যাতির শিখরে পৌঁছেছিলেন তিনি। এমনকি রোলিং স্টোন সাময়িকীর সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় এ তারকার অবস্থান পাঁচ নম্বরে।

Related Topics

টপ নিউজ

জনি ডেপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • অ্যাকশন থ্রিলার ‘ডে ড্রিঙ্কার’ দিয়ে ফিরছেন জনি ডেপ, আছেন পেনেলোপে ক্রুজ
  • ফের পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান! জনি ডেপ কি ফিরছেন?
  • অ্যাম্বার হার্ডের সাথে বিরোধের পর এই প্রথম ফিরছেন জনি ডেপ, পরিচালকের ভূমিকায়
  • অ্যাম্বারের দেওয়া ক্ষতিপূরণের ১ মিলিয়ন ডলার দান করে দেবেন জনি ডেপ 
  • পায়ের গোড়ালিতে গুরুতর আঘাত পেয়েছেন জনি ডেপ, স্থগিত করা হলো ট্যুর

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]