Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
গৌতম আদানির বিলাসবহুল জীবন: ৪০০ কোটি রূপির বাড়িসহ এই ব্যবসায়ীর মালিকানায় যা রয়েছে 

ফিচার

টিবিএস ডেস্ক
26 February, 2023, 02:25 pm
Last modified: 26 February, 2023, 03:44 pm

Related News

  • যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি
  • কেন বছরে তিনবার জন্মদিন পালন করেন আদানি?
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা
  • ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব
  • গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

গৌতম আদানির বিলাসবহুল জীবন: ৪০০ কোটি রূপির বাড়িসহ এই ব্যবসায়ীর মালিকানায় যা রয়েছে 

গৌতম আদানির প্রথম বাহন ছিল একটি স্কুটার। তবে এখন গৌতম আদানির কেবল গাড়ি বহরই নয়, আছে বিভিন্ন ধরনের জাহাজ এবং প্রাইভেট জেটও।
টিবিএস ডেস্ক
26 February, 2023, 02:25 pm
Last modified: 26 February, 2023, 03:44 pm
ছবি: ফাইন্যানশিয়াল টাইমস

আদানি এন্টারপ্রাইজের মালিক এবং বিশ্বের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির সম্পদের পরিমাণ গত দশকে ব্যাপকহারে বেড়েছে। এই ব্যবসায়ী উত্তরাধিকার সূত্রে তেমন কিছুই পাননি, বলা চলে শূণ্য থেকেই তার এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। 

টিওআই-এর মতে, গৌতম আদানির প্রথম বাহন ছিল একটি স্কুটার। তবে এখন গৌতম আদানির কেবল গাড়ি বহরই নয়, আছে বিভিন্ন ধরনের জাহাজ এবং প্রাইভেট জেটও। দেখে নেওয়া যাক কী কী রয়েছে গৌতম আদানির ব্যক্তিগত মালিকানায়। 

৪০০ কোটি রুপির বাড়ি

ভারতের রাজধানীর অন্যতম দামি বাড়ির একটি আদানির মালিকানাধীন। 

আদানি হাউজ; ছবি: ম্যাজিক ব্রিক

লাইভমিন্টের একটি প্রতিবেদন অনুযায়ী, গৌতম আদানি আদিত্য এস্টেটসের একটি বাড়ি কেনার নিলামে ৪০০ কোটি রুপি হেঁকে বাড়িটির মালিক হন, যেটির বর্তমান নাম এখন 'আদানি হাউজ'। দিল্লীর সবচেয়ে অভিজাত এলাকায় থাকা এই প্রাসাদোপম বাড়িটির সাথে রয়েছে ৩.৪ একর জমির বিশাল এলাকা। 

বাড়িটির ইন্টেরিয়র ডিজাইন সম্পর্কে জানা না গেলেও ধারণা করা যায় দিল্লীর অন্যতম জাঁকজমক ম্যানশন মান্দি হাউজের তুলনায় কম হবে না। 

জেট বিমান

বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৫: দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সালে গৌতম আদানি একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার কিনেছিলেন। এই মাঝারি আকারের কর্পোরেট জেটটিতে একই ক্লাসের বিমানগুলোর মধ্যে সবচেয়ে বড় কেবিন এলাকা রয়েছে, যাতে ১২ জন যাত্রীকে নেওয়া যাবে। জেটক্র্যাফটের মতে, আট ঘন্টা পর্যন্ত উড়তে পারে এটি, সাথে অতিক্রম করতে পারবে ৭,৪০০ কিলোমিটার। চ্যালেঞ্জার ৬০৪-এর একটি উন্নত সংস্করণ এই জেটটি। দূরপাল্লার ভ্রমণের জন্য এটি সর্বোচ্চ ৮৭০ কি.মি./ঘণ্টা গতিতে উড়তে পারে। জেটটির প্রতিটি সিটে এলসিডি ডিসপ্লে, খাবার প্রস্তুত করার জন্য আলাদা গ্যালারি, ওয়াইফাই এবং ইন-ফ্লাইট লাগেজ কম্পার্টমেন্টসহ বিশ্বমানের সুবিধা রয়েছে। 

এমব্রায়ের লিগেসি ৬৫০: ব্যবসায়িক মিটিংয়ের জন্য ভ্রমণ করতে হলে আদানির সবচেয়ে পছন্দের বাহন হলো তার ব্যক্তিগত এমব্রায়ের লিগেসি ৬৫০ জেটটি। তিনটি জোনে ভাগ করা কেবিনগুলোতে মোট ১৪ জন যাত্রী উঠতে পারে। ৮৫০ কি.মি./ঘণ্টা গতিতে উড়তে সক্ষম এই জেট আরামদায়কও বটে। যাত্রীদের জন্য বিশাল জায়গা এবং বিমানের জন্য সবচেয়ে সেরা এন্টারটেইনমেন্ট সিস্টেম রয়েছে এতে। প্রতিটি সিটে ওয়াই-ফাই এবং এলসিডি টিভির অ্যাক্সেসও আছে এতে। 

হকার বিচক্র্যাফট ৮৫০এক্সপি; ছবি: বিজনেস জেট ট্রাভেলার

হকার বিচক্র্যাফট ৮৫০এক্সপি: ব্যবসার কাজে ব্যবহার করা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জেটগুলির মধ্যে একটি হকার বিচক্র্যাফট ৮৫০এক্সপি। আদানি ছাড়াও গৌতম সিংহানিয়াসহ অনেক ভারতীয় বিলিয়নেয়ারদের প্রিয় এটি। গরম এবং উঁচু জায়গায় সহজেই মানিয়ে নেওয়া এই জেটটি ৩৯ হাজার ফুট উঁচুতে উঠতে সক্ষম। তাছাড়া অন্য জেটের তুলনায় কম জ্বালানিও খরচ করে এটি। অত্যন্ত আরামদায়ক বিজনেস-ক্লাস সিটে ১৫ জন যাত্রীকে নিতে পারবে এটি। যাত্রীদের সুবিধার জন্য জেটটিতে একটি স্ট্যান্ড-আপ হেডরুম, এলসিডি স্ক্রিন, টাচ-স্ক্রিন সিট কন্ট্রোল, এবং প্রচুর জায়গা রয়েছে। 

বিলাসবহুল গাড়ি

গৌতম আদানির বিলাসবহুল গাড়িগুলোর তালিকায় প্রথমেই চলে আসবে সাম্প্রতিক সময়ে যোগ হওয়া ৪ কোটি রুপি দামের রেঞ্জ রোভার এলডব্লিউবি। এটি ছাড়াও আদানিকে দেখা যায় বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িতে। বিএমডব্লিউ কোম্পানির এই ক্লাসের সবচেয়ে আরামদায়ক ও শক্তিশালী গাড়ি এটি। ২৫০ কি.মি./ঘণ্টা বেগে চলতে পারে বিএমডব্লিউটি। 

রোলস রয়েস গোস্টঃ ছবি: রোলস রয়েস

এই দুইটি ছাড়াও গৌতম আদানির গাড়ির তালিকার আরেকটি আকর্ষণ হলো ৬.২০ কোটি রুপির রোলস রয়েস গোস্ট। বিলাসবহুল সেডানগুলোর মধ্যে অন্যতম সেরা এই গাড়িটি ১০০ কি.মি./ঘণ্টা গতিবেগে উঠতে সময় নেয় মাত্র ৫ সেকেন্ড। ফাস্টকারের প্রতিও আকর্ষণ রয়েছে আদানির, আর এ তালিকায় সবচেয়ে উপরে থাকবে ২০০৮ সালে কেনা ফেরারি ক্যালিফোর্নিয়া। এই ক্লাসের সবচেয়ে দ্রুত এই স্পোর্টস কারটি ৪ সেকেন্ডেই ১০০ কি.মি. গতিবেগ ওঠাতে সক্ষম। হিন্দুস্তান টাইমসের সূত্র অনুযায়ী, অডি কিউসেভেন এবং টয়োটা ভেলফায়ারও রয়েছে।

হেলিকপ্টার

ব্যবসায়িক কাজে দেশের বাইরে যেতে হলে জেট বিমানগুলো ব্যবহার করলেও কাছাকাছি কোথাও যাওয়ার সময় হেলিকপ্টার ব্যবহার করেন আদানি। সাউথ চায়না মর্নিং পোস্টের সূত্র অনুযায়ী, নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্যই তিনটি হেলিকপ্টার কিনেছেন তিনি। এই তিনটি হেলিকপ্টারের মধ্যে একটি ১৫ সিটের আগুস্তা ওয়েস্টল্যান্ড এডব্লিউ১৩৯ও রয়েছে, যেটি সর্বোচ্চ ৩১০ কি.মি./ঘণ্টা গতিতে যেতে সক্ষম। 

আগুস্তা ওয়েস্টল্যান্ড এডব্লিউ১৩৯; ছবি: অ্যারোকর্নার

সূত্র: লাইফস্টাইল এশিয়া, সাউথ চায়না মর্নিং পোস্ট, ইন্ডিয়া টাইমস, হিন্দুস্তান টাইমস

Related Topics

টপ নিউজ

গৌতম আদানি / বিলাসি জীবন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি
  • কেন বছরে তিনবার জন্মদিন পালন করেন আদানি?
  • বিশ্বের ১০০ বিলিয়ন ডলারের ক্লাব থেকে ছিটকে গেলেন ভারতের ধনকুবেররা
  • ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব
  • গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষ-জালিয়াতির অভিযোগ, গ্রেপ্তারি পরোয়ানা জারি

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]