Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি

আন্তর্জাতিক

বিবিসি
16 May, 2026, 11:55 am
Last modified: 16 May, 2026, 01:20 pm

Related News

  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির
  • ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের

যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার দিতে সম্মত হলেন গৌতম আদানি

নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গৌতম আদানির বিরুদ্ধে থাকা ফৌজদারি জালিয়াতির অভিযোগগুলোও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে।
বিবিসি
16 May, 2026, 11:55 am
Last modified: 16 May, 2026, 01:20 pm
গৌতম আদানি। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

ভারতীয় ধনকুবের গৌতম আদানি এবং তার ভাতিজা সাগর আদানি যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) দায়ের করা একটি ফৌজদারি জালিয়াতির মামলা নিষ্পত্তিতে ১৮ মিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন।

২০২৪ সালে মার্কিন নিয়ন্ত্রক সংস্থাটি অভিযোগ তুলেছিল, ভারতের বড় বড় নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে আদানিরা ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দিয়েছেন। এছাড়া বন্ডের মাধ্যমে তহবিল সংগ্রহের সময় তারা মার্কিন বিনিয়োগকারীদের কাছে নিজেদের দুর্নীতিবিরোধী চর্চা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বলেও অভিযোগ আনা হয়। 

প্রস্তাবিত এই সমঝোতা চুক্তির জন্য এখন আদালতের অনুমোদনের প্রয়োজন হবে। তবে এই খবরের ইতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে; শুক্রবার আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়তে দেখা গেছে। আদানি গ্রুপ ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের বিদ্যুৎ ও বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে ব্যবসা রয়েছে।

সমঝোতার শর্ত অনুযায়ী, আদানিরা এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি। তবে এই চুক্তির ফলে ভবিষ্যতে বিনিয়োগকারীদের প্রতারিত করা, সিকিউরিটিজ জালিয়াতি বা বাজার কারসাজির মতো মার্কিন আইন লঙ্ঘনের ক্ষেত্রে তাদের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

২০২৪ সালের ওই মামলায় এসইসি অভিযোগ করেছিল, আদানি গ্রিন এনার্জি দুর্নীতিবিরোধী আইন মেনে চলছে—এমন মিথ্যা আশ্বাস দিয়ে তারা ৭৫ কোটি ডলার সংগ্রহ করেছিলেন, যার মধ্যে ১৭ কোটি ৫০ লাখ ডলার এসেছিল মার্কিন বিনিয়োগকারীদের কাছ থেকে। তবে আদানি গ্রুপ শুরু থেকেই এই অভিযোগকে 'ভিত্তিহীন' বলে দাবি করে আসছে।

ফোর্বসের তথ্য অনুযায়ী, ৬৩ বছর বয়সী গৌতম আদানির নিট সম্পদের পরিমাণ ৮ হাজার ২০০ কোটি ডলার, যা তাকে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে।

এদিকে নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গৌতম আদানির বিরুদ্ধে থাকা ফৌজদারি জালিয়াতির অভিযোগগুলোও প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, আদানি একটি শক্তিশালী আইনি দল নিয়োগ দেওয়ার পর বিচার বিভাগ তাদের অবস্থান পরিবর্তন করে। এই দলের নেতৃত্বে আছেন রবার্ট জে জিউফ্রা জুনিয়র, যিনি যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ল ফার্মের প্রধান এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনি উপদেষ্টা।

ট্রাম্পের 'হাশ মানি' (মুখ বন্ধ রাখার জন্য অর্থ প্রদান) মামলায় ফৌজদারি দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নিযুক্ত আইনজীবীদের মধ্যেও জিউফ্রা ছিলেন অন্যতম।

টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, জিউফ্রা গত মাসে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এই মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সেখানে উল্লেখ করেন, আদানি যুক্তরাষ্ট্রে ১ হাজার কোটি ডলার বিনিয়োগ করবেন এবং ১৫ হাজার কর্মসংস্থান তৈরি করবেন—যদি প্রসিকিউটররা তার বিরুদ্ধে থাকা অভিযোগগুলো প্রত্যাহার করে নেন। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পরপরই আদানি এই বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের অধীনে বিদেশি ঘুষ সংক্রান্ত মামলাগুলো বিচারের আওতায় না আনার যে বৃহত্তর নীতিগত পরিবর্তন আসছে, এই মামলা প্রত্যাহার সম্ভবত তারই প্রতিফলন।

এ বিষয়ে মন্তব্য জানতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।

Related Topics

টপ নিউজ

গৌতম আদানি / জালিয়াতি / মামলা নিষ্পত্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র
  • রপ্তানি আদেশ দেখিয়ে প্রিমিয়ার ব্যাংকে ১০,৫০০ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের তদন্ত
  • চীনে সরকারি চাকরি পেতে জালিয়াতি, প্রতিদ্বন্দ্বী কমাতে ‘ভুতুড়ে’ প্রার্থীর ফাঁদ
  • নির্বাচনে ফলাফল টেম্পারিং ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনসিপির
  • ‘ক্যাচ মি ইফ ইউ ক্যান’: পাইলট সেজে শত শত ফ্লাইটে বিনামূল্যে ভ্রমণ কানাডার যুবকের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]