Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব

আন্তর্জাতিক

রয়টার্স
24 November, 2024, 05:30 pm
Last modified: 24 November, 2024, 06:09 pm

Related News

  • হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্র মজুতের ঘাটতি গোপন করছে পেন্টাগন, অভ্যন্তরীণদের আশঙ্কা
  • মার্কিন হামলায় ইরানের নতি স্বীকার করার সম্ভাবনা কম, বলছে গোয়েন্দা প্রতিবেদন
  • ইরানের হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেনি পেন্টাগন
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ঘুষের অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজাকে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তলব

গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে অভিযুক্ত করেন। বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়।
রয়টার্স
24 November, 2024, 05:30 pm
Last modified: 24 November, 2024, 06:09 pm
ছবি: সংগৃহীত

ঘুষের অভিযোগে মামলায় ভারতীয় ধনকুবের আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানিকে তলব করেছে যুক্তরাষ্ট্রে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ রোববার (২৪ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। 

নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্ট তাদের তলবের নোটিশ জারি করেন। এতে চিঠি পাওয়ার পর থেকে ২১ দিনের মধ্যে তাদের সাড়া দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে জানতে আদানি গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগও করে বার্তাসংস্থা রয়টার্স। তবে তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা গৌতম আদানি ও তার কয়েকজন সহযোগীকে ঘুষ ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে তাদের অভিযুক্ত করা হয়। এরপরই গৌতম আদানি ও তার ভাতিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

কৌঁসুলিরা বলছেন, বিদ্যুৎ প্রকল্পের কাজ পেতে গৌতম আদানি ও সাগর আদানিসহ মামলার সাত অভিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিলেন, যেই প্রকল্প থেকে ২০ বছরে ২০০ কোটি ডলার মুনাফা হওয়ার সম্ভাবনা ছিল। এছাড়াও ঘুষের বিনিময়ে তাদের ভারতের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজও দিতে চাওয়া হয়েছিল।  

যদিও আদানি গ্রুপ এসব অভিযোগকে 'ভিত্তিহীন' দাবি করে আসছে।

অনুবাদ: রেদওয়ানুল হক
 
Related Topics

টপ নিউজ

ঘুষ / গৌতম আদানি / মামলা / অভিযোগ / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • হোয়াইট হাউসের কাছে ক্ষেপণাস্ত্র মজুতের ঘাটতি গোপন করছে পেন্টাগন, অভ্যন্তরীণদের আশঙ্কা
  • মার্কিন হামলায় ইরানের নতি স্বীকার করার সম্ভাবনা কম, বলছে গোয়েন্দা প্রতিবেদন
  • ইরানের হামলায় কয়েক ডজন মার্কিন সেনা আহত হয়েছেন, তথ্য প্রকাশ করেনি পেন্টাগন
  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]