Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক   
19 January, 2023, 11:35 am
Last modified: 19 January, 2023, 10:00 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ

পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

আগামী ৭ ফেব্রুয়ারি হবে প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস। এরপরে ক্ষমতাসীন নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসূরি নির্বাচন করা হবে, যিনি সাধারণ নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। 
টিবিএস ডেস্ক   
19 January, 2023, 11:35 am
Last modified: 19 January, 2023, 10:00 pm
জেসিন্ডা আরডার্ন। ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর জেসিন্ডা আরডার্ন আগামী মাসে পদত্যাগ করতে যাচ্ছেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে জেসিন্ডা নিজেই এ ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

আগামী ৭ ফেব্রুয়ারি হবে প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডার শেষ কর্মদিবস। এরপরে ক্ষমতাসীন নিউজিল্যান্ড লেবার পার্টিতে তার উত্তরসূরি নির্বাচন করা হবে, যিনি সাধারণ নির্বাচনের আগপর্যন্ত প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন। 

আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচন।

বৃহস্পতিবার সবাইকে একেবারে অবাক করে দিয়েই দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন জেসিন্ডা আর্ডেন। ৪২ বছর বয়সী জেসিন্ডা বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার মতো 'আর শক্তি অবশিষ্ট নেই' তার কাছে।

পদত্যাগ করা প্রসঙ্গে জেসিন্ডা বলেন, "আমি জানি, এই সিদ্ধান্তের পরে অনেক আলোচনা হবে। আসল কারণ কী তা খোঁজার চেষ্টা করা হবে। শুধুমাত্র একটা দিকই আপনারা খুঁজে পাবেন, ছয় বছরে কয়েকটি বড় চ্যালেঞ্জ সামলালেও দিনশেষে আমি একজন মানুষ। রাজনীতিবিদরাও মানুষ। যতদিন সম্ভব আমরা ততদিন নিজেদের সর্বস্ব উজাড় করে দিই। কিন্তু তারপর সেই সময়টা শেষ হয়ে যায়। আমার ক্ষেত্রে, সময় হয়ে এসেছে।"

জেসিন্ডা আরডার্ন বলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব কঠিন হওয়ার কারণে তিনি পদত্যাগ করছেন না। বরং তার বিশ্বাস, অন্যরা তার চেয়ে আরও ভালো কাজ করতে পারেন। 

২০১৭ সালে মাত্র ৩৭ বছর বয়সে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন জেসিন্ডা আরডার্ন। সেসময় তিনিই ছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ নারী প্রধানমন্ত্রী। 

২০২০ সালের নির্বাচনে লেবার পার্টির নেতা জেসিন্ডা আরডার্ন ন্যাশনাল পার্টির প্রধান কলিন্সকে হারান। সেটি ছিল নিউজিল্যান্ডের ৫৩তম পার্লামেন্ট নির্বাচন।

কোভিড-১৯ মহামারি এবং মহামারি পরবর্তী মন্দা, ক্রাইস্টচার্চ মসজিদে বন্দুক হামলা এবং হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো কঠিন পরিস্থিতিগুলোতে নিউজিল্যান্ডের হাল ধরেছিলেন জেসিন্ডা আরডার্ন।

জেসিন্ডার ভাষ্যে, "শান্তিপূর্ণ সময়ে দেশ পরিচালনা করা এক বিষয়, আর সংকটের সময়ে দেশের নেতৃত্ব দেওয়া ভিন্ন বিষয়।"

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন?

আগামী মাসের প্রথম সপ্তাহে আরডার্ন প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিলেও নিউজিল্যান্ডের নির্বাচন হবে আগামী ১৪ অক্টোবর। সেই আট মাস কে প্রধানমন্ত্রীর পদে বসবেন, তা বেছে নিতে রবিবার বৈঠকে বসতে যাচ্ছে নিউজিল্যান্ডের লেবার পার্টি। প্রধানমন্ত্রী হবার দৌড়ে নিউজিল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী তথা অর্থমন্ত্রী গ্র্যান্ট রবার্টসন এগিয়ে থাকবেন বলে রাজনৈতিক মহল মনে করলেও, রবার্টসন জানিয়ে দিয়েছেন যে লেবার পার্টির দলনেতা হওয়ার কোনো বাসনা তার নেই।

Related Topics

টপ নিউজ

জেসিন্ডা আরডার্ন / নিউজিল্যান্ড / প্রধানমন্ত্রী / পদত্যাগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • পদত্যাগ করলেন বিএসইসি চেয়ারম্যান ও চার কমিশনার
  • ব্যাংকের কোনো সিদ্ধান্ত আন্দোলনের মাধ্যমে নির্ধারণ করা হবে না: বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র   
  • এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ওষুধ শিল্প মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, দ্রুত সমাধানের নির্দেশ

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]