Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 10, 2026
ব্রিটেনে বিপুল জনপ্রিয়তা পাওয়া চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক আলী আহমেদ আসলামের মৃত্যু

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 December, 2022, 12:30 pm
Last modified: 22 December, 2022, 12:39 pm

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

ব্রিটেনে বিপুল জনপ্রিয়তা পাওয়া চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক আলী আহমেদ আসলামের মৃত্যু

ব্রিটেনে বাংলাদেশিদের পরিচালিত 'ইন্ডিয়ান রেস্টুরেন্ট'গুলোতে ব্রিটিশদের সবচেয়ে প্রিয় একটি ডিশ হলো এই চিকেন টিক্কা মাসালা।
টিবিএস ডেস্ক
22 December, 2022, 12:30 pm
Last modified: 22 December, 2022, 12:39 pm
২০০৯ সালে নিজের সিগনেচার ডিশ হাতে আলী আহমেদ আসলাম। ছবি: এএফপি

ব্রিটেনের সবচেয়ে জনপ্রিয় একটি খাবার হিসেবে পরিচিত, চিকেন টিক্কা মাসালার উদ্ভাবক আলী আহমেদ আসলাম ৭৭ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন, খবর দ্য গার্ডিয়ানের।

সোমবার গ্লাসগোতে আলী আহমেদ আসলামের রেস্টুরেন্ট শিস মহলের পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলা হয়, 'শিস মহল রেস্টুরেন্টের ভক্তরা... জনাব আলী আহমেদ আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন... তার মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত।" আলী আসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে রেস্টুরেন্টটি ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হয়।

মঙ্গলবার গ্লাসগো কেন্দ্রীয় মসজিদের আলী আহমেদের জানাযা অনুষ্ঠিত হয় এতে সমাজের নানা স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

ইংল্যান্ডে 'ভারতীয় রেস্টুরেন্ট' নামে পরিচিত বেশিরভাগ রেস্টুরেন্টের মালিকই বাংলাদেশি। এসব রেস্টুরেন্টের প্রধান একটি পদ হলো এই চিকেন টিক্কা কারি।

সুস্বাদু, মসলাদার এই খাবারটির উদ্ভাবক আলী আহমেদ আসলামের জন্ম পাকিস্তানে। বাল্যকালেই তিনি তার পরিবারের সঙ্গে গ্লাসগোতে চলে আসেন এবং বড় হয়ে গ্লাসগোর পশ্চিমাঞ্চলে শিস মহল নামক রেস্টুরেন্ট চালু করেন।  ব্যক্তিগত জীবনে আলী আহমেদ ছিলেন বিবাহিত এবং তার পাঁচ সন্তান রয়েছে বলে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে আলী আহমেদ আসলাম জানিয়েছিলেন, সত্তরের দশকে একদিন একজন গ্রাহক তাকে জিজ্ঞেস করেছিলেন চিকেন টিক্কা আরেকটু কম ড্রাই ভাবে বানানো যায় কিনা। এরপরেই তিনি চিকেন টিক্কা মাসালার রেসিপি আবিষ্কার করেন। ক্রিমি টমেটো সস যোগ করে তিনি নতুনভাবে এই পদটি রান্নার কৌশল বের করেন।"

সেসময় আলী আহমেদ বলেছিলেন, "চিকেন টিক্কা মাসালা এই রেস্টুরেন্টেই উদ্ভাবিত হয়েছিল। আমরা আগে শুধু চিকেন টিক্কা বানাতাম, এরপর একদিন এক গ্রাহক টিক্কা খেতে গিয়ে বলে ওঠেন, "আমি এটার সাথে একটু সস নেবো, এটা বেশ ড্রাই। তখন আমরা চিন্তা করি যে সসের সাথে মিলিয়ে চিকেন টিক্কা রান্না করা যায় কিনা। এরপরে আস্তে আস্তে সসের সাথে দই, ক্রিম, মশলা ইত্যাদি যোগ করা হলো এই তরকারিতে। আমাদের গ্রাহকদের চাহিদা অনুযায়ীই এই আইটেম রান্না করা হয়। সাধারণত তারা হট কারি পছন্দ করে না, তাই আমরা এর সাথে দই ও ক্রিম মিশিয়ে রান্না করি।"

২০০৯ সালে গ্লাসগো সেন্ট্রালের তৎকালীন লেবার পার্টির এমপি মোহাম্মদ সারওয়ার গ্লাসগোকে 'চিকেন টিক্কা মাসালার উদ্ভাবনী স্থান' হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি চিকেন টিক্কা মাসালা কারিকে 'ইইউ প্রটেক্টেড ডেজিগনেশন অব অরিজিন' খেতাব এনে দেওয়ার জন্য একটি ক্যাম্পেইনও চালান এবং হাউজ অব কমনসে এটি নিয়ে প্রস্তাব তোলেন।

কিন্তু তার সেই প্রচারণা সফল হয়নি কারণ যুক্তরাজ্যের আরও কয়েকটি রেস্টুরেন্টও তখন নিজেদেরকে চিকেন টিক্কা কারির উদ্ভাবক হিসেবে দাবি করে।

 

Related Topics

টপ নিউজ

আলী আহমেদ আসলাম / চিকেন টিক্কা মাসালা / উদ্ভাবক / ব্রিটেন / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • হেফাজতে মৃত্যু নিয়ে প্রশ্ন, কারাবন্দিদের চিকিৎসায় ঘাটতিতে উদ্বেগ
  • দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭৫০
  • রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশি কর্মীর মধ্যে ৪ জনের মৃত্যু, বাকিদের ফেরাতে কূটনৈতিক তৎপরতা
  • বর্ষণের কবলে চট্টগ্রাম: রাউজানে শিশুর মৃত্যু, বোয়ালখালীতে তরুণ নিখোঁজ
  • ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ২৫১

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]