Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
সু চি’র কারাদণ্ড বাড়িয়ে ২৬ বছর করলো মিয়ানমারের আদালত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
13 October, 2022, 12:55 pm
Last modified: 13 October, 2022, 01:03 pm

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • ২০২২ সালের পর আর দেখা যায়নি—মিয়ানমারের কারাবন্দি নেত্রী সু চি কি মারা গেছেন?
  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা

সু চি’র কারাদণ্ড বাড়িয়ে ২৬ বছর করলো মিয়ানমারের আদালত

সু চি’র বিরুদ্ধে স্থানীয় এক টাইকুনের কাছ থেকে ৫ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে তার শাস্তির মেয়াদ আরও ৩ বছর বাড়িয়ে ২৬ বছর করেছে মিয়ানমারের জান্তা শাসিত আদালত।
টিবিএস ডেস্ক
13 October, 2022, 12:55 pm
Last modified: 13 October, 2022, 01:03 pm
অং সান সু চি। ছবি: সংগৃহীত

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে দুর্নীতির দায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। এনিয়ে সু চি'র কারাদণ্ডের মেয়াদ বেড়ে দাঁড়ালো মোট ২৬ বছর। খবর সিএনএন'র।

বুধবার (১২ অক্টোবর) ৭৭ বছর বয়সী নোবেল বিজয়ী সু চি'র বিরুদ্ধে এ রায়ের ঘোষণা আসে। গত বছর ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন সু চি। এরপর থেকে একের পর এক দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে সাজা শোনাচ্ছে দেশটির জান্তা পরিচালিত আদালত। 

সিএনএন'র প্রতিবেদনে বলা হয়েছে, সু চি'র বিরুদ্ধে স্থানীয় এক টাইকুনের কাছ থেকে ৫ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এতে তার শাস্তির মেয়াদ আরও ৩ বছর বাড়ানো হয়। তবে জান্তা সরকারের চাপানো এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সু চি। তার আইনজীবীরা বলেছেন, সু চি'র বিরুদ্ধে আনা অপরাধের ধারাবাহিক অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গতমাসে দুর্নীতির আরেকটি অভিযোগেও দোষী সাব্যস্ত হওয়ায় ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। এ সময়, ২০২০ সালের নির্বাচনী প্রচারণাকালে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হন ক্ষমতাচ্যুত এই নেত্রী।

২০২০ সালের নভেম্বরের সাধারণ নির্বাচনে সামরিক বাহিনী গঠিত একটি রাজনৈতিক দলকে পরাজিত করে বিপুল ভোটে জয়ী হয় সুচি'র দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি। ওই নির্বাচনকেই মেনে নিতে পারেনি দেশটির সামরিক জান্তা। এরই পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ফেব্রুয়ারির ১ তারিখ এক অভ্যুত্থানের মাধ্যমে সু চি সহ তার দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী।

বর্তমানে সু চিকে রাজধানী নেইপিদোর একটি কারাগারে রাখা হয়েছে।
 
Related Topics

টপ নিউজ

অং সান সু চি / মিয়ানমার / কারাদণ্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • লন্ডন অচল করে দেওয়া সাইবার হামলায় জড়িত ব্রিটিশ-বাংলাদেশি হ্যাকারের কারাদণ্ড
  • ২০২২ সালের পর আর দেখা যায়নি—মিয়ানমারের কারাবন্দি নেত্রী সু চি কি মারা গেছেন?
  • পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস-ডিজিটাল জালিয়াতির সাজা ৫ বছরের জেল, সংসদে বিল পাস
  • প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]