Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
রানির চোখধাঁধানো নেকলেসটি ছিল হায়দ্রাবাদের নিজামের দেওয়া বিয়ের উপহার  

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
10 September, 2022, 01:15 pm
Last modified: 10 September, 2022, 01:24 pm

Related News

  • ৪ থেকে ১৫০ রুপি মাসোহারা পান এখন হায়দ্রাবাদের নিজামদের বংশধরেরা
  • রানির শেষকৃত্যে যারা থাকছেন এবং যারা বাদ পড়লেন
  • ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানালেন বেকহ্যাম
  • ব্রিটেনের রানির নামে ওমরাহ পালন, ইয়েমেনি গ্রেপ্তার
  • রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

রানির চোখধাঁধানো নেকলেসটি ছিল হায়দ্রাবাদের নিজামের দেওয়া বিয়ের উপহার  

৩০০ হীরা সম্বলিত এই প্লাটিনাম নেকলেস সেটটি রানি নিজেই বেছে নেন।
টিবিএস ডেস্ক
10 September, 2022, 01:15 pm
Last modified: 10 September, 2022, 01:24 pm

৯৬ বছর বয়সে গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। ব্রিটেনের ইতিহাসে তিনিই ছিলেন সবচেয়ে দীর্ঘমেয়াদী শাসক।

রানি দ্বিতীয় এলিজাবেথ পরিচিত ছিলেন 'ফ্যাশন আইকন' হিসেবে; রানির কালেকশনেও ছিল তাই দুনিয়ার সবচেয়ে দামি গহনাগুলো। তার চোখধাঁধানো হারগুলোর মধ্যে একটি ছিল হায়দ্রাবাদের নিজামের দেওয়া। ১৯৪৭ সালে প্রিন্সেস এলিজাবেথ এবং প্রিন্স ফিলিপের বিয়ে উপলক্ষ্যে এটি তাকে উপহার দেন নিজাম।  

হায়দ্রাবাদ তখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন আর এর শাসনের দায়িত্বে নিজাম সপ্তম আসাফ জাহ। 

আসাফ জাহ সে সময় বিশ্বের অন্যতম ধনী, ফলে তার পক্ষে প্রিন্সেসকে এমন বহুমূল্য একটি উপহার দেওয়া কোন ব্যাপারই ছিল না!

রানির জন্য হায়দ্রাবাদের নিজাম যা করেন তা যেকোন অলংকারপ্রেমীর সবচেয়ে বড় স্বপ্ন। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গহনা প্রস্তুতকারক ফরাসী কোম্পানি কার্টিয়েরকে আসাফ জাহ নির্দেশ দেন তাদের মজুতে থাকা সকল অলংকার রানির সামনে উপস্থাপন করতে, যেন রানি সেখান থেকে নিজের পছন্দমতো একটি বেছে নিতে পারেন।

আগেই আসাফ জাহ লন্ডনস্থ কার্টিয়েরকে এই নির্দেশনা দিয়ে রেখেছিলেন যে, রানির বিয়ের উপহার স্বয়ং রানিই পছন্দ করবেন। ঘটনাক্রমে ৩০০ হীরা সম্বলিত এই প্লাটিনাম নেকলেস সেটটি বেছে নেন রানি। নেকলেসটিতে বিমূর্ত ফুলের নকশার সাথে আছে জ্যামিতিক প্যাটার্নে সূক্ষ্ম হীরার কাজ।

৭০ বছরের রাজ শাসনামলের বিভিন্ন সময়ই রানিকে এই নেকলেস পরতে দেখা যায়, পরতে দিয়েছিলেন দ্য ডাচেস অফ কেম্ব্রিজ কেট মিডলটনকেও।

শুধু তাই নয়, নিজাম আসাফ জাহ রানিকে হায়দ্রাবাদের বিখ্যাত টায়রাও উপহার দিয়েছিলেন। হীরা আর প্লাটিনামের সেই টায়রা ছিল ইংরেজ গোলাপের আদলে নকশা করা। 

  • সূত্র- টাইমস অফ ইন্ডিয়া  
     
Related Topics

টপ নিউজ

রানি দ্বিতীয় এলিজাবেথ / হায়দ্রাবাদের নিজাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • ৪ থেকে ১৫০ রুপি মাসোহারা পান এখন হায়দ্রাবাদের নিজামদের বংশধরেরা
  • রানির শেষকৃত্যে যারা থাকছেন এবং যারা বাদ পড়লেন
  • ১৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রানিকে শেষ শ্রদ্ধা জানালেন বেকহ্যাম
  • ব্রিটেনের রানির নামে ওমরাহ পালন, ইয়েমেনি গ্রেপ্তার
  • রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে লন্ডনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]