Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘অনুভূতি’ আছে বলায় গুগলের প্রকৌশলী বরখাস্ত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
23 July, 2022, 03:35 pm
Last modified: 24 July, 2022, 09:27 am

Related News

  • সস্তা চীনা প্রতিদ্বন্দ্বীদের হুমকিতে যুক্তরাষ্ট্রের এআই ল্যাবগুলো
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ‘অনুভূতি’ আছে বলায় গুগলের প্রকৌশলী বরখাস্ত 

ব্লেক লেমোইন গত মাসে বলেন, ল্যামডা মানুষের মতো অনুভূতি দেখাচ্ছে। এআই বিশেষজ্ঞ এবং প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে উৎসাহীদের মধ্যে আলোচনার জন্ম দেয় এ ঘটনা। 
টিবিএস ডেস্ক
23 July, 2022, 03:35 pm
Last modified: 24 July, 2022, 09:27 am
প্রতীকী ছবি/ সংগৃহীত

কোম্পানির কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের 'অনুভূতি' রয়েছে বলায় একজন প্রকৌশলীকে বরখাস্ত করেছে গুগল।

বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

গত মাসে গুগলের প্রকৌশলী ব্লেক লেমোইন জনসমক্ষে বলেন, গুগলের কথোপকথন-বিষয়ক প্রযুক্তি 'ল্যামডা' আসলে 'সংবেদনশীল'। এ প্রযুক্তি চায় যাতে ব্যবহারকারী এর 'চাহিদা'কে সম্মান করে।

গুগল এবং বেশ কয়েকজন এআই বিশেষজ্ঞ তার এসব দাবি অস্বীকার করেছেন। তাকে বরখাস্ত করা হয়েছে বলে শুক্রবার নিশ্চিত করে গুগল।

লেমোইন বিবিসিকে বলেছেন, তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

একটি বিবৃতিতে গুগল বলে, দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়ালগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) সম্পর্কে লেমোইনের করা দাবিগুলো 'সম্পূর্ণ ভিত্তিহীন'। তারা আরো বলে, বিষয়টি স্পষ্ট করার জন্য তারা 'অনেক মাস' ধরে লেমোইনের সাথে কাজ করেছে।

ব্লেক লেমোইন/ ছবি- সংগৃহীত

প্রতিবেদনে গুগল বলে, "এটা দুঃখজনক যে এই বিষয়ে এতদিন কাজ করা সত্ত্বেও ব্লেক ডেটা সুরক্ষা নীতি লঙ্ঘন করাটাই বেছে নিয়েছেন।"

গুগলের যুগান্তকারী প্রযুক্তি ল্যামডা ফ্রি-ফ্লোয়িং কথোপকথন চালাতে সক্ষম।

ব্লেক লেমোইন গত মাসে বলেন, ল্যামডা মানুষের মতো অনুভূতি দেখাচ্ছে। এআই বিশেষজ্ঞ এবং প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে উৎসাহীদের মধ্যে আলোচনার জন্ম দেয় এ ঘটনা। 

লেমোইন ওয়াশিংটন পোস্টকে সেসময় বলেন, প্রযুক্তিটি বৈষম্যমূলক বা ঘৃণামূলক বক্তব্য ব্যবহার করেছে কিনা তা পরীক্ষা করা তার কাজ।

তিনি দেখতে পান, ল্যামডা আত্ম-সচেতনতা দেখাতে পারে। এছাড়া ধর্ম, আবেগ, ভীতি সম্পর্কে কথোপকথন চালাতে পারে এই প্রযুক্তি।

এসব কারণেই লেমোইন বিশ্বাস করতে শুরু করেন, প্রযুক্তিটির সংবেদনশীল মনও থাকতে পারে।

সেসময় তার এ দাবি অস্বীকার করে গুগল। কোম্পানির গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য তাকে ছুটিতে রাখা হয়।

লেমোইন পরবর্তীতে নিজের দাবি সমর্থনের জন্য ল্যামডার সাথে তার এবং অন্য একজনের কথোপকথন প্রকাশ করেন।

তবে ব্লেক লেমোইন-ই প্রথম এআই প্রকৌশলী নন যিনি প্রযুক্তির সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। গত মাসে অন্য একজন গুগল কর্মী দ্য ইকোনমিস্টের সাথে আলাপকালে একই বিষয় নিয়ে শঙ্কা প্রকাশ করেন।

  • সূত্র: বিবিসি 
     
Related Topics

টপ নিউজ

কৃত্তিম বুদ্ধিমত্তা / এআই / গুগল / প্রযুক্তিগত বিকাশ / চ্যাটবট / ল্যামডা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
    স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের
  • সংগৃহীত ছবি
    চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা
  • ছবি: সংগৃহীত
    ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন
  • স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
    স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা
  • ছবি: সংগৃহীত
    ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
    চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

Related News

  • সস্তা চীনা প্রতিদ্বন্দ্বীদের হুমকিতে যুক্তরাষ্ট্রের এআই ল্যাবগুলো
  • এআই কি আপনার কাজ সহজ করবে, নাকি চাকরিই কেড়ে নেবে?
  • চীনের মুনশট আনলো নতুন এআই মডেল, প্রযুক্তিখাতের শেয়ারদরে বড় ধস
  • ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা
  • যুক্তরাষ্ট্র-চীন এআই প্রতিযোগিতায় অপ্রত্যাশিত নতুন মোড়

Most Read

1
মাদ্রিদে স্পেনের উন্মুক্ত ছাদের বাসে বিজয় শোভাযাত্রার সময় আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসকে খোঁচা দিয়ে একটি প্ল্যাকার্ড হাতে লামিনে ইয়ামাল (ডানে)। ছবি: ইএসপিএন
খেলা

স্পেনের বিশ্বকাপজয় উদ্‌যাপনে আর্জেন্টিনাকে কটাক্ষ লামিনে ইয়ামালের

2
সংগৃহীত ছবি
বাংলাদেশ

চালু হলো ‘হ্যালো ডিসি’ অ্যাপ, এক ক্লিকেই মিলবে জেলা প্রশাসনের সেবা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে সাম্প্রতিক হামলা শেষের ঘোষণা মার্কিন বাহিনীর; যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

4
স্পেনের ট্রফি উঁচিয়ে ধরার সময়ও মঞ্চে অবস্থান করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: হেক্টর ভিভাস
খেলা

স্পেনের বিশ্বকাপ উদ্‌যাপনের ছবি থেকে ট্রাম্পকে 'ক্রপ' করে বাদ দিয়েছে ফিফা

5
ছবি: সংগৃহীত
খেলা

ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি

6
চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা
অর্থনীতি

চলতি বছরের প্রথমার্ধে সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা ৬৪% বেড়ে ২১৯ কোটি টাকা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]