Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
ডলারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা রাশিয়ার রুবল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
22 June, 2022, 02:10 pm
Last modified: 22 June, 2022, 02:27 pm

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

ডলারকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা রাশিয়ার রুবল

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ডলারের বিপরীতে রুবলের দাম বেড়েছে ৪০ শতাংশ।
টিবিএস ডেস্ক
22 June, 2022, 02:10 pm
Last modified: 22 June, 2022, 02:27 pm
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ক্রমাগত মূল্যমান বাড়তে থাকায় এ বছরের সবচেয়ে শক্তিশালী মুদ্রার স্থান দখল করে নিয়েছে রুশ মুদ্রা রুবল। বিশ্বের সেরা-কার্যকারি মুদ্রায় পরিণত হয়েছে রাশিয়ার মুদ্রা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

গেলো ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের জবাব হিসেবে রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন যুক্তরাষ্ট্রসহ তার অন্যান্য পশ্চিমামিত্র দেশগুলো। এরপর টানা তিনমাস রুবলের দর পতন হতে থাকলেও হঠাৎই তা আবার ঘুরে দাঁড়াতে শুরু করে। 

সিবিএসের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডলারের বিপরীতে ৪০ শতাংশ বেড়েছে রুবলের দাম। নিউয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত, গত ৭ বছরে রুবলের মূল্য সর্বোচ্চে পৌঁছেছে। 

এদিকে, নিষেধাজ্ঞায় কবলিত রুশ মুদ্রার এতদ্রুত ঘুরে দাঁড়ানোর ঘটনাটিকে হার্ভার্ড কেনেডি স্কুলের পুঁজি গঠন ও বৃদ্ধি বিষয়ক অধ্যাপক জেফরি ফ্র্যাঙ্কেল 'একটি অস্বাভাবিক পরিস্থিতি' হিসেবে উল্লেখ করেছেন। 

মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বড় ধরনের সামরিক সংঘাতের মুখোমুখি কোনো দেশের মুদ্রার মান এভাবে বাড়তে দেখা যায়নি বিশ্বের ইতিহাসে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমস্যার সম্মুখীন দেশ থেকে বিনিয়োগকারীরা চলে যাবেন এবং পুঁজি প্রবাহ বাধাগ্রস্ত হবে- এটিই স্বাভাবিক; এর ফলে সে দেশের মুদ্রার দামও কমে যাবে। কিন্তু রাশিয়ার ক্ষেত্রে অনেকটা উল্টো ঘটনা ঘটতে দেখা যাচ্ছে। 

অর্থ ও পুঁজি দেশে ধরে রাখার নানান পদক্ষেপ 'অস্বাভাবিকভাবে' কাজ করছে পুতিনের দেশে। ইউরোপীয় দেশগুলোর প্রধান জ্বালানি রপ্তানিকারক রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত অনেকটা হিতেবিপরীত হিসেবে কাজ করছে ইউরোপের নিজের ওপরেই। অস্থীতিশীল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে বেড়ে গেছে জ্বালানির দাম। আবার পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে ডলারের বিপরীতে রুবলে জ্বালানির মূল্য পরিশোধের আল্টিমেটাম দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফলে নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা লাভবান হতে পারেনি পশ্চিম, বরং বিপরীতে বাড়ছে রাশিয়ার অর্থনীতি। 

ইনফোগ্রাফ: নিউইয়র্ক টাইমস

রুবল শক্তিশালী হওয়ার অর্থ হলো, রাশিয়া ওপর দেওয়া পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা কাজ করছে না। তবে মার্কিন গবেষকরা বলছেন, ডলারের বিপরীতে রুবলের এই সুরক্ষাব্যবস্থা কতদিন স্থায়ী হবে তা এখনও নিশ্চিত নয়।

ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন আক্রমণের পর ডলারের বিপরীতে রুবল সর্বকালের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছিল। ওই পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি থেকে রুবেলের বহিঃপ্রবাহ বন্ধ করতে সুদের হার দ্বিগুণেরও বেশি, ২০ শতাংশে উন্নীত করে। এরপর কিছু বিধিনিষেধ শিথিল করা হয় এবং সুদহার কমিয়ে ইউক্রেন আক্রমণের আগের পর্যায়ে, অর্থাৎ আবারও সাড়ে ৯ শতাংশে নামিয়ে আনা হয়। এরই মধ্যে বিশ্বের মুদ্রা বাজারে স্বাভাবিক অবস্থানে ফিরতে শুরু করে রুবল। মুদ্রা ক্রমাগত শক্তিশালী হতে থাকায় রাশিয়ার মুদ্রাস্ফীতিও এখন অনেকটা সহজ হয়ে এসেছে। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, এরপরেও রাশিয়ার বাজেটের ওপর চাপ থাকবে। কারণ দেশটির আয় জ্বালানি রপ্তানির ওপর অনেকাংশে নির্ভরশীল। আর জ্বালানি বিক্রির বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই ডলারের ওপর নির্ভর করে।

  • সূত্র: সিবিএস নিউজ, নিউইয়র্ক টাইমস  
     
Related Topics

টপ নিউজ

ডলার / রুবল / রাশিয়ার অর্থনীতি / রাশিয়া / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]