Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন

আন্তর্জাতিক

অয়েলপ্রাইস ডটকম
16 May, 2026, 06:35 pm
Last modified: 16 May, 2026, 06:42 pm

Related News

  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি

জ্বালানি আমদানির খরচ বাড়ায় ভারতের বাণিজ্য ঘাটতিতে বড় উল্লম্ফন

এপ্রিল মাসে দেশটির বাণিজ্য ঘাটতি বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও অনেক বেশি বিস্তৃত হয়েছে।
অয়েলপ্রাইস ডটকম
16 May, 2026, 06:35 pm
Last modified: 16 May, 2026, 06:42 pm
দিল্লিতে খালি সিলিন্ডার জমা দিয়ে এলপি গ্যাসের নতুন সিলিন্ডার নিতে অপেক্ষারতরা। ফাইল ছবি: ইন্ডিয়াস্পেন্ড

আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায়— ভারতের জ্বালানি আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। এর ফলে গত এপ্রিল মাসে দেশটির বাণিজ্য ঘাটতি বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়েও অনেক বেশি বিস্তৃত হয়েছে।

গত শুক্রবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত মাসে (এপ্রিল) দেশটির বাণিজ্য ঘাটতি ২৮.৩৮ বিলিয়ন (২ হাজার ৮৩৮ কোটি) ডলারে পৌঁছেছে। গত মার্চ মাসে এই ঘাটতি ছিল ২০.৬ বিলিয়ন ডলার, যার অর্থ এপ্রিল মাসে বাণিজ্য ব্যবধান এক ধাক্কায় ৮ বিলিয়ন ডলার বেড়েছে। অর্থনীতিবিদরা এই ঘাটতি ২৬ বিলিয়ন ডলারের কাছাকাছি থাকার পূর্বাভাস দিলেও – প্রকৃত চিত্র তা ছাড়িয়ে গেছে।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের এপ্রিলের তুলনায়, গত মাসে ভারতের মোট রপ্তানি ১৩.৮ শতাংশ বেড়ে ৪৩.৫৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

তবে রপ্তানি বাড়লেও আমদানির ব্যয়ও অনেক বেশি বেড়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়ছে। ইরান যুদ্ধ শুরু হওয়ার আড়াই মাস পরও— বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি রুট হরমুজ প্রণালি বেশিরভাগ তেলবাহী ট্যাঙ্কারের জন্য বন্ধ রয়েছে। ফলে ভারতসহ অপরিশোধিত তেলের বড় আমদানিকারক দেশগুলো এই রুটের ওপর নির্ভরশীল নয়—এমন উৎপাদকদের কাছ থেকে চড়া মূল্যে জ্বালানি আমদানি করতে বাধ্য হচ্ছে।

এই ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি এবং আকাশচুম্বী জ্বালানি আমদানির বিল— ভারত সরকারের চলতি হিসাব এবং সামগ্রিক অর্থনীতির ওপর তীব্র চাপ সৃষ্টি করছে। মূলত তেলের সরবরাহ সংকট ইতিমধ্যেই দেশটির অভ্যন্তরীণ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।

যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে আসা ভারতের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল এই অর্থনীতির তেল আমদানি ব্যয় যেমন আকাশচুম্বী হয়েছে, তেমনি পুঁজিবাজার থেকে বিদেশি বিনিয়োগকারীরাও পুঁজি তুলে নিচ্ছেন। পাশাপাশি মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।

এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা ভারতে মূল্যস্ফীতির প্রাক্কলন বাড়াতে শুরু করেছেন এবং চলতি বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছেন। বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতে শুধু অপরিশোধিত তেল সরবরাহেই বিঘ্ন ঘটছে না; পাশাপাশি এলএনজি এবং রান্নার প্রধান জ্বালানি এলপিজি-র সরবরাহ ব্যাহত হওয়ায়—পুরো অর্থনীতিতে এক বড় ধরনের 'অয়েল শক' বা জ্বালানি ধাক্কা অনুভূত হতে শুরু করেছে।

যুদ্ধের কারণে সৃষ্ট এই ধাক্কা ২০২৭ সালের মার্চ পর্যন্ত চলতি অর্থবছরে ভারতের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে মন্থর করে দেবে। আন্তর্জাতিক আর্থিকখাতের বিশ্লেষক সংস্থা- ফিচ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএমআই আশঙ্কা করছে, এই তীব্র জ্বালানি সংকটের কারণে ২০২৬-২৭ অর্থবছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.৭ শতাংশে নেমে আসতে পারে; যা বিগত ২০২৫-২৬ অর্থবছরে ছিল ৭.৭ শতাংশ।

 

Related Topics

টপ নিউজ

ভারত / বাণিজ্য ঘাটতি / জ্বালানি আমদানি / ইরান যুদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
  • ইরানে আবার হামলা যুক্তরাষ্ট্রের; কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা তেহরানের
  • ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি প্রাণ গোপাল
  • যুদ্ধ শেষে ‘মনোরম দেশ ইরানে’ ফসল বিক্রি করবেন মার্কিন কৃষকেরা, ট্রাম্পের প্রতিশ্রুতি

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]