Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

আন্তর্জাতিক

আল জাজিরা
01 May, 2026, 04:35 pm
Last modified: 01 May, 2026, 04:43 pm

Related News

  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ মহাদেশ: জলবায়ু পরিবর্তন প্রতিবেদন

বুধবার (২৯ এপ্রিল) জাতিসংঘের এই সংস্থা এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ওই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।
আল জাজিরা
01 May, 2026, 04:35 pm
Last modified: 01 May, 2026, 04:43 pm
ছবি: রয়টার্স

২০২৫ সালে ইউরোপের প্রায় সর্বত্রই স্বাভাবিকের চেয়ে বেশি বার্ষিক তাপমাত্রা দেখা গিয়েছে। বছরজুড়ে আর্কটিক থেকে ভূমধ্যসাগর পর্যন্ত রেকর্ড উচ্চ সামুদ্রিক তাপমাত্রা এবং দাবানলের মতো ভয়াবহ সব ঘটনা ঘটেছে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সর্বশেষ এক প্রতিবেদনে এই উদ্বেগজনক চিত্র ফুটে উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) জাতিসংঘের এই সংস্থা এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস যৌথভাবে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ওই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের এক ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।

ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টসের মহাপরিচালক ফ্লোরিয়ান পাপেনবার্গার বলেন, "ইউরোপ বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণায়নশীল মহাদেশ এবং এর প্রভাব ইতোমধ্যে অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে। প্রায় পুরো অঞ্চলেই গড় বার্ষিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রা দেখা গেছে।" তিনি ২০২৫ সালের মে মাসে ইউরোপজুড়ে চলা খরা পরিস্থিতির কথাও উল্লেখ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রচণ্ড গরম এবং শুষ্ক পরিস্থিতির কারণে গত বছর ইউরোপজুড়ে দাবানলে ১০ লাখ হেক্টরেরও বেশি (প্রায় ২.৫ মিলিয়ন একর) জমি পুড়ে গেছে, যা আয়তনের দিক থেকে সাইপ্রাস রাষ্ট্রের সমান। এছাড়া ইউরোপের প্রায় ৭০ শতাংশ নদীতে স্বাভাবিক বার্ষিক প্রবাহের চেয়ে কম পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত একটি মানচিত্র অনুযায়ী, মহাদেশের বেশিরভাগ অংশে শক্তিশালী সামুদ্রিক তাপপ্রবাহ দেখা গেছে। বিশেষ করে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড এবং আইসল্যান্ডের নিকটবর্তী আটলান্টিক মহাসাগরের পানি এবং ভূমধ্যসাগরের বেশ কিছু স্থানে তাপমাত্রার তীব্র বৃদ্ধি লক্ষ্য করা গেছে।

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রভাব দেখা গেছে ইউরোপের শীতলতম অঞ্চলগুলোতে। ২০২৫ সালের জুলাই মাসে সাব-আর্কটিক অঞ্চলের দেশ নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ডে টানা ২১ দিনের তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে দীর্ঘতম। ওই সময়ে আর্কটিক সার্কেলের আশপাশের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস (৮৬ ডিগ্রি ফারেনহাইট) বা তারও বেশি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের মার্চ মাসে ইউরোপজুড়ে তুষারপাত প্রায় ৩০ শতাংশ হ্রাস পেয়ে ১.৩২ মিলিয়ন বর্গ কিলোমিটারে দাঁড়িয়েছে। এই তুষারহীন এলাকার আয়তন ফ্রান্স, ইতালি, জার্মানি, সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সম্মিলিত আয়তনের সমান। এছাড়া ইউরোপজুড়ে হিমবাহ বা গ্লেসিয়ারের ব্যাপক ক্ষয় রেকর্ড করা হয়েছে, যার মধ্যে আইসল্যান্ডে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ হিমবাহ ক্ষয় দেখা গেছে।

ইসিএমডব্লিউএফ-এর জলবায়ু বিষয়ক কৌশলগত প্রধান সামান্থা বার্গেস বলেন, "২০২৫ সালের প্রতিবেদনটি একটি কঠোর বাস্তব চিত্র তুলে ধরছে; জলবায়ু পরিবর্তনের যে গতি, তা আরও জরুরি পদক্ষেপের দাবি রাখে।"

তিনি আরও বলেন, "ক্রমবর্ধমান তাপমাত্রা, বিস্তৃত দাবানল এবং খরা এক দ্ব্যর্থহীন প্রমাণ; জলবায়ু পরিবর্তন কোনো ভবিষ্যতের হুমকি নয়, এটি আমাদের বর্তমান বাস্তবতা।"

Related Topics

টপ নিউজ

ইউরোপ / মহাদেশ / জলবায়ু পরিবর্তন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: সংগৃহীত
    প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের
  • গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
    অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা
  • ছবি: ইউএনবি
    রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

Related News

  • মরুভূমির জাহাজও এখন অসহায়: তীব্র গরমে মারা পড়ছে আফ্রিকার উট
  • জলবায়ুজনিত তীব্র তাপদাহের দ্বিমুখী আঘাত: বাংলাদেশে আয় কমাচ্ছে, বাড়ছে চিকিৎসা খরচ
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • রিফর্ম পার্টি নির্বাচনে জিতলে ভেঙে যেতে পারে যুক্তরাজ্য, প্রস্তুত হচ্ছে কেল্টিক দেশগুলো
  • অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রশ্নফাঁসের আন্দোলনে মোদিকে ট্রল করে দেওয়া পোস্ট চিহ্নিত করতে অভিযানে নামল পুলিশ

4
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

5
গত মাসে ট্রাম্প প্রশাসনকে অভিবাসীদের অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের পর আদালতের বাইরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবি: কেনি হোলস্টন / দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

অভিবাসীদের আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় মার্কিন নিয়োগকর্তারা

6
ছবি: ইউএনবি
অর্থনীতি

রাজস্ব আদায়ে ৪৭% প্রবৃদ্ধির লক্ষ্য, তামাক খাত ও বড় কর মামলা নিষ্পত্তিতে জোর এনবিআরের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]