Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল

আন্তর্জাতিক

এনডিটিভি
03 April, 2026, 10:25 pm
Last modified: 03 April, 2026, 10:38 pm

Related News

  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘কোনো অবস্থায়ই’ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না: পার্লামেন্ট স্পিকার
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

ইরান যুদ্ধের প্রভাবে পাকিস্তানে পেট্রোলের ৪৩% ও ডিজেলের ৫৫% দাম বাড়ল

পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, ‘সরকার বাজেট বিবেচনায় নিয়ে জনগণকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা এবং যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে।’
এনডিটিভি
03 April, 2026, 10:25 pm
Last modified: 03 April, 2026, 10:38 pm
সংকট মোকাবিলায় এশিয়ার কয়েকটি দেশ জ্বালানির দাম বাড়িয়েছে বা অন্যান্য পদক্ষেপ নিয়েছে। ছবি: এএফপি

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্য গভীর সংঘাতে নিমজ্জিত হয়েছে। ইরানের পাল্টা হামলায় উপসাগরজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

এই যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক এক সংবাদ সম্মেলনে আরেক দফা জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, পেট্রোলের দাম ৪২ দশমিক ৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪ দশমিক ৯ শতাংশ বাড়িয়েছে সরকার।

আলী পারভেজ মালিক বলেন, 'আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেট্রোলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪৫৮ দশমিক ৪০ রুপি (প্রতি লিটার ১ দশমিক ৬৪ ডলার), যা আগামীকাল (শুক্রবার) থেকে কার্যকর হবে।'

তিনি বলেন, 'ডিজেল শ্রমজীবী মানুষ ও গণপরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ৫২০ দশমিক ৩৫ পাকিস্তানি রুপি (১ দশমিক ৮৬ ডলার)।'

পারভেজ বলেন, 'সরকার বাজেট বিবেচনায় নিয়ে জনগণকে সর্বোচ্চ সুরক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সম্পদের সীমাবদ্ধতা এবং যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় জ্বালানির দাম বাড়াতে বাধ্য হয়েছে।'

বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। পাকিস্তান মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুদ্ধ শুরুর পর গত ৬ মার্চ তারা জ্বালানির দাম ২০ শতাংশ বাড়ায়।

এছাড়া জ্বালানি সাশ্রয়ের জন্য দেশটির সরকার একাধিক মিতব্যয়ী পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে- অনেক সরকারি দপ্তরে চারদিনের কর্মসপ্তাহ চালু, স্কুলের ছুটি বাড়ানো এবং অনলাইনে ক্লাস নেওয়া।

ইরান যুদ্ধের প্রভাব মোকাবিলায় এশিয়ার কয়েকটি দেশ ইতোমধ্যে জ্বালানির দাম বাড়িয়েছে বা অন্যান্য পদক্ষেপ নিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশে রান্নার কাজে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং গাড়িতে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের (সিএনজি)- দাম ২৯ শতাংশ বাড়ানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করে বলেছে, পাকিস্তানের মতো ঝুঁকিপূর্ণ অর্থনীতির দেশগুলো শুধু জ্বালানির উচ্চ মূল্যের কারণেই নয়, সরবরাহ জটিলতার কারণেও চাপে পড়ছে।

আইএমএফ তাদের ওয়েবসাইটে এক পোস্টে জানায়, 'মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক এবং লাতিন আমেরিকার কিছু অঞ্চল উচ্চ খাদ্য ও সারমূল্য এবং কঠোর আর্থিক পরিস্থিতির অতিরিক্ত চাপের মুখে পড়ছে।'

Related Topics

টপ নিউজ

পাকিস্তান / জ্বালানির দাম / আইএমএফ / ইরান যুদ্ধ / হরমুজ প্রণালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • যুক্তরাষ্ট্রকে ‘বাদ দিয়ে’ ইরানের সঙ্গে চুক্তি করার পরিকল্পনা উপসাগরীয় দেশগুলোর!
  • ইরানের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা ‘কোনো অবস্থায়ই’ পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না: পার্লামেন্ট স্পিকার
  • পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশুর মৃত্যু
  • কাতারে ইরানের সঙ্গে বৈঠকের ঘোষণা ট্রাম্পের, আলোচনার পরিকল্পনা নেই বলছে তেহরান
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]