Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

আন্তর্জাতিক

আল জাজিরা; বিবিসি; সিএনএন
20 March, 2026, 08:45 am
Last modified: 20 March, 2026, 08:57 am

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ফের দৈনিক দেড় কোটি ব্যারেলে পৌঁছাল
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

আল জাজিরা; বিবিসি; সিএনএন
20 March, 2026, 08:45 am
Last modified: 20 March, 2026, 08:57 am

ফাইল ছবি: এএফপি

ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেই এ কথা জানিয়েছেন। ট্রাম্পের ওই নির্দেশ তিনি মেনে চলবেন বলেও জানিয়েছেন। 

বিশ্বের অন্যতম বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের অংশ ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র। নেতানিয়াহু বলেছেন, ওই গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত একটি প্রক্রিয়াকরণ কেন্দ্রে ইসরায়েল 'একাই' হামলা চালিয়েছিল। 

বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভবিষ্যৎ হামলাগুলো স্থগিত রাখতে বলেছেন। আমরা তা-ই করছি।'

সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ওই হামলার জেরে যুদ্ধের তীব্রতা অনেকটাই চড়েছিল। এর আগে ইরানের বেশ কয়েকটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছিল ইসরায়েল। তবে এত দিন তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোকে হামলার আওতার বাইরেই রাখা হয়েছিল।

ইরানের মিসাইল হামলার পর ইসরায়েলের হাইফার একটি তেল শোধনাগার থেকে ধোঁয়া উড়ছে। ছবি: রয়টার্স

ইসরায়েলি হামলার জবাবে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর প্রধান জ্বালানি স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানে ইরান। কাতারের দাবি, এর ফলে তাদের প্রধান জ্বালানি কেন্দ্র রাস লাফানে 'প্রচুর ক্ষতি' হয়েছে। এর পরেই বিশ্ববাজারে জ্বালানির দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, রাস লাফানের এই ক্ষতির কারণে বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদি গ্যাসের ঘাটতি দেখা দিতে পারে।

ইরান-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েলের ধারাবাহিক হামলার মাঝেই নেতানিয়াহুর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। এই সংঘাতের জেরে বিশ্বব্যাপী জ্বালানির বাজারে বড়সড় প্রভাব পড়তে পারে বলে ক্রমশ উদ্বেগ বাড়ছে।


তেহরানকে লক্ষ্য করে 'ব্যাপক' হামলা: ইসরায়েল

তেহরানে ইসরায়েলের হামলা, ১৬ মার্চ ২০২৬। ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানে 'ব্যাপক মাত্রায়' হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফার্সি ভাষার অ্যাকাউন্টে একটি পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তেহরানের 'সন্ত্রাসবাদী অবকাঠামো' তাদের মূল টার্গেট। তবে এই দাবির সপক্ষে বিস্তারিত কোনো তথ্য বা প্রমাণ তারা দেয়নি।

এর কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় ইরানে কয়েক ডজন বিমান হামলা চালানো হয়েছে। পশ্চিম ও মধ্য ইরানের ১৩০টিরও বেশি 'অবকাঠামোগত' লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, 'লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে বিমানবাহিনী।'


ইসরায়েলে তেল শোধনাগারে মিসাইল হামলা

ইসরায়েলের হাইফায় বাযান গ্রুপের একটি তেল শোধনাগারে মিসাইল হামলা চালানো হয়েছে। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুল্যান্স সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম-এর তরফে জানানো হয়েছে, এই ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন।

ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেনের দাবি, অবকাঠামোগত বড় কোনো ক্ষতি হয়নি। 

הבזקים ועשן מיתמר: תיעוד נוסף של פגיעת שברי היירוט בבתי הזיקוק | צפו

(צילום: איגוד ערים אזור מפרץ חיפה להגנת הסביבה) @CBeyar pic.twitter.com/kfhG3WR1a8— כאן חדשות (@kann_news) March 19, 2026

তিনি বলেন, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া বেশির ভাগ বাড়িতেই ফের বিদ্যুৎ সেবা চালু করা গেছে। বাকি এলাকাগুলোতেও দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে।

বৃহস্পতিবার উপসাগরীয় অঞ্চলের তেল ও প্রাকৃতিক গ্যাস কেন্দ্রগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইরান। এর ফলে যুদ্ধের উত্তাপ আরও এক ধাপ বাড়ল, যার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও।

Related Topics

টপ নিউজ

ইরান / ইরান যুদ্ধ / ইরানে হামলা / মধ্যপ্রাচ্য / ইরান-ইসরায়েল / ইরান-যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
    বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

Related News

  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • মধ্যপ্রাচ্যে তেল উৎপাদন ফের দৈনিক দেড় কোটি ব্যারেলে পৌঁছাল
  • কাতারে থাকা ইরানের ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে: পেজেশকিয়ান
  • ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে রাজনীতিবিদ ও উচ্চপদস্থ কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪৭
  • হরমুজ প্রণালিতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা ‘উত্তেজনাকে উসকে’ দেবে: ইরান  

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

3
গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে দক্ষিণ কোরিয়া। ছবি: ইউরি কোর্তেজ/এএফপি
খেলা

বিশ্বকাপ থেকে দক্ষিণ কোরিয়া বাদ পড়ায় ‘হতবাক’ প্রেসিডেন্ট, সরকারি তদন্ত চান

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

6
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]