Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
লারিজানি হত্যার 'প্রতিশোধ' নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের

আন্তর্জাতিক

রয়টার্স
18 March, 2026, 10:50 am
Last modified: 18 March, 2026, 11:06 am

Related News

  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

লারিজানি হত্যার 'প্রতিশোধ' নিতে ইসরায়েলে ক্লাস্টার বোমা হামলা ইরানের

মঙ্গলবার রাতে জনবহুল তেল আবিবে চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছেন।
রয়টার্স
18 March, 2026, 10:50 am
Last modified: 18 March, 2026, 11:06 am
বুধবার ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মধ্য ইসরায়েলের একটি ভবনের সামনে জরুরি সেবাকর্মীরা জড়ো হন। ছবি: রয়টার্স

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিবে 'ক্লাস্টার ওয়ারহেড' বা গুচ্ছ বোমা সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইরান এই যুদ্ধে বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এই ধরনের অস্ত্র মাঝআকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে, যার ফলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এগুলো প্রতিহত করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। মঙ্গলবার রাতে জনবহুল তেল আবিবে চালানো এই হামলায় দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে নিহতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৪ জনে।

এদিকে ইরানে মঙ্গলবার সন্ধ্যায় বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছের একটি এলাকায় একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) জানিয়েছে তেহরান। আইএইএ প্রধান রাফায়েল গ্রসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে চলমান এই সংঘাতের সময় সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।

ইসরায়েলের হামলার জবাবে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো বুধবার পশ্চিম তীরের হেবরনের আকাশে দেখা যায়। ছবি: আনাদলু

ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখাই এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য। এই যুদ্ধে ইতোমধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এবং বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন।

ইরান সরকার মঙ্গলবার নিশ্চিত করেছে, তাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। যুদ্ধের প্রথম দিনে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানিই এখন পর্যন্ত নিহত হওয়া সব থেকে উচ্চপদস্থ ব্যক্তি। লারিজানি যে 'সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল'-এর প্রধান ছিলেন, সেই সংস্থাটি জানিয়েছে যে সোমবার রাতে ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলিরেজা বায়াতও প্রাণ হারিয়েছেন।

এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাবগুলো নাকচ করে দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম পররাষ্ট্রনীতি সংক্রান্ত বৈঠকে মোজতবা খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে শান্তির জন্য এটি উপযুক্ত সময় নয়।

ওই কর্মকর্তার মতে, খামেনি বলেছেন, 'যতক্ষণ না মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল নতি স্বীকার করছে, পরাজয় মেনে নিচ্ছে এবং ক্ষতিপূরণ দিচ্ছে, ততক্ষণ শান্তির কোনো সুযোগ নেই।' তবে গত সপ্তাহে বাবার স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে এখনও কোনো ছবি বা টিভিতে দেখা যায়নি। তিনি এই বৈঠকে সশরীরে উপস্থিত ছিলেন নাকি দূর থেকে অংশ নিয়েছেন, তা ওই কর্মকর্তা পরিষ্কার করেননি।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / লারিজানি / তেল আবিব / ক্লাস্টার বোমা / ইরান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • ট্রাম্পের ইরান যুদ্ধ বন্ধের পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদের ভোট: কতটা কার্যকর হবে এই পদক্ষেপ?
  • ‘বাঙ্কার বাস্টার বোমার নাগালেরও বাইরে’: কোথায় আছে ইরানের অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম?

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]