Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের

আন্তর্জাতিক

রয়টার্স
05 February, 2026, 11:35 am
Last modified: 05 February, 2026, 11:37 am

Related News

  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

টিভি শো ও চলচ্চিত্র নির্মাণে গতি বাড়াতে এআই ব্যবহারের পরিকল্পনা অ্যামাজনের

উৎপাদন ব্যয় ক্রমেই বেড়ে যাওয়ায় অনেক কোম্পানি কমসংখ্যক সিনেমা ও সিরিজ বানাতে বাধ্য হচ্ছে। এই প্রেক্ষাপটে অ্যামাজন প্রকাশ্যেই এআই ব্যবহারের পথে হাঁটছে।
রয়টার্স
05 February, 2026, 11:35 am
Last modified: 05 February, 2026, 11:37 am
ছবি: রয়টার্স

অ্যামাজন জানিয়েছে, তারা চলচ্চিত্রও টিভি শো তৈরির প্রক্রিয়া দ্রুত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিকল্পনা করছে। এমন এক সময়ে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যখন হলিউডে আশঙ্কা তৈরি হয়েছে— এআই চাকরি কমিয়ে দিতে পারে এবং বিনোদন শিল্পকে স্থায়ীভাবে বদলে দিতে পারে।

অ্যামাজন এমজিএম স্টুডিওর অভিজ্ঞ নির্বাহী আলবার্ট চেং এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন যারা নতুন এআই টুল তৈরির দায়িত্ব পেয়েছে। চেং জানান, এই প্রযুক্তি নির্মাণ খরচ কমাবে এবং সৃজনশীল প্রক্রিয়াকে আরও গতিশীল করবে। 

অ্যামাজন মার্চে একটি 'ক্লোজড বেটা প্রোগ্রাম' চালুর পরিকল্পনা করছে, যেখানে শিল্পের অংশীদারদের তাদের এআই টুলগুলো পরীক্ষার জন্য আমন্ত্রণ জানানো হবে। কোম্পানিটি মে মাসের মধ্যে এর ফলাফল প্রকাশের আশা করছে।

চেং এই 'এআই স্টুডিও'কে একটি 'স্টার্টআপ' হিসেবে বর্ণনা করেছেন। এটি অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের 'টু পিজা টিম' দর্শনে পরিচালিত—অর্থাৎ দলটি এতটাই ছোট হবে যে তাদের দুটি পিজা দিয়েই খাওয়ানো যাবে। এই দলে প্রধানত প্রোডাক্ট ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা রয়েছেন, সাথে রয়েছে ছোট একটি সৃজনশীল ও ব্যবসায়িক দল।

উৎপাদন ব্যয় ক্রমেই বেড়ে যাওয়ায় অনেক কোম্পানি কমসংখ্যক সিনেমা ও সিরিজ বানাতে বাধ্য হচ্ছে। এই প্রেক্ষাপটে অ্যামাজন প্রকাশ্যেই এআই ব্যবহারের পথে হাঁটছে। এই প্রযুক্তি নির্দিষ্ট কিছু প্রক্রিয়া দ্রুত শেষ করতে সাহায্য করবে, যাতে কম খরচে আরও বেশি সিনেমা ও টিভি শো তৈরি করা যায়।

চেং এক সাক্ষাৎকারে বলেন, 'নির্মাণ খরচ এত বেশি যে আরও বেশি শো তৈরি করা বা বড় ঝুঁকি নেওয়া কঠিন হয়ে পড়ছে। আমরা মৌলিকভাবে বিশ্বাস করি যে এআই কাজকে ত্বরান্বিত করতে পারে, কিন্তু এটি মানুষের উদ্ভাবনী শক্তি বা কাজের অনন্য দিকগুলোকে প্রতিস্থাপন করবে না।'

এআই গ্রহণের এই পদক্ষেপ এমন এক সময়ে এল যখন এমিলি ব্লান্টের মতো শীর্ষ তারকারা এআই-এর উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে অ্যামাজন জোর দিয়েছে যে, লেখক, পরিচালক, অভিনেতা এবং ক্যারেক্টার ডিজাইনাররা নির্মাণের প্রতিটি পর্যায়ে জড়িত থাকবেন এবং তারা সৃজনশীলতা বৃদ্ধির হাতিয়ার হিসেবে এআই ব্যবহার করবেন।

অন্যান্য প্রযুক্তি কোম্পানির মতো অ্যামাজনও তাদের প্রায় সব বিভাগকে এআই ব্যবহারের পথ খুঁজতে উৎসাহিত করছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এআই প্রযুক্তির সাফল্যই ছিল একটি কারণ, যার ফলে গত অক্টোবর থেকে তারা প্রায় ৩০ হাজার করপোরেট কর্মী ছাঁটাই করেছে—যা তাদের ইতিহাসে সবচেয়ে বড় ছাঁটাই। এর মধ্যে প্রাইম ভিডিও বিভাগেও অনেককে ছাঁটাই করা হয়েছে।

চেং বলেন, বড় পরিসরের সিনেমা ও টিভি প্রযোজনার কিছু মৌলিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে এআই প্রাইম ভিডিওকে সহায়তা করতে পারে।

অ্যামাজনের এআই স্টুডিও এমন কিছু টুল তৈরি করছে যা বর্তমানে প্রচলিত সাধারণ গ্রাহক-বান্ধব এআই এবং সিনেমা নির্মাণের জন্য পরিচালকদের প্রয়োজনীয় সূক্ষ্ম ও নিখুঁত নিয়ন্ত্রণের মধ্যকার ব্যবধান দূর করবে। আলবার্ট চেং একে 'দ্য লাস্ট মাইল' হিসেবে বর্ণনা করেছেন—যা সম্ভবত অ্যামাজনের পণ্য সরবরাহ কার্যক্রমের 'লাস্ট মাইল' ডেলিভারির প্রতি একটি রসিকতাপূর্ণ ইঙ্গিত।

এর মধ্যে রয়েছে বিভিন্ন শট বা দৃশ্যে চরিত্রের শারীরিক ও দৃশ্যমান ধারাবাহিকতা উন্নত করা এবং চলচ্চিত্র শিল্পের মানসম্মত অন্যান্য সৃজনশীল টুল বা সফটওয়্যারের সাথে এই প্রযুক্তিকে একীভূত করা।

অ্যামাজনের ক্লাউড কম্পিউটিং বিভাগ (এডাব্লিউএস) এই কাজে সহায়তা করছে। চেং বলেন, বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষা করা এবং এআই দ্বারা তৈরি কন্টেন্টে যাতে অন্য এআই মডেল বিলীন না হয় তা নিশ্চিত করা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বর্তমানে রবার্ট স্ট্রমবার্গ (ম্যালেফিসেন্ট) এবং কুনাল নায়ারের (দ্য বিগ ব্যাং থিওরি) মতো নির্মাতাদের সাথে মিলে নতুন টুলের কার্যকারিতা পরীক্ষা করছে।

গত আগস্টে চালু হওয়া এই স্টুডিও তাদের হিট সিরিজ 'হাউস অফ ডেভিড'-কে ভবিষ্যতে এআই ব্যবহারের একটি উদাহরণ হিসেবে তুলে ধরছে।

বাইবেলভিত্তিক এই মহাকাব্যিক সিরিজের দ্বিতীয় সিজনে পরিচালক জন আরউইন লাইভ-অ্যাকশন ফুটেজের সঙ্গে এআই ব্যবহার করে যুদ্ধের দৃশ্য তৈরি করেছেন। এতে কম খরচে বড় পরিসরের দৃশ্য নির্মাণ সম্ভব হয়েছে এবং দুই ধরনের ফুটেজ নিখুঁতভাবে একসঙ্গে সম্পাদনা করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

অ্যামাজন / কৃত্রিম বুদ্ধিমত্তা / এআই / টিভি শো / চলচ্চিত্র নির্মাণ / এআই ব্যবহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • আপনার সব কথা মনে রাখে চ্যাটবট; কিন্তু এই ‘স্মৃতিই’ যখন বিড়ম্বনার কারণ
  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • এআই প্রযুক্তি ব্যাপক গতি আনছে চীনের নতুন অস্ত্র তৈরিতে, বলছেন বিজ্ঞানীরা
  • যেভাবে স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে ‘এআই গার্লফ্রেন্ড’ বানানোর হিড়িক

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]