Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
31 January, 2026, 11:15 am
Last modified: 31 January, 2026, 11:18 am

Related News

  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

‘আপনার দ্বীপের সবচেয়ে উদ্দাম পার্টি কবে?’—এপস্টিনের সঙ্গে মাস্কের ‘সখ্য’, প্রকাশ্যে নতুন নথি

দ্য গার্ডিয়ান
31 January, 2026, 11:15 am
Last modified: 31 January, 2026, 11:18 am
ইলন মাস্ক। ছবি: রয়টার্স

মার্কিন ধনকুবের এবং টেসলার সিইও ইলন মাস্কের সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী ও ধনাঢ্য ব্যবসায়ী জেফরি এপস্টিনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আগে যা ধারণা করা হয়েছিল, তাদের সম্পর্ক ছিল তার চেয়েও গভীর এবং বন্ধুত্বপূর্ণ। শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিপার্টমেন্ট অব জাস্টিস) প্রকাশিত নথি ও ই-মেইল থেকে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত ফাইলে দেখা যায়, ২০১২ এবং ২০১৩ সালে ইলন মাস্ক এবং এপস্টিন একে অপরের সঙ্গে বেশ হৃদ্যতাপূর্ণ বার্তা আদান-প্রদান করেছেন। এমনকি মাস্কের এপস্টিনের ব্যক্তিগত দ্বীপে যাওয়ার পরিকল্পনা নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছিল।

নথিতে দেখা যায়, মাস্ক এবং এপস্টিন লিটল সেন্ট জেমসে (এপস্টিনের ব্যক্তিগত দ্বীপ) মাস্কের সফরের সময় নির্ধারণ করতে ২০১২ এবং ২০১৩ সালে ই-মেইল চালাচালি করেছিলেন। তবে লজিস্টিক বা যাতায়াত সংক্রান্ত জটিলতার কারণে শেষ পর্যন্ত ওই সফরগুলো হয়নি বলে মনে করা হচ্ছে।

২০১৩ সালের ১৩ ডিসেম্বর মাস্ক একটি ই-মেইলে লেখেন, 'ছুটির সময় আমি বিভিআই (ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস)/সেন্ট বার্টস এলাকায় থাকব। ভ্রমণের জন্য ভালো সময় কোনটি?'

উত্তরে এপস্টিন বলেন, '১ থেকে ৮ তারিখের মধ্যে যেকোনো দিন। আপনি চাইলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন। আপনার জন্য সব সময় জায়গা আছে।'

এরপর মাস্ক তার সময়সূচি জানিয়ে বেশ কয়েকটি ই-মেইল পাঠান এবং ২ জানুয়ারি সফরের তারিখ হিসেবে নির্ধারণ করা হয়। কিন্তু শেষ পর্যন্ত এপস্টিন জানান, তাকে নিউইয়র্কে থাকতে হবে, তাই তাদের দেখা হচ্ছে না।

এপস্টিন লেখেন, 'দুঃসংবাদ—দুর্ভাগ্যবশত, আমার শিডিউলের কারণে আমাকে নিউইয়র্কেই থাকতে হবে। আমি সত্যিই অপেক্ষায় ছিলাম যে অবশেষে আমরা শুধু মজার উদ্দেশ্যে একসঙ্গে কিছু সময় কাটাব। তাই আমি খুবই হতাশ। আশা করি অদূর ভবিষ্যতে আমরা অন্য কোনো সময় বের করতে পারব।'

'উদ্দাম পার্টি'

২০১২ সালের নভেম্বরে এপস্টিন একটি ই-মেইলে মাস্কের কাছে জানতে চান, 'দ্বীপে যাওয়ার জন্য হেলিকপ্টারে আপনারা কতজন থাকবেন?'

উত্তরে মাস্ক লেখেন, 'সম্ভবত শুধু তালুলাহ এবং আমি। আপনার দ্বীপে সবচেয়ে উদ্দাম পার্টি (ওয়াইল্ডেস্ট পার্টি) কোন দিন বা রাতে হবে?' এখানে মাস্ক তার সাবেক স্ত্রী তালুলাহ রিলির কথা উল্লেখ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এরপর ২৫ ডিসেম্বর এপস্টিন তাকে আবারও সফরের আমন্ত্রণ জানান এবং হেলিকপ্টার ব্যবহারের প্রস্তাব দেন। এর জবাবে মাস্ক লেখেন, 'আপনার কি কোনো পার্টির পরিকল্পনা আছে? এই বছর আমি কাজের চাপে প্রায় পাগল হওয়ার দশা, তাই ক্রিসমাসের পর বাচ্চারা বাড়ি ফিরলে আমি সেন্ট বার্টস বা অন্য কোথাও গিয়ে পার্টিতে মেতে উঠতে চাই এবং নিজেকে হালকা করতে চাই। আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু শান্ত কোনো দ্বীপের অভিজ্ঞতা আমি এখন যা খুঁজছি তার ঠিক উল্টো।'

'বুঝেছি, সেন্ট বার্থে দেখা হবে। আমার দ্বীপে পুরুষ-নারীর অনুপাত তালুলাহকে অস্বস্তিতে ফেলতে পারে,' জবাবে বলেন এপস্টিন।

জবাবে মাস্ক বলেন, 'তালুলাহর জন্য এটা কোনো সমস্যা নয়।'

তবে ২০১৩ সালের ২ জানুয়ারি মাস্ক ই-মেইল করে জানান যে সফরটি হচ্ছে না। তিনি লেখেন, 'লজিস্টিক বা ব্যবস্থাপনার বিষয়টি এবার কাজ করবে না।'

মাস্কের আগের দাবির সঙ্গে অসঙ্গতি

ইলন মাস্ক অতীতে যারা এপস্টিনের সঙ্গে যুক্ত ছিলেন তাদের কঠোর সমালোচনা করেছেন। তবে নতুন প্রকাশিত এই ই-মেইলগুলো তার নিজের দীর্ঘদিনের দাবির সঙ্গে সাংঘর্ষিক। ২০১৯ সালে 'ভ্যানিটি ফেয়ার'কে দেওয়া এক সাক্ষাৎকারে টেসলার সিইও বলেছিলেন, এপস্টিন 'স্পষ্টতই একজন বাজে লোক (ক্রিপ)'। তিনি দাবি করেছিলেন, এপস্টিন 'বারবার আমাকে তার দ্বীপে যাওয়ার চেষ্টা করিয়েছেন। আমি প্রত্যাখ্যান করেছি।'

অথচ দুই ধনকুবেরের এই ই-মেইল চালাচালি হয়েছিল ২০০৮ সালে ফ্লোরিডায় এক নাবালিকাকে পতিতাবৃত্তিতে বাধ্য করার অপরাধে এপস্টিন দোষী সাব্যস্ত হওয়ার কয়েক বছর পর। পরবর্তীতে ২০১৯ সালে ফেডারেল সেক্স-ট্রাফিকিং বা যৌন পাচারের অভিযোগে এপস্টিনকে আবারও গ্রেপ্তার করা হয় এবং তিনি কারাগারেই মারা যান।

প্রকাশিত নথিতে দেখা যায়, ২০১৩ সালে এপস্টিনের দীর্ঘদিনের সহকারী লেসলি গ্রফ স্পেসএক্সে এপস্টিনের দুপুরের খাবারের (লাঞ্চ) পরিকল্পনা করছিলেন। একটি ই-মেইলে তিনি লেখেন, 'ইলন মাস্ক খামারে (র‍্যাঞ্চ) আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কিন্তু তার অন্য কাজ আছে... সোমবার, ২৫ ফেব্রুয়ারি দুপুর ১টায় স্পেসএক্সে লাঞ্চ নিশ্চিত করা হয়েছে।'

ওই লাঞ্চ শেষ পর্যন্ত হয়েছিল কি না বা মাস্ক সেখানে উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়। 

তবে ২০১৩ সালের মার্চে স্পেসএক্স রকেটের উৎক্ষেপণের পরদিন এপস্টিন অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান এবং মাস্ক ও তার মধ্যে আবারও ই-মেইল চালাচালি হয়।

মাস্ক এবং তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি 'এক্সএআই'-এর প্রতিনিধিরা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

শুক্রবার বিচার বিভাগ প্রায় ৩০ লাখ নথির একটি অংশ প্রকাশ করে, যার মধ্যে মাস্ক ও এপস্টিনের এই ই-মেইলগুলোও ছিল। অতীতেও এপস্টিনের সাথে সম্পর্ক নিয়ে চাপের মুখে পড়েছেন মাস্ক। গত বছর হাউস ডেমোক্র্যাটরা এপস্টিনের একটি দৈনিক সময়সূচি প্রকাশ করে, যেখানে ২০১৪ সালের একটি এন্ট্রিতে লেখা ছিল: 'রিমাইন্ডার: ৬ ডিসেম্বর মাস্ক দ্বীপে আসছেন (এটা কি এখনো হচ্ছে?)'। তখন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, 'এটি মিথ্যা।'

এপস্টিনের দীর্ঘদিনের সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের সঙ্গে একটি ছবি ভাইরাল হওয়ার পর মাস্ক তাকে চেনার বিষয়টিও অস্বীকার করেছিলেন। তিনি দাবি করেছিলেন, ভ্যানিটি ফেয়ারের একটি পার্টিতে ম্যাক্সওয়েল 'হঠাৎ ফ্রেমে ঢুকে' (ফটোবম্ব) ওই ছবি তুলেছিলেন। মাস্ক জানিয়েছিলেন, তার সাবেক স্ত্রী তালুলাহ রিলির বইয়ের গবেষণার কাজে তিনি একবার এপস্টিনের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে 'প্রায় ৩০ মিনিটের জন্য' গিয়েছিলেন।

যদিও মাস্ক নিজে এপস্টিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক অস্বীকার করেছেন, কিন্তু অন্যদের আক্রমণ করতে তিনি প্রায়ই এই যৌন অপরাধীর নাম ব্যবহার করেছেন। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের সময় তিনি দাবি করেছিলেন, এপস্টিন ফাইলে ট্রাম্পের নাম রয়েছে। পরে অবশ্য তিনি সেই পোস্ট মুছে ফেলেন। এ ছাড়া মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মানবিক সহায়তা কমিয়ে দেওয়ার সমালোচনা করায় গত মে মাসে মাস্ক তাকেও আক্রমণ করেন।

মাস্ক বলেছিলেন, 'বিল গেটস কে যে তিনি শিশুদের কল্যাণ নিয়ে মন্তব্য করেন, যেখানে তিনি নিজেই জেফরি এপস্টিনের কাছে যাতায়াত করতেন?'
 

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / এপস্টিন / জেফরি এপস্টেইন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • ইসরায়েলি গোয়েন্দাদের সর্বোচ্চ মহলের সঙ্গে যৌন অপরাধী এপস্টিনের সম্পর্ক ছিল: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক
  • আবারও ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • স্পেসএক্স কি মহাকাশে নতুন ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’?
  • ১২ দিনেই ‘ট্রিলিয়নিয়ার’ খেতাব হারালেন ইলন মাস্ক, কারণ কী?

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]