Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
ইরানে বিক্ষোভে অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

আন্তর্জাতিক

আল জাজিরা
22 January, 2026, 01:45 pm
Last modified: 22 January, 2026, 01:48 pm

Related News

  • বিক্ষোভ উসকে দিতে ইরানে পরিকল্পিতভাবে ডলার সংকট সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র: নেপথ্যের কারণ ও প্রভাব
  • ইরানে বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত: মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা
  • ইরানে অস্থিরতা: ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় নীরব ইসরায়েল
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার
  • ইরানের বিক্ষোভে উসকানিদাতা, জনগণকে ‘শহরের দখল’ নিতে বলা কে এই নির্বাসিত ‘রাজপুত্র’ রেজা পাহলভি? 

ইরানে বিক্ষোভে অন্তত ৩,১১৭ জন নিহত হয়েছেন: রাষ্ট্রীয় গণমাধ্যম

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ জানায়, বিক্ষোভে নিহতের সংখ্যা অন্তত ৪,৫১৯। এছাড়া, আরও ৯,০৪৯টি মৃত্যুর তথ্য যাচাই-বাছাই চলছে।
আল জাজিরা
22 January, 2026, 01:45 pm
Last modified: 22 January, 2026, 01:48 pm
ছবি: এএফপি

ইরানে সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘটনায় প্রথমবারের মতো সরকারিভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। বুধবার প্রেস টিভিতে দেওয়া এক বিবৃতিতে ইরানের মার্টার্স ফাউন্ডেশন জানায়, দমন অভিযানে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য।

অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, বিক্ষোভের সময় মোট ৪ হাজার ৫১৯ জন নিহত হয়েছেন। তাদের হিসাবে নিহতদের মধ্যে ৪ হাজার ২৫১ জন বিক্ষোভকারী, ১৯৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ১৮ বছরের কম বয়সী ৩৫ জন এবং ৩৮ জন ছিলেন পথচারী—যারা বিক্ষোভকারী বা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না। 

সংগঠনটি আরও জানায়, অতিরিক্ত ৯ হাজার ৪৯টি মৃত্যুর তথ্য যাচাই-বাছাই চলছে।

গত ডিসেম্বরের শেষ দিকে মুদ্রার অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকানিদের আন্দোলনের মধ্য দিয়ে ইরানে বিক্ষোভ শুরু হয়। পরে দ্রুতই তা দেশজুড়ে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

ইরান সরকার এ বিক্ষোভকে 'সন্ত্রাসী' কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের মদদে এ সহিংস 'দাঙ্গা'কে উসকে দেওয়া হয়েছে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থানের ব্যাপক সমালোচনা হয়। এ সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সমর্থনে ইরানে হস্তক্ষেপের হুমকিও দেন।

একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর চালানো গুলিতেই বিক্ষোভকারীরা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, তারা রাস্তায় ও ভবনের ছাদে অবস্থান নেওয়া ইরানি নিরাপত্তা বাহিনীকে নিরস্ত্র মানুষের মাথা ও শরীর লক্ষ্য করে রাইফেল ও ধাতব পেলেটভর্তি শটগান দিয়ে গুলি ছোড়ার ঘটনা নথিভুক্ত করেছে।
 
Related Topics

টপ নিউজ

ইরানে বিক্ষোভ / ইরানে মৃত্যু / বিক্ষোভে মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার
  • আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
    আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

Related News

  • বিক্ষোভ উসকে দিতে ইরানে পরিকল্পিতভাবে ডলার সংকট সৃষ্টি করেছিল যুক্তরাষ্ট্র: নেপথ্যের কারণ ও প্রভাব
  • ইরানে বিক্ষোভে অন্তত ২,৫৭১ জন নিহত: মার্কিনভিত্তিক মানবাধিকার সংস্থা
  • ইরানে অস্থিরতা: ট্রাম্পের পদক্ষেপের অপেক্ষায় নীরব ইসরায়েল
  • ইরানে ফ্রি ইন্টারনেট সুবিধা পাচ্ছেন স্টারলিংক ব্যবহারকারীরা: দাবি মানবাধিকার সংস্থার
  • ইরানের বিক্ষোভে উসকানিদাতা, জনগণকে ‘শহরের দখল’ নিতে বলা কে এই নির্বাসিত ‘রাজপুত্র’ রেজা পাহলভি? 

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি ২ বাস্তবায়ন হলে জ্বালানি তেল আমদানিতে বছরে সাশ্রয় হবে ৪৭৩ মিলিয়ন ডলার

4
আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। ছবি: এএফপি
খেলা

আর্জেন্টাইনদের ‘কাবালা’: মাঠে বসে ফাইনাল দেখবেন না কুসংস্কারে বিশ্বাসী প্রেসিডেন্ট

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

6
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]