Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
ইরানের বিক্ষোভে উসকানিদাতা, জনগণকে ‘শহরের দখল’ নিতে বলা কে এই নির্বাসিত ‘রাজপুত্র’ রেজা পাহলভি? 

আন্তর্জাতিক

আল জাজিরা
13 January, 2026, 11:10 am
Last modified: 13 January, 2026, 11:09 am

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • আইআরজিসি-র সাথে সম্পর্কের জেরে ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিক্ষোভে উসকানিদাতা, জনগণকে ‘শহরের দখল’ নিতে বলা কে এই নির্বাসিত ‘রাজপুত্র’ রেজা পাহলভি? 

আল জাজিরা
13 January, 2026, 11:10 am
Last modified: 13 January, 2026, 11:09 am

ছবি: রয়টার্স

কয়েক দশক ধরে রেজা পাহলভি ছিলেন বিদেশে নির্বাসিত ইরানি বিরোধীদের মার্জিত ও পরিচিত মুখ। যুক্তরাষ্ট্রের বাসিন্দা সাবেক এই ফাইটার পাইলট দীর্ঘদিন ধরে অহিংস আন্দোলন ও ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের কথা বলে এসেছেন।

তবে চলতি সপ্তাহের শেষে ময়ূর সিংহাসনের ৬৫ বছর বয়সি উত্তরাধিকারী ও ইরানের শেষ শাহের ছেলের সুর নাটকীয়ভাবে বদলে গেছে।

ইরান সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে পাহলভি জনগণকে 'শহরের কেন্দ্রস্থলগুলো দখল' করার এবং তার আসন্ন প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন। তার এই বার্তার পর দেশটির বিভিন্ন স্থানে 'সশস্ত্র সন্ত্রাসী হামলা'র ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

পাহলভি তার এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে ঘোষণা করেন, 'আমাদের লক্ষ্য এখন আর কেবল রাস্তায় নামা নয়। আমাদের লক্ষ্য হলো শহরের কেন্দ্রস্থলগুলো দখল করা এবং সেগুলো নিয়ন্ত্রণে রাখার প্রস্তুতি নেওয়া।'

উত্তরাধিকারী থেকে নির্বাসনে

পাহলভির জন্ম ১৯৬০ সালের ৩১ অক্টোবর, তেহরানে। তার জন্মের সাত বছর আগে, ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন ইরানের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের বিরুদ্ধে অভ্যুত্থান ঘটায়। মোসাদ্দেক ১৯৫১ সালে অ্যাংলো-পার্সিয়ান অয়েল কোম্পানি—যা এখন বিপি নামে পরিচিত—জাতীয়করণ করেছিলেন।

মাত্র সাত বছর বয়সে পাহলভিকে আনুষ্ঠানিকভাবে 'ক্রাউন প্রিন্স' বা যুবরাজ ঘোষণা করা হয়। মনে হচ্ছিল, সিংহাসনে আরোহণই তার নিয়তি। কিন্তু ১৯৭৯ সালের বিপ্লব গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণ ওলটপালট করে দেয়।

২০২৩ সালের এপ্রিলে তৎকালীন ইসরায়েলি মন্ত্রী গিলা গামলেই-এর সঙ্গে জেরুজালেমে রেজা পাহলভি। ছবি: এপি

১৭ বছর বয়সে তিনি যুদ্ধবিমানের প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রের টেক্সাসের রিয এয়ার ফোর্স বেজ-এ যান। তিনি যখন দেশের বাইরে ছিলেন, তখনই ইরানে রাজতন্ত্রের পতন ঘটে এবং বর্তমান রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এতে তার দেশে ফেরার পথ রুদ্ধ হয়ে যায়।

পাহলভি তার প্রশিক্ষণ সম্পন্ন করেন। পরে পরবর্তীতে ইউনিভার্সিটি অভ সাদার্ন ক্যালিফোর্নিয়া থেকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি নাভ করেন। ১৯৮০-র দশকে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি স্বেচ্ছাসেবক হিসেবে দেশের হয়ে যুদ্ধবিমান চালানোর প্রস্তাব দিলেও তেহরান কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে।

এরপর থেকে দীর্ঘদিন ধরে নির্বাসিত জীবন যাপন করছেন পাহলভি। এখন তিনি স্ত্রী ইয়াসমিন পাহলভি ও তিন মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে বাস করেন।

'প্রত্যাবর্তনের প্রস্তুতি'

দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে পাহলভি ইরানে গণভোট ও অহিংস পরিবর্তনের পক্ষে জনমত তৈরির কাজ করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে তার বক্তব্যের ভাষা ও সুর ব্যাপক কঠোর হয়ে উঠেছে।

গত শনিবার তিনি পরিবহন, তেল ও গ্যাসের মতো গুরুত্বপূর্ণ খাতের শ্রমিকদের দেশব্যাপী ধর্মঘটের ডাক দেওয়ার আহ্বান জানান। তার উদ্দেশ্য ছিল সরকারের 'আর্থিক মেরুদণ্ড' ভেঙে দেওয়া। তিনি বিশেষভাবে 'ইমমোর্টাল গার্ড-এর তরুণ' (সাবেক রাজকীয় বাহিনী) এবং বর্তমান নিরাপত্তা বাহিনীর সদস্যদের পক্ষ ত্যাগ করার আহ্বান জানান।

রেজা পাহলভি বলেন, 'আমিও মাতৃভূমিতে ফেরার প্রস্তুতি নিচ্ছি, যাতে আমাদের জাতীয় বিপ্লবের বিজয়ের মাহেন্দ্রক্ষণে আমি আপনাদের পাশে থাকতে পারি।'

অনেক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের খবরের মধ্যেই পাহলভির এই সক্রিয় হওয়ার ডাক এল। পাহলভি তার সমর্থকদের ১৯৭৯-পূর্ববর্তী 'সিংহ ও সূর্য' খচিত পতাকা উত্তোলনের আহ্বান জানান। এ পতাকা তার বাবার শাসনের প্রতীক। একইসঙ্গে তিনি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে জনসমাগমস্থলগুলো দখল করতে বলেন।

'সন্ত্রাসবাদের' অভিযোগ

তেহরানের পক্ষ থেকে এর তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। রোববার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই বিক্ষোভকে 'অনিশ্চয়তার নতুন পর্যায়' ও 'অভ্যন্তরীণ সশস্ত্র যুদ্ধ' হিসেবে আখ্যায়িত করেছে।

রেজা পাহলভির ব্যানার হাতে এক সমর্থক। ফাইল ছবি: রয়টার্স

তাসনিম নিউজ এজেন্সির উদ্ধৃতি দিয়ে রক্ষণশীল পত্রিকা ভাতন-ই ইমরোজ এক প্রতিবেদনে বলেছে, পাহলভির এই ডাক আসলে পুলিশ ও বাসিজ বাহিনীর ওপর হামলা করার জন্য 'সন্ত্রাসী গোষ্ঠীগুলোর' একটি ছদ্মবেশ মাত্র।

প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, এতে কয়েক ডজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। তাতে বলা হয়, 'ভুল করবেন না; এটি কেবল দাঙ্গা নয়...এসব ছিল সুপরিকল্পিত সশস্ত্র সন্ত্রাসী হামলা।'

ইরানি কর্মকর্তারা পাহলভির এই তৎপরতার পেছনে বিদেশি হস্তক্ষেপের যোগসূত্র দেখছেন। তারা বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করেছেন। কর্মকর্তাদের দাবি, গত বছরের মে মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের অবসানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর 'প্ল্যান বি' হলো এই অস্থিরতা তৈরি করা।

'বিরোধীদের বিরুদ্ধেই কি বিরোধী পক্ষ'?

সড়কে পাহলভির জনপ্রিয়তা বাড়লেও ইরানের বিভক্ত বিরোধী দলগুলোর ভেতর থেকেই তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

ইরান-বিষয়ক বিশেষজ্ঞ আলিরেজা নাদের সম্প্রতি এক নিবন্ধে লিখেছেন, পাহলভির রাজনৈতিক কর্মকাণ্ড বিভাজন তৈরি করছে। সমালোচকদের অভিযোগ, পাহলভির ঘনিষ্ঠ বলয় নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদীর মতো বিশিষ্ট ভিন্নমতাবলম্বীদের 'বামপন্থী' বা 'সন্ত্রাসী' আখ্যা দিয়ে আক্রমণ করছে।

নাদের লিখেছেন, 'পাহলভি উপদেষ্টাদের নিয়ে অন্যদের অস্বস্তি থাকা সত্ত্বেও তিনি তাদের ওপরই ভরসা রাখছেন।' নাদের প্রশ্ন তোলেন, পাহলভি কি আসলে 'বিরোধীদের বিরুদ্ধেই বিরোধী পক্ষ' হয়ে উঠছেন কি না।

সুযোগের অপব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। নাদের লেখেন, পাহলভির অনলাইন জনসমর্থনের একটি অংশ মূলত ইরান সরকারের সঙ্গে যুক্ত সাইবার-আর্মি দ্বারা পরিচালিত, যার উদ্দেশ্য হলো বিরোধীদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। এটি একটি বড় প্রশ্ন তুলে দেয় যে, 'আসলে কে কাকে ব্যবহার করছে?'

এই অভ্যন্তরীণ কোন্দল সত্ত্বেও বর্তমান অস্থিরতার মুখে পাহলভিই সবচেয়ে পরিচিত মুখ হিসেবে টিকে আছেন। একদিকে ট্রাম্প প্রশাসন 'ইরানিরাই তাদের নেতা নির্বাচন করবে'—এমন নীতি বজায় রেখে সরাসরি হস্তক্ষেপ থেকে দূরে রয়েছে, অন্যদিকে তেহরানের রাজপথ জ্বলছে। এমন পরিস্থিতিতে নির্বাসিত এই রাজপুত্র ৪৭ বছর আগে হারানো সিংহাসন ফিরে পেতে তার শেষ চাল চালছেন বলেই মনে হচ্ছে।

Related Topics

টপ নিউজ

ইরান / রেজা পাহলভি / ইরানে বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • ইরানে এখনই স্থল অভিযানের প্রয়োজন নেই: ট্রাম্প
  • পরমাণু অস্ত্র না বানাতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের
  • কুয়েতে ইরানি হামলাকে ‘বর্বরোচিত’ বলে নিন্দা আমিরাতের প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টার
  • কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত ১; ক্ষতিগ্রস্ত কূটনৈতিক মিশন
  • আইআরজিসি-র সাথে সম্পর্কের জেরে ইরানের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]