Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 15, 2026
‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’: গ্রিনল্যান্ড সংকটের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি

আন্তর্জাতিক

দ্য গার্ডিয়ান
20 January, 2026, 12:00 pm
Last modified: 20 January, 2026, 12:05 pm

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
  • ‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
  • ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’: গ্রিনল্যান্ড সংকটের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে ট্রাম্পকে ব্যঙ্গ করা টুপি

ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (ম্যাগা)-কে ব্যঙ্গ করে এখন ডেনমার্কের মানুষের মাথায় দেখা যাচ্ছে লাল রঙের বেসবল ক্যাপ। তবে তাতে লেখা—‘মেক আমেরিকা গো অ্যাওয়ে’ (আমেরিকা বিদায় হও)।
দ্য গার্ডিয়ান
20 January, 2026, 12:00 pm
Last modified: 20 January, 2026, 12:05 pm
ছবি: এপি

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ শুরু হয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে। ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান 'মেক আমেরিকা গ্রেট এগেইন' (মাগা)-কে ব্যঙ্গ করে এখন ডেনমার্কের মানুষের মাথায় দেখা যাচ্ছে লাল রঙের বেসবল ক্যাপ। তবে তাতে লেখা—'মেক আমেরিকা গো অ্যাওয়ে' (আমেরিকা বিদায় হও)।

বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, গ্রিনল্যান্ড দখল বা কিনে নেওয়ার বিষয়ে ট্রাম্পের অনড় অবস্থানের প্রতিবাদে এই টুপি এখন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মানুষের কাছে একতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথের বিক্ষোভ—সবখানেই জনপ্রিয় হয়ে উঠেছে এই ক্যাপ। এমনকি গত সপ্তাহে কোপেনহেগেনের হাড়কাঁপানো শীতের মধ্যেও বিক্ষোভকারীদের মাথায় এই টুপি দেখা গেছে।

ইউরোপীয় দেশগুলোও এই ইস্যুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে দাঁড়িয়েছে। তাদের মতে, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা বজায় রাখা জরুরি এবং গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের এমন হুমকি পশ্চিমা বিশ্বের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে।

এই টুপির উদ্ভাবক কোপেনহেগেনের এক পুরনো পোশাকের দোকানের মালিক জেসপার রাবে টোনেসান। শুরুতে ২০২৪ সালের দিকে এই টুপি বাজারে আনলেও তখন তেমন সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড নিয়ে তাদের সুর কড়া করতেই টুপির চাহিদা হু হু করে বাড়তে থাকে।

টোনেসান বলেন, 'আমেরিকার একটি প্রতিনিধি দল যখন গ্রিনল্যান্ড সফরে গেল, তখন আমরা বুঝতে পারলাম এটা কোনো কৌতুক বা রিয়েলিটি শো নয়। এটা বাস্তব। তাই আমি ভাবলাম, গ্রিনল্যান্ডের মানুষের পাশে দাঁড়ানোর জন্য মজার ছলে কোনো শক্তিশালী বার্তা দেওয়া যায় কি না।'

চাহিদা এতটাই বেড়েছে যে, মাত্র এক সপ্তাহান্তেই দোকানের সব টুপি বিক্রি হয়ে গেছে। টোনেসান জানিয়েছেন, তিনি এখন নতুন করে আরও কয়েক হাজার টুপির অর্ডার দিয়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানাতে সাধারণ মানুষের এই 'ফ্যাশন প্রতিবাদ' ডেনমার্কের গণ্ডি ছাড়িয়ে এখন আন্তর্জাতিক মহলেও আলোচনার জন্ম দিয়েছে।

ছবি: টিটি

টোনেসানের নকশা করা টুপিতে কেবল মার্কিন প্রেসিডেন্টের স্লোগানকে ব্যঙ্গ করাই হয়নি, এতে ব্যবহার করা হয়েছে বুদ্ধিদীপ্ত শব্দখেলাও। টুপির এক পাশে লেখা ছিল—'নু দেত নুক!' (Nu det NUUK!)। ডেনিশ ভাষায় 'নু দেত নক' কথাটির অর্থ হলো 'যথেষ্ট হয়েছে' বা 'আর নয়'। ডেনিশরা এই স্লোগানে গ্রিনল্যান্ডের রাজধানী 'নুক'-এর নাম জুড়ে দিয়ে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছেন।

গত শনিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের সিটি হলের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাড়কাঁপানো শীতের মধ্যেও সেখানে সমবেত হন শত শত মানুষ। তাদের হাতে ছিল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের লাল-সাদা পতাকা। 

বিক্ষোভকারীদের অনেকের মাথায় ছিল সেই লাল টুপি। হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ট্রাম্পবিরোধী নানা স্লোগান। একটি প্ল্যাকার্ডে লেখা ছিল—'না মানে না'। অন্য একটিতে ট্রাম্পের স্লোগানকে ব্যঙ্গ করে লেখা ছিল—'মেক আমেরিকা স্মার্ট এগেইন'।

বিক্ষোভে অংশ নেওয়া কোপেনহেগেনের বাসিন্দা লারস হারম্যানসেন বলেন, 'আমি গ্রিনল্যান্ডের প্রতি সমর্থন জানাতে এখানে এসেছি। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ড যে আমার পছন্দ নয়, এই লাল টুপি পরে আমি সেটিই বুঝিয়ে দিচ্ছি।'

Related Topics

টপ নিউজ

ট্রাম্প / মেক আমেরিকা গ্রেট এগেইন / ম্যাগা / মেক আমেরিকা গো অ্যাওয়ে / গ্রীনল্যান্ড দখল / ডেনমার্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?
  • ছবি: সংগৃহীত
    ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
  • ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
    আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প
  • টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
    টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
  • ছবি: এপি
    হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
  • ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
    চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

Related News

  • চাইলে হোয়াইট হাউসেও ট্রাম্পকে হত্যা করার ক্ষমতা রাখে ইরান: সাবেক আইআরজিসি কমান্ডার
  • চলতি বিশ্বকাপের সবচেয়ে বড় ১০ বিতর্ক
  • ‘হঠাৎ অসুস্থ হয়ে’ ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যু
  • ‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
  • ইরান আমাকে হত্যা করলে কী করতে হবে ‘নির্দেশ দিয়ে রেখেছি’: ট্রাম্প

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিজেদের নির্বাচিত প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই আবারও রাজপথে নেপালের জেন-জিরা, কিন্তু কেন?

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রশিবির থেকে বিদায় নিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

3
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

আমরাই হব হরমুজের ‘অভিভাবক’, মোটা অঙ্কের পারিশ্রমিক নেব: ট্রাম্প

4
টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা
বাংলাদেশ

টিকিটের নামে প্রতারণা: ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে ৩৫ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

5
ছবি: এপি
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে পরিবাহিত পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

6
ছবি: সিসিটিভি ফুটেজে ধারণকৃত ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

চট্টগ্রামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি, না পেয়ে হামলা-ভাঙচুর, ৩৫ লাখ টাকা লুট

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]