‘১,০০০ মিসাইল লকড অ্যান্ড লোডেড’; আমাকে হত্যাচেষ্টা করলে ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তেহরান যদি তাকে হত্যা করে বা হত্যার চেষ্টা চালায়, তবে ইরানের ওপর পাল্টা হামলা চালানোর জন্য তিনি সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা দেন। তিনি বলেন, 'ইসলামি প্রজাতন্ত্র ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র তাক করে রাখা হয়েছে। ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টকে—এ ক্ষেত্রে আমাকে—হত্যা বা হত্যার চেষ্টা করে, তবে তাৎক্ষণিকভাবে আরও কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ছোড়া হবে।'
ট্রাম্প আরও জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আদেশ এরই মধ্যে জারি করা হয়েছে। তিনি বলেন, 'মার্কিন সামরিক বাহিনী আগামী এক বছর এবং প্রয়োজনে এর চেয়েও বেশি সময় ধরে ইরানের সব এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে প্রস্তুত ও সক্ষম। সকল প্রশংসা আল্লাহর!'
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা থেকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যার প্রকাশ্য আহ্বানের পর মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া এল।
