Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 08, 2026
যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেব: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 January, 2026, 02:55 pm
Last modified: 14 January, 2026, 02:57 pm

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই বেছে নেব: গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী

গত মঙ্গলবার নিলসেনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘সেটা তাদের সমস্যা, আমি তার সঙ্গে একমত নই... এটা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে।’
টিবিএস ডেস্ক
14 January, 2026, 02:55 pm
Last modified: 14 January, 2026, 02:57 pm
গ্রিনল্যান্ড দখল করার জন্য যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপের মুখে ইউরোপীয় মিত্ররা ডেনমার্ককে সমর্থন জানিয়েছে। ছবি: রয়টার্স

ডেনমার্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো একটিকে বেছে নিতে বলা হলে 'এই মুহূর্তে' তার জনগণ ডেনমার্ককেই বেছে নেবে বলে জানিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেনস-ফ্রেডেরিক নিলসেন। খবর বিবিসির।

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডারিকসেনে সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জেনস-ফ্রেডেরিক নিলসেনের এই মন্তব্যটি করেছেন। এটি বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি দখল করার পরিকল্পনা পুনরায় শুরু করার পর থেকে ডেনিশ অর্ধ-স্বায়ত্তশাসিত অঞ্চলের কোনো প্রতিনিধির পক্ষ থেকে আসা সবচেয়ে কঠোর প্রতিক্রিয়া।

ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের বিরুদ্ধে সুরক্ষা নিশ্চিত করতে গ্রিনল্যান্ডকে আমেরিকার 'মালিকানধীন' করা প্রয়োজন। হোয়াইট হাউস দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছে, তবে এটি দখল করতে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দেয়নি।

ডেনমার্ক ন্যাটোর সদস্য এবং দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন সতর্ক করে বলেন, সামরিক শক্তি প্রয়োগ করা হলে তা ট্রান্স-আটলান্টিক প্রতিরক্ষা জোটের সমাপ্তি ঘটাবে।

গত মঙ্গলবার নিলসেনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, 'সেটা তাদের সমস্যা, আমি তার সঙ্গে একমত নই... এটা তার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াবে।'

কম জনসংখ্যার এলাকা হলেও, উত্তর আমেরিকা এবং আর্কটিকের মধ্যে অবস্থিত গ্রিনল্যান্ড ক্ষেপণাস্ত্র হামলার ক্ষেত্রে সতর্ক অবস্থান এবং ওই অঞ্চলের জাহাজ পর্যবেক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

ট্রাম্প বারবার বলেছেন, গ্রিনল্যান্ড মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ, এবং প্রমাণ ছাড়াই দাবি করেছেন যে এটি 'রুশ ও চীনা জাহাজে ভরপুর'।

যুক্তরাষ্ট্র ইতোমধ্যে গ্রিনল্যান্ডের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত পিটুফিক ঘাঁটিতে ১০০-এরও বেশি সামরিক কর্মী স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। ঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর থেকে যুক্তরাষ্ট্র পরিচালনা করে আসছে।

ডেনমার্কের সাথে বিদ্যমান চুক্তি অনুযায়ী, গ্রিনল্যান্ডে যত খুশি সৈন্য মোতায়েন করার ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের।

কিন্তু গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, কেবল ইজারা চুক্তি যথেষ্ট নয়—যুক্তরাষ্ট্রকে এর 'মালিকানা পেতে হবে' এবং 'ন্যাটোকেও সেটি বুঝতে হবে'।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন তার বক্তব্যে কোনো রাখঢাক না রেখে 'নিকটতম মিত্রের কাছ থেকে আসা সম্পূর্ণ অগ্রহণযোগ্য চাপের' তীব্র নিন্দা জানান।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, 'এমন অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমাদের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং বা কঠিন সময়টি এখনও সামনে অপেক্ষা করছে।'

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, তারা একটি 'ভূ-রাজনৈতিক সংকটের মুখোমুখি', তবে দ্বীপটির অবস্থান অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, 'আমাদের যদি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্কের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তবে আমরা ডেনমার্ককেই বেছে নেব।'

তিনি আরও বলেন, 'একটি বিষয় সবার কাছে পরিষ্কার হওয়া উচিত। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হতে চায় না। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের দ্বারা শাসিত হতে চায় না। গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না।'

কোপেনহেগেনের এই সংবাদ সম্মেলনটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যার একদিন পরই ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এবং গ্রিনল্যান্ডে তার সমকক্ষ ভিভিয়ান মোৎজফেল্ডের যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে; সেখানে তারা ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে দেখা করবেন।

Related Topics

টপ নিউজ

গ্রিনল্যান্ড / ডেনমার্ক / যুক্তরাষ্ট্র / মালিকানা / সামরিক ঘাঁটি / গ্রিনল্যান্ডের মালিকানা / ডোনাল্ড ট্রাম্প / ডেনমার্কের প্রধানমন্ত্রী / গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী / মার্কিন প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • জেট ফুয়েলের দাম লিটারে ১৯.২২ টাকা কমল
  • ‘এটা বাতিল করে দেখান’: যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে বিদায় করে ট্রাম্পকে বেলজিয়ামের খোঁচা
  • ট্রাম্পের ফোনে ফিফার ভোলবদল; স্থগিত করল মার্কিন স্ট্রাইকারের নিষেধাজ্ঞা, ফুটবল বিশ্বে শোরগোল
  • পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো
  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]