Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 11, 2026
নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোরআন ছুঁয়ে মেয়রের শপথ নিলেন জোহরান মামদানি

আন্তর্জাতিক

সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমস
01 January, 2026, 12:10 pm
Last modified: 01 January, 2026, 12:20 pm

Related News

  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
  • মিশরকে ‘বঞ্চিত' করা হয়েছে, এবার আর্জেন্টিনা-মিশর বিতর্কে যোগ দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম
  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক

নিউইয়র্কের ইতিহাসে প্রথম কোরআন ছুঁয়ে মেয়রের শপথ নিলেন জোহরান মামদানি

এই শপথ গ্রহণের মাধ্যমে মামদানি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে ইতিহাস গড়লেন।
সিএনএন ও দ্য নিউ ইয়র্ক টাইমস
01 January, 2026, 12:10 pm
Last modified: 01 January, 2026, 12:20 pm

নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস (বামে) জোহরান মামদানিকে শপথ পাঠ করান। এসময় তার স্ত্রী রামা দুয়াজি সেখানে উপস্থিত ছিলেন। ছবি: এপি

নিউ ইয়র্ক সিটির ১১২তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। আজ বৃহস্পতিবার ভোরে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ম্যানহাটনের একটি ঐতিহাসিক ও পরিত্যক্ত সাবওয়ে স্টেশনে শপথ গ্রহণ অনুষ্ঠানের দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জোহরান মামদানি পবিত্র কোরআনের ওপর হাত রেখে শপথ নেন।

আমেরিকার অন্যতম ব্যয়বহুল এই শহরে সাধারণ মানুষের জন্য জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি নির্বাচনি প্রচারণা চালিয়েছিলেন।

৩৪ বছর বয়সী মামদানি উগান্ডা থেকে আসা একজন অভিবাসী। এই শপথ গ্রহণের মাধ্যমে তিনি নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। এছাড়া গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে তিনিই শহরটির সর্বকনিষ্ঠ মেয়র।

শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মামদানি বলেন, 'এটি আমার জীবনের শ্রেষ্ঠ সম্মান এবং বিশেষ পাওয়া।'

একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাকে শপথ বাক্য পাঠ করান নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এবং মামদানির রাজনৈতিক মিত্র লেটিশিয়া জেমস। শপথ গ্রহণের জন্য বেছে নেওয়া হয় পুরনো 'সিটি হল' স্টেশনটি। এটি নিউ ইয়র্কের অন্যতম প্রাচীন একটি সাবওয়ে স্টেশন, যা তার চমৎকার খিলান আকৃতির ছাদের জন্য বিশেষভাবে পরিচিত।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে মামদানি ব্যবহার করবেন তার দাদার ব্যবহৃত একটি কোরআন এবং খ্যাতনামা কৃষ্ণাঙ্গ লেখক ও ঐতিহাসিক আর্তুরো শমবার্গের একটি কোরআন। শমবার্গের এই বিশেষ কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে তাকে ধার দেওয়া হচ্ছে। অন্যদিকে, সিটি হলে আয়োজিত প্রকাশ্য শপথ অনুষ্ঠানে তিনি তার দাদা ও দাদি—উভয়ের ব্যবহৃত কোরআন ব্যবহার করবেন।

কৃষ্ণাঙ্গ লেখক ও ইতিহাসবিদ আর্তুরো শমবার্গের মালিকানাধীন কোরআন। ছবি: জেমস এসট্রিন/দ্য নিউইয়র্ক টাইমস

বৃহস্পতিবার শপথ নেওয়ার সময় মামদানির সঙ্গে ছিলেন স্ত্রী শিল্পী রামা দুয়াজি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার বাবা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি এবং মা, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার।

শপথ অনুষ্ঠানের স্থানটি ছিল বিশেষভাবে প্রতীকী। ম্যানহাটনের সিটি হল পার্কের নিচে থাকা পরিত্যক্ত 'সিটি হল' সাবওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এই আয়োজন করা হয়। ১৯০৪ সালে চালু হওয়া এই স্টেশনটি নিউ ইয়র্কের প্রথম ২৮টি সাবওয়ে স্টেশনের একটি, যা ১৯৪৫ সাল থেকে জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। চমৎকার স্থাপত্যশৈলীর এই ঐতিহাসিক স্থানটি শহরের উন্নয়ন ও অগ্রগতির এক অনন্য সাক্ষী।

শপথ নেওয়ার পর মামদানি এই স্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, 'শহরের প্রাণশক্তি, জনস্বাস্থ্য ও ঐতিহ্যের জন্য গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' তিনি অভিজ্ঞ নগর পরিকল্পনাবিদ মাইকেল ফ্লিনকে শহরের পরবর্তী পরিবহন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দেন।

গণপরিবহন ব্যবস্থা তার কর্মপরিকল্পনার কেন্দ্রে থাকবে জানিয়ে মামদানি ঘোষণা করেন, শহরের বাস চলাচল সম্পূর্ণ বিনামূল্যে করার প্রস্তাব রয়েছে। পাশাপাশি তিনি বাইসাইকেল লেনের নেটওয়ার্ক বাড়ানো এবং রাস্তাগুলোকে পথচারীদের জন্য আরও নিরাপদ ও উপযোগী করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তবে তার এই উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে কিছুটা সংশয় রয়েছে। এসব ব্যয় মেটাতে তিনি ধনীদের ওপর বাড়তি কর আরোপের প্রস্তাব দিয়েছেন, যা বাস্তবায়নের জন্য রাজ্য আইনসভা ও গভর্নরের সমর্থন প্রয়োজন হবে। যদিও নিউ ইয়র্কের অর্থনীতি বর্তমানে স্থিতিশীল, জীবনযাত্রার লাগামহীন ব্যয় সাধারণ মানুষকে চাপের মধ্যে ফেলছে।

মামদানির এই জয় ডেমোক্রেটিক পার্টির জাতীয় পর্যায়ের অভ্যন্তরীণ রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, দলটি কি আরও বামপন্থার দিকে ঝুঁকবে এবং আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানোর বিষয়টিকে প্রধান ইস্যু হিসেবে সামনে আনবে কি না।

Related Topics

টপ নিউজ

জোহরান মামদানি / কোরআন / শপথ গ্রহণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
    সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি
  • মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে
  • ছবি: সংগৃহীত
    সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক
  • আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
    বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি
  • তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
    আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

Related News

  • আইনি জটিলতা কাটিয়ে চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
  • মিশরকে ‘বঞ্চিত' করা হয়েছে, এবার আর্জেন্টিনা-মিশর বিতর্কে যোগ দিলেন নিউইয়র্কের মেয়র মামদানি
  • শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম
  • কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • নিউ ইয়র্ক মেয়র মামদানির বাসার বাইরে বোমা হামলার চেষ্টা; সন্ত্রাসবাদের অভিযোগে ২ তরুণ আটক

Most Read

1
সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে
অর্থনীতি

সিঙ্গার বাংলাদেশ: একসময়ের ‘ব্লু-চিপ’ কোম্পানি যেভাবে লোকসানের বেড়াজালে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১০% শেয়ার ছাড়লেই ডাইরেক্ট লিস্টিং: ইউনিলিভার-ইনসেপটার মতো বড় কোম্পানিকে বাজারে আনতে চায় বিএসইসি

3
মঙ্গলবার নতুন উড়োজাহাজে করেই তুরস্ক গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের হামলার ভয়ে পুরোনো এয়ার ফোর্স ওয়ানেই তুরস্ক ছাড়লেন ট্রাম্প, ব্রিটেনে পৌঁছে উঠলেন নতুন জেটে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: ডিএসসিসি প্রশাসক

5
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সিসিসিআই কনফারেন্স হলে ইতালীয় টেক্সটাইল প্রযুক্তি বিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি: টিবিএস
অর্থনীতি

বাংলাদেশে কারখানা স্থাপনে ওয়ান পেইজ-লাইসেন্স পাবেন বিদেশি বিনিয়োগকারীরা: সিসিসিআই সভাপতি

6
তুরস্কের আঙ্কারায় গতকাল বুধবার বক্তব্য প্রদানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে আরও দেখা যাচ্ছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং তার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আবারও ইরান যুদ্ধ শুরু করে রাজনৈতিক সংকটেই নিজেকে সঁপে দিলেন ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]