Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
এবার মালয়েশিয়াও ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে

আন্তর্জাতিক

দ্য নিউ ইয়র্ক টাইমস
27 November, 2025, 11:30 am
Last modified: 27 November, 2025, 11:30 am

Related News

  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, ফোন নম্বর না জানিয়েই চ্যাট করা যাবে
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

এবার মালয়েশিয়াও ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করবে

এই নিষেধাজ্ঞা জারি আগে অস্ট্রেলিয়ার নেওয়া পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছে মালয়েশিয়া। অস্ট্রেলিয়াতে আগামী মাস থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
দ্য নিউ ইয়র্ক টাইমস
27 November, 2025, 11:30 am
Last modified: 27 November, 2025, 11:30 am
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নিজেদের মোবাইল ফোন দেখছেন দুই তরুণী। ছবি: এপি

মালয়েশিয়া আগামী বছর থেকে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তারা অস্ট্রেলিয়ার নেওয়া পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করছে। অস্ট্রেলিয়াতেও আগামী মাস থেকে এ ধরনের নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।

রোববার যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল জানান, মালয়েশিয়ার সরকার বিবেচনা করছে যে ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এবং টিকটক-এর মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে। তিনি আরও বলেন, সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো চাইলে ইলেকট্রনিক 'নো ইয়োর কাস্টমার' (ইকেওয়াইসি) নামে একটি সিস্টেম ব্যবহার করে ব্যবহারকারীর পরিচয় যাচাই করতে পারে। এর মাধ্যমে তারা সরকারি পরিচয়পত্র এবং বায়োমেট্রিক পদ্ধতি অন্তর্ভুক্ত করে পরিচয় যাচাই করতে পারে।

রোববার রাজধানী কুয়ালালামপুরে সাইবার প্রতারণা সচেতনতা সংক্রান্ত এক সেমিনারে ফাহমি ফাদজিল বলেন, 'আমরা আশা করি সব প্ল্যাটফর্ম আগামী বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে।'

যোগাযোগ মন্ত্রণালয়ের কাছে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য অনুরোধ জানানো হলে, তারা কোনো জবাব দেয়নি। ইন্টারনেট নিয়ন্ত্রণকারী মালয়েশিয়া কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনও সরাসরি কোনো বিবৃতি দেয়নি।

যদিও নিষেধাজ্ঞার সময়সীমা এবং প্রক্রিয়া এখনও স্পষ্ট নয়, তবে কিছু বিশেষজ্ঞ শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের উপর সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে সতর্ক করার পরই মালয়েশিয়ায় এই পদক্ষেপ আসছে। এই পদক্ষেপ কার্যকর হলে, এমন উদ্যোগ নেওয়া অস্ট্রেলিয়া এবং ডেনমার্কের সঙ্গে প্রথম দেশ হিসেবে মালয়েশিয়াও অন্তর্ভুক্ত হবে।

অস্ট্রেলিয়ায় আগামী ১০ ডিসেম্বর হাজার হাজার শিশুর অ্যাকাউন্ট সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো নিজেরাই নিষ্ক্রিয় করে দেবে বলে আশা করা হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার আইন প্রায় বাস্তবায়নের পর্যায়ে থাকা সত্ত্বেও, কীভাবে এটি কার্যকর করা হবে এবং কতটা কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। নিষেধাজ্ঞার সমালোচকরা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের মধ্য থেকে একটি ইতিবাচক সম্প্রদায়ও গড়ে তুলতে পারে।

সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম তীব্র নজরদারির মুখে রয়েছে। দেশটিতে বর্তমানে ১৬ বছরের কম বয়সী শিশুর সংখ্যায় ৮ মিলিয়ন। গত মাসে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উল্লেখ করেন, প্রযুক্তিটি একটি ১৬ বছর বয়সী মেয়ের হত্যার সঙ্গে জড়িত। মেয়েটিকে ১৪ বছর বয়সী এক স্কুলমেট ২০০ বার ছুরিকাঘাত করে হত্যা করে।

গত জানুয়ারিতে সরকার জানিয়েছে যে, মালয়েশিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনলাইন মেসেজিং প্ল্যাটফর্মগুলো লাইসেন্স ছাড়া আর চালানো যাবে না। কর্তৃপক্ষ বলেছে, এই পদক্ষেপ শিশুদের বিরুদ্ধে প্রতারণা, সাইবারবুলিং এবং যৌন অপরাধ নিয়ন্ত্রণে সাহায্য করবে।

Related Topics

টপ নিউজ

মালয়েশিয়া / ১৬ বছরের কম বয়সী শিশু / সামাজিক যোগাযোগমাধ্যম / ব্যবহার / নিষেধাজ্ঞা / অস্ট্রেলিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: ফক্স স্পোর্টস
    'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?
  • শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
    প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার
  • বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প
  • ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
    ৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
  • চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
    চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

Related News

  • হালাল শিল্প কী, এ খাতে বাংলাদেশের সম্ভাবনা কতটা?
  • হোয়াটসঅ্যাপে আসছে বড় পরিবর্তন, ফোন নম্বর না জানিয়েই চ্যাট করা যাবে
  • নিষেধাজ্ঞা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করলেন আন্তর্জাতিক অপরাধ আদালতের ৩ বিচারক
  • ১২২.৪ ডেসিবল তীব্রতা, উড্ডয়নরত বিমানের মতো শব্দ: বিশ্বের সবচেয়ে জোরে চিৎকারের রেকর্ড গড়লেন তিনি
  • শিগগিরই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর পথ সুগম হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যালেন্স শিট সাফ করতে খেলাপি ঋণের ১ লাখ কোটি টাকার সুদ মওকুফের সুযোগ দেবে কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: ফক্স স্পোর্টস
খেলা

'ভাইকিং রো' কী এবং কেন বিশ্বকাপে এমন উদযাপন করছে নরওয়ে?

3
শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছে জার্মানি। ছবি: রয়টার্স
খেলা

প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ষষ্ঠ শট নিতে রাজি হননি চার জার্মান ফুটবলার

4
বুধবার উত্তর ডাকোটায় ‘আমেরিকা ২৫০’ উদ্যাপন উপলক্ষে সফরে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কাতারের উপহার দেওয়া ‘এয়ার ফোর্স ওয়ান’-এর প্রথম ফ্লাইট; ‘এমন উড়োজাহাজ যুক্তরাষ্ট্র তৈরি করতে পারত না’: ট্রাম্প

5
৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থনীতি

৫ আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন চূড়ান্ত, ৪টিকে ঘুরে দাঁড়াতে ৩ মাসের সময় দিল কেন্দ্রীয় ব্যাংক

6
চীনের বেইজিং-এর গ্রেট হল অফ দ্য পিপল-এ একটি অভ্যর্থনা অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী: রয়টার্স

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]