Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
প্রেমের খোঁজে ভাসিয়েছিলেন বোতলবন্দি চিঠি, উত্তরে পেলেন ‘সাগরে বর্জ্য ফেলবেন না'

আন্তর্জাতিক

মেট্রো
15 November, 2025, 12:25 pm
Last modified: 15 November, 2025, 12:29 pm

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

প্রেমের খোঁজে ভাসিয়েছিলেন বোতলবন্দি চিঠি, উত্তরে পেলেন ‘সাগরে বর্জ্য ফেলবেন না'

ক্ষুব্ধ হাতের লেখায় চিঠিতে লেখা, ‘দয়া করে সমুদ্রে আবর্জনা ফেলা বন্ধ করুন। আপনার ফেলা বোতল এক দিন পরেই পেভেনসি বে বা নরম্যান্স বে-র সৈকতে ফিরে আসে। ধন্যবাদান্তে, একজন বর্জ্য সংগ্রাহক।’
মেট্রো
15 November, 2025, 12:25 pm
Last modified: 15 November, 2025, 12:29 pm
ছবি: ইসোবেল উইলিয়া্মস

সাগরের ঢেউয়ে বোতল ভাসিয়ে মনের মানুষের কাছে বার্তা পাঠানোর গল্প এতদিন কেবল সিনেমা বা উপন্যাসের পাতাতেই সীমাবদ্ধ থাকলেও, যুক্তরাজ্যের ইস্ট সাসেক্সের বাসিন্দা ৫৮ বছর বয়সী লোরেইন ফোর্বস বছরের পর বছর ধরে ঠিক এভাবেই নিজের প্রেম খুঁজে বেড়াচ্ছিলেন।

তার পাঠানো কিছু চিঠি নেদারল্যান্ডস বা ফ্রান্সের তীর পর্যন্তও পৌঁছেছে। অনেকেই বোতল পাওয়ার কথা জানিয়ে উত্তরও দিয়েছেন, কিন্তু সেই কাঙ্ক্ষিত প্রেমের সাড়া মেলেনি।

তবে সম্প্রতি তার ঠিকানায় যে উত্তরটি এসেছে, তা কোনো প্রেমিকের কাছ থেকে নয়, বরং এক ক্ষুব্ধ পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে। সেই উত্তরে ভালোবাসার বদলে ছিল তিরস্কার আর সমুদ্রে আবর্জনা না ফেলার কড়া পরামর্শ।

একদিন লোরেইন ডাকে একটি বাক্স পান। পার্সেলটি গ্রহণ করতে তাকে ৭ পাউন্ড খরচ করতে হয়। বাক্সটি খোলার পর তিনি দেখতে পান, ভেতরে রয়েছে তারই ফেলে আসা একটি বোতল, কয়েকটি পাথর এবং একটি ছোট্ট চিঠি। 

ক্ষুব্ধ হাতের লেখায় চিঠিতে লেখা, 'দয়া করে সমুদ্রে আবর্জনা ফেলা বন্ধ করুন। আপনার ফেলা বোতল এক দিন পরেই পেভেনসি বে বা নরম্যান্স বে-র সৈকতে ফিরে আসে। ধন্যবাদান্তে, একজন বর্জ্য সংগ্রাহক।'

ছবি: ইসোবেল উইলিয়ামস

অর্থ খরচ করে এমন একটি তিরস্কারপত্র পেয়ে বেশ অপমানিত বোধ করেছেন লোরেইন। তিনি বলেন, 'আমি অনেক বছর ধরে চিঠি পাঠাচ্ছি। আমি শুধু পুরোনো দিনের মতো একটু রোমান্স চেয়েছিলাম। কিন্তু যিনি এটা ফেরত পাঠিয়েছেন, তিনি একজন বেরসিক পরিচ্ছন্নতাকর্মী। আমার মতে, কাজটা খুবই বাজে হয়েছে। তারা হয়তো আমাকে একটা শিক্ষা দিতে চেয়েছিল।' 

চিঠিতে প্রেরকের কোনো নাম-পরিচয় ছিল না। লোরেইন কিছুটা রসিকতা করে বলেন, 'যদি প্রেরকের নাম জানতাম, আমি অবশ্যই আমার ৭ পাউন্ড ফেরত চাইতাম।'

লোরেইন সাধারণত ইস্টবোর্ন পিয়ার থেকে প্লাস্টিকের বোতলে বার্তা ভরে সমুদ্রে ভাসিয়ে দেন, যাতে সেগুলো সহজে ভেঙে না যায়। তবে তিনি স্বীকার করেছেন, তার এই শখের কারণে পরিবেশের ক্ষতি হতে পারে বলে অতীতেও তাকে সতর্ক করা হয়েছিল।

তবে এবারের ঘটনার পর তার নতুন ভয়, বোতলে তার নাম-ঠিকানা থাকায় পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি জানতে পারলে তিনি আইনি ঝামেলায় পড়তে পারেন।

তবে সাগরে বোতলে বার্তা ভাসানোর সব অভিজ্ঞতাই যে এমন তিক্ত হয়, তা নয়। গত সেপ্টেম্বরেই যুক্তরাজ্যের এক তরুণের পাঠানো বোতলের চিঠি ৪ হাজার ২০০ মাইল পথ পাড়ি দিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সেন্ট লুসিয়ায় পৌঁছে, সেটির একটি সুন্দর উত্তরও এসেছিল। 

Related Topics

টপ নিউজ

যুক্তরাজ্য / বোতলবন্দি চিঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • বিশ্বের সব জায়গায় একসাথে কমছে কেন জন্মহার; দায় কি স্মার্টফোনের?
  • পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার: ডেইলি মেইল
  • সৌদি আরব, যুক্তরাজ্য ও আরব আমিরাতের বাজারে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানি শুরু শপআপের
  • হরমুজ প্রতিরক্ষা অভিযানে যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজ মোতায়েনের প্রতিশ্রুতি যুক্তরাজ্যের
  • যুক্তরাজ্যে বাংলাদেশিদের ২৫০ মিলিয়ন পাউন্ডের বেশি সম্পদ জব্দ করা হয়েছে: সারাহ কুক

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]