Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 02, 2026
ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’

আন্তর্জাতিক

এবিসি নিউজ
07 November, 2025, 02:50 pm
Last modified: 07 November, 2025, 03:00 pm

Related News

  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

ট্রাম্পের ভাষণ ছিঁড়ে ফেলেছিলেন, সেই পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বললেন ‘শয়তান মহিলা’

সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণার পর ট্রাম্প বলেন, ‘আমি মনে করি অবসর নিয়ে তিনি দেশের একটি বড় সেবা করেছেন। আমি মনে করি তিনি দেশের জন্য একটি বিরাট বোঝা ছিলেন।
এবিসি নিউজ
07 November, 2025, 02:50 pm
Last modified: 07 November, 2025, 03:00 pm
ন্যান্সি পেলোসি (ডানে) ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক হয়ে উঠেছিলেন। ছবি: এএফপি

সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসির অবসরের ঘোষণার বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার তাকে 'শয়তান মহিলা' বলে অভিহিত করেছেন।

আমেরিকানদের জন্য ওজন কমানোর ওষুধের খরচ কমানো বিষয়ক এক সংবাদ সম্মেলনে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, 'আমি আনন্দিত যে তিনি অবসর নিচ্ছেন।'

ট্রাম্প আরও বলেন, 'আমি মনে করি অবসর নিয়ে তিনি দেশের একটি বড় সেবা করেছেন। আমি মনে করি তিনি দেশের জন্য একটি বিরাট বোঝা ছিলেন। আমার মতে, তিনি একজন শয়তান মহিলা ছিলেন, যিনি বাজে কাজ করেছেন, এবং যার কারণে দেশ খ্যাতি ও অন্যান্য দিক দিয়ে অনেক ক্ষতির শিকার হয়েছে। আমি মনে করি তিনি ভয়ংকর ছিলেন।'

পেলোসি ট্রাম্পের অন্যতম কট্টর সমালোচক হয়ে উঠেছিলেন এবং ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরগুলোতে পেলোসি যখন হাউসের নেতৃত্ব দেন, তখন তাদের মধ্যকার উত্তেজনা সবার জানা ছিল।

তিনি ট্রাম্পের দুটি অভিশংসন প্রক্রিয়াই পরিচালনা করেন— প্রথমটি ২০১৯ সালে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এবং দ্বিতীয়টি ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্প-সমর্থক জনতা মার্কিন ক্যাপিটলে হামলা চালানোর পর।

২০২০ সালে ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের একটি কপি তার পেছনে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলার জন্য তিনি ভাইরাল হয়েছিলেন।

গত জানুয়ারিতে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে পেলোসি উপস্থিত ছিলেন না।

২০২০ সালে ট্রাম্পের স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের একটি কপি তার পেছনে দাঁড়িয়ে ছিঁড়ে ফেলার জন্য পেলোসি ভাইরাল হয়েছিলেন। ছবি: এএফপি

সম্প্রতি, তিনি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে 'জঘন্য প্রাণী' বলে অভিহিত করেন।

পেলোসি বলেন, 'পৃথিবীর সবচেয়ে খারাপ জিনিস, যাই হোক।' তাকে কেন এভাবে বর্ণনা করেছেন তা ব্যাখ্যা করতে বলা হলে পেলোসি বলেন, তিনি 'সংবিধানকে সম্মান করেন না।'

ট্রাম্পও বছরের পর বছর ধরে পেলোসির সমালোচনা করতে ছাড়েননি।

তিনি তার ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় দেওয়া বক্তৃতা এবং সমাবেশে নিয়মিত তাকে লক্ষ্যবস্তু করেছেন এবং তাকে 'অসৎ ব্যক্তি', 'শয়তান' এবং 'অসুস্থ' বলে অভিহিত করেছেন।

৮৫ বছর বয়সী পেলোসি বৃহস্পতিবার সকালে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, তিনি ২০২৭ সালে তার বর্তমান মেয়াদ শেষে কংগ্রেসের সান ফ্রান্সিসকো আসনের প্রতিনিধিত্ব থেকে অবসর নিচ্ছেন।

মার্কিন 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভের' [প্রতিনিধি পরিষদ] প্রথম নারী স্পিকার এবং কংগ্রেসের যেকোনো কক্ষে একটি প্রধান রাজনৈতিক দলের নেতৃত্বদানকারী প্রথম নারী হিসেবে পেলোসি প্রায় ৪০ বছর পর ওয়াশিংটন ছাড়ছেন ইতিহাসের অন্যতম শক্তিশালী নির্বাচিত নারী হিসেবে।

বৃহস্পতিবার তার ঘোষণায় পেলোসি বলেন, 'আমি হাউসে আমার সহকর্মীদের সবসময় বলি, তারা আমাকে যে উপাধিতেই ভূষিত করুক না কেন — স্পিকার, নেতা, হুইপ — আমার জন্য এর চেয়ে বড় সম্মান আর কিছু ছিল না যে আমি হাউসের ফ্লোরে দাঁড়িয়ে বলতে পেরেছি, আমি সান ফ্রান্সিসকোর জনগণের জন্য কথা বলি। আমি আপনাদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে সত্যিই ভালোবাসি।'

Related Topics

টপ নিউজ

ডোনাল্ড ট্রাম্প / ন্যান্সি প্যালোসি / অবসরের ঘোষণা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
    খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?
  • ছবি: সংগৃহীত
    প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু
  • ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
    ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
  • ছবি: সংগৃহীত
    অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস
  • ছবি: সংগৃহীত
    কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

Related News

  • ট্রাম্পের তেল আবিবের ‘পোষ্যদের’ নিয়ন্ত্রণ করা না গেলে ‘ইরান তাদের শিক্ষা দেবে’: আরাগচি
  • যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক খুব ভালোভাবে এগোচ্ছে: ট্রাম্প
  • ট্রাম্পের উদ্যোগ বাতিল করে দিল মার্কিন সুপ্রিম কোর্ট, বহাল থাকল জন্মসূত্রে নাগরিকত্ব
  • দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের খবর নাকচ করল ইরান
  • নিজের কাঁধে বইছেন পৃথিবী: যিশুর পর এবার অ্যাটলাস রূপে নিজের ছবি পোস্ট করলেন ট্রাম্প

Most Read

1
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

2
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

একটি অ্যাপ কি পারবে বাংলাদেশের ভূমি অফিসগুলোর অনিয়ম-দুর্নীতি দূর করতে?

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রহসনের বিচারের সাজা দিল, আমি বিড়ম্বনা থেকে মুক্তি পেলাম: রায় ঘোষণার পর ইনু

4
ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি
অর্থনীতি

ব্যাংক কোম্পানি আইন থেকে অব্যাহতি পেল শাইনপুকুর সিরামিকস, সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে নতুন বিল পাস

6
ছবি: সংগৃহীত
খেলা

কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেবে আর্জেন্টিনা: ঘানার সেই ওঝার ভবিষ্যদ্বাণী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]