Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

আন্তর্জাতিক

বিবিসি
26 October, 2025, 09:30 am
Last modified: 26 October, 2025, 09:29 am

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ
  • জেন-জি আন্দোলনের পর আসন্ন নির্বাচনে নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‌্যাপার
  • নির্বাচনের ফল ঘোষণার আগের দিন গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে

জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

বিবিসি
26 October, 2025, 09:30 am
Last modified: 26 October, 2025, 09:29 am
ছবি: রয়টার্স

গত সপ্তাহে জেন-জি অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনার নাগরিকত্ব বাতিল করেছে দেশটির নতুন সরকার।

নতুন প্রধানমন্ত্রী হেরিনৎসালামা রাজাওনারিভেলো স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, স্থানীয় আইন অনুযায়ী কোনো ব্যক্তি বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে তার মালাগাসি (মাদাগাস্কারের অধিবাসী) নাগরিকত্ব বাতিল হয়ে যাবে।

৫১ বছর বয়সি রাজোয়েলিনা এক দশক আগে ফরাসি নাগরিকত্ব গ্রহণ করেছিলেন। এর ফলে ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করার দাবি উঠেছিল। কিন্তু তিনি সেই দাবি উপেক্ষা করেই নির্বাচনে জয়লাভ করেন।

দেশটিতে তীব্র বিদ্যুৎ ও পানি সংকটের প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলছিল। আন্দোলনের এক পর্যায়ে কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনার নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে। এরপরই রাজোয়েলিনা এই আফ্রিকান দ্বীপরাষ্ট্র থেকে পালিয়ে যান।

রাজোয়েলিনা বলেছেন, তিনি নিজের নিরাপত্তার স্বার্থে আত্মগোপন করেছেন। বর্তমানে তিনি কোথায় আছেন, তা জানা যায়নি।

মাদাগাস্কারের গত প্রেসিডেন্ট নির্বাচনের কয়েক মাস আগে তার ফরাসি নাগরিকত্বের বিষয়টি প্রকাশ পেলে তিনি যুক্তি দেন, ফ্রান্সে অধ্যয়নরত সন্তানদের সুবিধার জন্যই তিনি গোপনে এই নাগরিকত্ব নিয়েছিলেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাকে বিক্ষোভের মুখে পড়তে হয়। নেপালের অনুরূপ সরকারবিরোধী বিক্ষোভ থেকে অনুপ্রাণিত এই বিক্ষোভ প্রথমে 'জেন-জি মাদা' নামে একটি যুব আন্দোলন শুরু করে। রাজোয়েলিনার সরকার সহিংসতার মাধ্যমে এই বিক্ষোভের জবাব দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

রাজোয়েলিনা প্রথমে তার জ্বালানিমন্ত্রী ও পরে পুরো মন্ত্রিসভাকেই বরখাস্ত করেন। কিন্তু তাতেও তার পদত্যাগের দাবি বন্ধ হয়নি।

বিক্ষোভকারীদের আশা ছিল, রাজোয়েলিনা পদত্যাগ করে মসৃণ ও গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি করবেন।

কিন্তু তা না করে তিনি ক্ষমতা আঁকড়ে থাকেন। এর জের ধরে শেষ পর্যন্ত মাদাগাস্কারের বিশেষ সামরিক ইউনিট ক্ষমতা দখল করে নেয়, যার প্রধান ছিলেন রান্দ্রিয়ানিরিনা।

রান্দ্রিয়ানিরিনা ইতিমধ্যে শপথ গ্রহণ করে নতুন সরকার গঠন করেছেন। তিনি আগামী দুই বছরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

মাদাগাস্কার / জেন-জি আন্দোলন / অভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
    অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
    প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ইরানে অভ্যুত্থান ঘটাতে কুর্দিদের অস্ত্র দিচ্ছে সিআইএ
  • জেন-জি আন্দোলনের পর আসন্ন নির্বাচনে নেপালের প্রধানমন্ত্রী পদে লড়বেন সাবেক র‌্যাপার
  • নির্বাচনের ফল ঘোষণার আগের দিন গিনি-বিসাউয়ে ক্ষমতা দখল করল সেনাবাহিনী
  • পূর্ব এশীয় পপ সংস্কৃতি যেভাবে জেন-জি আন্দোলনকে অনুপ্রাণিত করছে

Most Read

1
ফ্রান্সের চামোনিক্সে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে মুখে পানির ঝাপটা দিচ্ছেন এক ব্যক্তি। ২৫ জুন, ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অসহনীয় গরমেও ইউরোপে এসির ব্যবহার এত কম কেন?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

3
জাপানের মেয়র শোকো কাওয়াতা। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

জাপানের ইতিহাসে প্রথম মাতৃত্বকালীন ছুটি নিচ্ছেন একজন মেয়র; মানতে পারছেন না কিছু পুরুষ

4
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

5
ফ্রান্সের প্যারিসে আইফেল টাওয়ারের কাছে ট্রোকাদেরো ফোয়ারায় নেমে তীব্র গরম থেকে স্বস্তি নিচ্ছেন মানুষ। ছবি: গনজালো ফুয়েন্তেস
আন্তর্জাতিক

প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স

6
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]