Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 07, 2026
অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
09 October, 2025, 05:00 pm
Last modified: 09 October, 2025, 06:00 pm

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • শিশু সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে হাজির সুইডিশ মন্ত্রী, জোটে এমন ঘটনা এই প্রথম
  • সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে বাতিল হতে পারে অভিবাসীদের বসবাসের অনুমতি
  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের

অসহায় মানুষের গভীর জীবনচিত্র চিত্রিত করে সাহিত্যে নোবেল পেলেন লাসলো ক্রাসনাহোরকাই

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস ‘শাতান্তাঙো’ ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
টিবিএস ডেস্ক
09 October, 2025, 05:00 pm
Last modified: 09 October, 2025, 06:00 pm
স্কেচ: নিকলাস এলমেহেড

এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই। 'অ্যাপোক্যালিপটিক আতঙ্কের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃপ্রতিষ্ঠা করা তার প্রভাবশালী ও দূরদর্শী সৃষ্টিকর্মের জন্য' তাকে এ পুরস্কারে ভূষিত করেছে নোবেল কমিটি।

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৫ টার দিকে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। নোবেল কমিটির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইউটিউব লাইভে এই ঘোষণা সরাসরি সম্প্রচার করা হয়।

লাসলো ক্রাসনাহোরকাই ১৯৫৪ সালে হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ছোট শহর গিউলায় জন্মগ্রহণ করেন। তার প্রথম উপন্যাস 'শাতান্তাঙো' ১৯৮৫ সালে প্রকাশিত হয়, যা হাঙ্গেরিতে প্রকাশের পরই সাহিত্যজগতে ব্যাপক সাড়া ফেলে এবং ক্রাসনাহোরকাইয়ের সাহিত্যজীবনের মোড় ঘুরিয়ে দেয়।

উপন্যাসটিতে কমিউনিজমের পতনের ঠিক আগমুহূর্তে হাঙ্গেরির প্রত্যন্ত এক গ্রামীণ এলাকায় পরিত্যক্ত এক যৌথ খামারে বসবাসরত একদল অসহায় মানুষের জীবনচিত্র গভীর ও প্রতীকী ভঙ্গিতে ফুটিয়ে তোলা হয়েছে।

‘শাতান্তাঙো’ বইটির প্রথম সংস্করণের প্রচ্ছদ। ছবি: সংগৃহীত

লাসলো ক্রাসনাহোরকাইকে বলা হয় 'ধৈর্যের লেখক'—তার বাক্য দীর্ঘ, তার বর্ণনা ধীর, কিন্তু সেই ধীরতার ভেতরই তৈরি হয় এক অদ্ভুত ঘূর্ণন। 'শাতান্তাঙো' [Satantango] ও দ্য মেলানকোলি অব রেসিস্ট্যান্স [The Melancholy of Resistance] ইউরোপীয় সমাজের পতন ও মানসিক বিশৃঙ্খলাকে এক প্রলয়ের মতো ফুটিয়ে তুলেছে।

তার লেখা পড়লে মনে হয়, সভ্যতার শেষ মুহূর্তগুলো কোনো তীব্র সংঘর্ষ নয়, বরং দীর্ঘ নিঃশ্বাসের মতো নিস্তব্ধ। ক্রাসনাহোরকাই সাহিত্যের মধ্যে একটি 'মেটাফিজিক্যাল' গতি আনেন—যেখানে প্রতিটি চরিত্র যেন একেকটি প্রশ্ন, প্রতিটি ঘটনা এক ধরণের ধ্যান।

কে পেতে পারেন নোবেল সাহিত্য পুরস্কার ২০২৫?

তিনি এক দার্শনিক গল্পকার, যিনি মানুষের ব্যর্থতার সৌন্দর্যেটুকু সাহিত্যে ফুটিয়ে তুলতে চান। মানবসভ্যতার আত্মপর্যালোচনার ধারায় ফিরে যেতে চাইলে, তার মতো একজন লেখক দিকচিহ্ন হয়ে উঠতে পারেন আমাদের জন্য।

তার এই উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে ১৯৯৪ সালে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক বেলা টার। সাদাকালো এই সিনেমাটির ব্যাপ্তি প্রায় ৭ ঘণ্টা।

বেলা টার পরিচালিত ‘শাতান্তাঙো’ সিনেমার একটি পোস্টার। ছবি: সংগৃহীত

সুইডেনের রাজধানী স্টকহোমে সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণা করে সুইডিশ একাডেমি। পুরস্কারের অর্থমূল্য হিসেবে বিজয়ীরা পাবেন ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার। এ অর্থ তারা তাদের ভবিষ্যতের গবেষণায় কাজে লাগানোর সুযোগ পাবেন।

গত বছর সাহিত্যে নোবেল পুরষ্কার পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং। 

উল্লেখ্য, ১৯০১ সাল থেকে এখন পর্যন্ত সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে ১১৭ বার। সাম্প্রতিক বিজয়ীদের মধ্যে রয়েছেন, অ্যানি এরনো, বব ডিলান, আবদুল রাজাক গুরনাহ, লুইজ গ্লিক, পিটার হান্ডকে, ওলগা তোকারচুক ও হান কাং।
 

Related Topics

টপ নিউজ

নোবেল পুরষ্কার / নোবেল পুরস্কার ২০২৫ / সাহিত্যে নোবেল / নোবেল / সুইডেন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
    খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের
  • ৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
    গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের
  • কোলাজ: টিবিএস
    ১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’
  • টিবিএস ইলাস্ট্রেশন
    জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
    বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

Related News

  • ‘৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না’: যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে ট্রাম্প
  • শিশু সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে হাজির সুইডিশ মন্ত্রী, জোটে এমন ঘটনা এই প্রথম
  • সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে বাতিল হতে পারে অভিবাসীদের বসবাসের অনুমতি
  • নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প
  • নোবেল না পাওয়ার প্রসঙ্গ টেনে গ্রিনল্যান্ড নিয়ে নরওয়েকে হুমকি ট্রাম্পের

Most Read

1
সোমবার রাজধানী তেহরানে কালো জ্যাকেট পরে, মুখে মাস্ক লাগিয়ে শোকাহত মানুষের ভিড়ের মধ্যে হাঁটতে দেখা যায় আহমাদিনেজাদকে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খামেনির শোকযাত্রায় দেখা মিলল ‘নিহত’ আহমাদিনেজাদের

2
৬ জুলাই, ২০২৬; হামাস সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল থাওয়াবতা মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। ছবি: এএফপি
আন্তর্জাতিক

গাজায় নিজেদের শাসন কাঠামো ভেঙে দেওয়ার ঘোষণা হামাসের

3
কোলাজ: টিবিএস
ফিচার

১০ হাজার কোটির বাজার! ঢাকায় যেভাবে ডালপালা মেলছে বোটক্স ও ফিলারের ‘অ্যাস্থেটিক অর্থনীতি’

4
টিবিএস ইলাস্ট্রেশন
বাংলাদেশ

জুন মাসের বিদ্যুৎ বিল ও মিটার ভাড়া নিয়ে বিভ্রান্তি: দাপ্তরিক ভুল স্বীকার করে যে ব্যাখ্যা দিল বিদ্যুৎ বিভাগ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মঙ্গলবার টানা ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

6
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: সংগৃহীত
খেলা

বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা ‘রেড লাইন’ অতিক্রম করেছে: উয়েফা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]