Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 30, 2026
হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?

আন্তর্জাতিক

ভ্যানেসা ফ্রিডম্যান; নিউ ইয়র্ক টাইমস
03 October, 2025, 05:30 pm
Last modified: 03 October, 2025, 05:31 pm

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে

হঠাৎ নারীদের মধ্যে কেন বাড়ছে চুল লম্বা রাখার চল?

এমনকি হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল ওবামাও তার পরিচিত ‘বব কাট’ ছেড়েছেন। এখন তার লম্বা বেণী যেন তার নতুন ভাষা! একটা সময় ছিল যখন বলা হতো, বয়স বাড়লে চুল ছোট করে ফেলাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মেলানিয়া ট্রাম্প, ডেমি মুরেরা সেই ধারণাকে একেবারে ভেঙে দিচ্ছেন।
ভ্যানেসা ফ্রিডম্যান; নিউ ইয়র্ক টাইমস
03 October, 2025, 05:30 pm
Last modified: 03 October, 2025, 05:31 pm
ডেমি মুর ‘দ্য টাইগার’ চলচ্চিত্রের প্রিমিয়ারে। সূত্র: লুকা ব্রুনো/অ্যাসোসিয়েটেড প্রেস

রাস্তায়, টেলিভিশনে বা সোশ্যাল মিডিয়ায়—চোখ মেললেই আজকাল একটা দৃশ্য বেশ পরিচিত। বিশ্বজুড়ে নারীরা যেন হুট করেই লম্বা চুল রাখতে বেশি আগ্রহী হচ্ছেন! হলিউড তারকা থেকে শুরু করে রাজপরিবারের সদস্য, সবাই যেন 'রাপানজেল'-এর মতো লম্বা চুলের জাদুতে মজেছেন। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? এটা কি নিছকই এক নতুন ফ্যাশন ট্রেন্ড, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?

তারকাদের দুনিয়ায় লম্বা চুলের জয়জয়কার!

যেন এক অঘোষিত প্রতিযোগিতা চলছে লম্বা চুলের। সম্প্রতি মিলান ফ্যাশন উইকে অভিনেত্রী ডেমি মুরের এক ঢাল কালো চুল দেখে মুগ্ধ সবাই। আবার দেখুন, ব্রিটিশ রাজপরিবারের রাষ্ট্রীয় ভোজে সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আর প্রিন্সেস ক্যাথরিন—দুজনেই হাজির হয়েছিলেন খোলা লম্বা চুলে, যা তাদের সৌন্দর্যে যোগ করেছিল এক নতুন মাত্রা।

এমনকি হোয়াইট হাউস ছাড়ার পর মিশেল ওবামাও তার পরিচিত 'বব কাট' ছেড়েছেন। এখন তার লম্বা বেণী যেন তার নতুন ভাষা! একটা সময় ছিল যখন বলা হতো, বয়স বাড়লে চুল ছোট করে ফেলাই বুদ্ধিমানের কাজ। কিন্তু মেলানিয়া ট্রাম্প, ডেমি মুরেরা সেই ধারণাকে একেবারে ভেঙে দিচ্ছেন।

ভেঙে যাচ্ছে পুরোনো ধারণা

চুল কখনোই শুধু চুল নয়, এটি ব্যক্তিত্ব ও সংস্কৃতির আয়না। অতীতে ইউরোপীয় সংস্কৃতিতে লম্বা চুলকে মনে করা হতো কুমারীত্বর প্রতীক। তাই চুল কেটে ফেলা ছিল পরিপক্কতার লক্ষণ। আবার কখনও লম্বা চুল ছিল বিদ্রোহের প্রতীক, যেমনটা দেখা গিয়েছিল বিখ্যাত মিউজিক্যাল 'হেয়ার'-এ।

কিন্তু এখন লম্বা চুল হয়ে উঠেছে নারীত্ব, ক্ষমতা এবং বয়সকে জয় করার এক নতুন হাতিয়ার।

আভিজাত্যের নতুন প্রতীক?

কিন্তু লম্বা চুলের এই ট্রেন্ডের একটি ভিন্ন দিকও আছে। বিশেষজ্ঞরা বলছেন, এর সঙ্গে জড়িয়ে আছে অর্থ আর ক্ষমতার খেলা। অল্যুর ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা লিন্ডা ওয়েলস একে বলছেন 'ক্ষমতার প্রদর্শন'। তার মতে, স্বাস্থ্যোজ্জ্বল, ঝলমলে লম্বা চুল ধরে রাখা বেশ খরচসাপেক্ষ।

কিছু হেয়ার স্টাইলিস্ট তো এর নামই দিয়েছেন 'ধনী মেয়েদের চুল'। বাইরে থেকে দেখতে সাধারণ লাগলেও, এর পেছনে থাকে দামী শ্যাম্পু, সিরাম আর পার্লারের বিপুল খরচ। বয়সের সাথে সাথে চুল পাতলা হয়ে যাওয়ার প্রাকৃতিক নিয়মকে অস্বীকার করতেও প্রয়োজন দামী সাপ্লিমেন্ট আর ট্রিটমেন্ট। অর্থাৎ, লম্বা ঝলমলে চুল এখন যেন আভিজাত্য আর অর্থনৈতিক সচ্ছলতারও প্রতীক হয়ে উঠছে।

Related Topics

টপ নিউজ

লম্বা চুল / তারকা / ফ্যাশন / আভিজাত্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল
  • ছবি: সংগৃহীত
    চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 
  • জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
    দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান
  • সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
    অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • যুদ্ধবিরতি চলছে, তবুও হলিউডে ইসরায়েল ও গাজা নিয়ে বিতর্ক থামছে না
  • টেইলর সুইফটের বাগদানের আংটি: বড় হীরার প্রতি তারকাদের ঝোঁক বাড়ছে

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ব্যবসার ৭ খাতে ব্যাংক হিসাব খোলা ও অন্যান্য ক্ষেত্রে বাধ্যতামূলক হলো বিআইএন দাখিল

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, প্রকাশ করা যাবে না নির্বাচনী ফল 

3
জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী/ফাইল ছবি
অর্থনীতি

দুর্বল ব্যাংকের মালিকানায় পুরনোদের ফেরার সুযোগ থাকছে না

4
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

গ্রাহকদের জন্যে ইন্টারনেটের দাম কমাতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান

5
সংসদ ভবন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামীকাল নতুন মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সম্ভাবনা

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]