Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 27, 2026
হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?

অফবিট

দ্য গার্ডিয়ান
17 December, 2025, 05:50 pm
Last modified: 17 December, 2025, 05:47 pm

Related News

  • ৬০০ জোড়া জুতা নিয়ে শুরু, এখন নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনের এই স্পোর্টস ব্র্যান্ড
  • সুতায় বোনা জীবনের গল্প
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 
  • পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়

হিল জুতো কি আসলেই পায়ের আকৃতি বদলে দেয়?

দীর্ঘ সময় হিল পরলে পায়ের টিস্যু বা পেশিতে টান পড়ে। হাড় বেড়ে যাওয়ার সমস্যা বা ‘ব্যানিয়ন’ দেখা দেয়। আঙুলগুলো কুঁকড়ে ‘হ্যামার টো’ হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত হাড় ক্ষয়ে যাওয়া বা আর্থ্রাইটিসের মতো গুরুতর সমস্যাও হতে পারে।
দ্য গার্ডিয়ান
17 December, 2025, 05:50 pm
Last modified: 17 December, 2025, 05:47 pm
ইলাস্ট্রেশন: বেকি বার্নিকোট, দ্য গার্ডিয়ান

পনেরো বছর আগে যদি এই প্রশ্নটি করতেন, তবে অ্যান্ড্রু গোল্ডবার্গ হয়তো হেসেই উড়িয়ে দিতেন। তিনি বলতেন, 'এসব বাজে কথা। পায়ের সব সমস্যা আসলে বংশগত বা জিনেটিক। এখানে জুতোর কোনো দোষ নেই।'

লন্ডনের ওয়েলিংটন হাসপাতালের এই অর্থোপেডিক বিশেষজ্ঞ মূলত পায়ের পাতা ও গোড়ালির চিকিৎসা করেন। কিন্তু থ্রি-ডি স্ক্যান দেখার পর তার সেই ধারণা এখন পুরোপুরি বদলে গেছে। এই স্ক্যানে দেখা যায়, জুতো পরে দাঁড়িয়ে থাকার সময় মানুষের পায়ের ভেতরের অবস্থা আসলে কেমন হয়।

তিনি এক ব্যক্তির পায়ের দুটি স্ক্যান করেন। একটি খালি পায়ে এবং অন্যটি হাই হিল পরা অবস্থায়। দুই ছবির পার্থক্য ছিল চমকে দেওয়ার মতো। হিল পরা অবস্থায় দেখা গেল, পায়ের আঙুলগুলো একজায়গায় জটলা পাকিয়ে আছে। বুড়ো আঙুলের হাড় কিছুটা বের হয়ে আছে বা 'ব্যানিয়ন' দেখা যাচ্ছে। আর ছোট আঙুলগুলো ভারসাম্য বজায় রাখার জন্য পাখির নখের মতো বাঁকানো হয়ে আছে।

তিনি বলেন, 'কয়েক ঘণ্টা হিল পরার পর পায়ে ব্যথা হয়। জুতো খুলে ফেললে আঙুলগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কিন্তু আপনি যদি বছরের পর বছর প্রতিদিন আট ঘণ্টা করে হিল পরেন, তখন আঙুলগুলো ওই বাঁকা অবস্থাতেই স্থায়ীভাবে আটকে যেতে শুরু করে।'

দীর্ঘ সময় হিল পরলে পায়ের টিস্যু বা পেশিতে টান পড়ে। হাড় বেড়ে যাওয়ার সমস্যা বা 'ব্যানিয়ন' দেখা দেয়। আঙুলগুলো কুঁকড়ে 'হ্যামার টো' হয়ে যেতে পারে। শেষ পর্যন্ত হাড় ক্ষয়ে যাওয়া বা আর্থ্রাইটিসের মতো গুরুতর সমস্যাও হতে পারে।

সব ধরনের জুতোই পায়ের আকৃতির ওপর কমবেশি প্রভাব ফেলে। ছবি: রয়টার্স

গোল্ডবার্গ জানান, সব ধরনের জুতোই পায়ের আকৃতির ওপর কমবেশি প্রভাব ফেলে। জুতো পরলে আঙুলগুলো কাছাকাছি চলে আসে এবং পায়ের স্বাভাবিক ছড়ানো ভাব কমে যায়। তবে আঁটসাঁট বা সামনের দিকে সুচালো জুতো পরলে এই সমস্যা আরও ভয়াবহ হয়। আর অনেকেই নিজের মাপের চেয়ে ছোট জুতো পরেন, যা পরিস্থিতি আরও খারাপ করে।

নিয়মিত হিল পরার ক্ষেত্রে গোল্ডবার্গ কিছু সহজ ব্যায়াম করার পরামর্শ দিয়েছেন। যেমন পায়ের আঙুল দিয়ে মেঝে থেকে কোনো জিনিস তোলার চেষ্টা করা। অথবা খালি পায়ে আঙুলের ওপর ভর দিয়ে এক মিনিট হাঁটা। এতে পায়ের নমনীয়তা বজায় থাকে এবং পেশি শক্তিশালী হয়।

সবশেষে তিনি বলেন, পরিমিতিবোধই আসল সমাধান। তার মতে, 'কোনো দাওয়াতে গেলে হিল পরতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিদিন সারাদিন ধরে হিল পরবেন না। হিল পরে দিন শেষে পায়ে ব্যথা হওয়াটাই স্বাভাবিক। কারণ এর মাধ্যমে আপনি আপনার বেচারা পা দুটির ওপর অনেক বেশি অত্যাচার করছেন।'

Related Topics

টপ নিউজ

হিল জুতা / জুতা / ফ্যাশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
    ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
  • ছবি: আনাদোলু এজেন্সি
    ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  
  • ছবি: সংগৃহীত
    এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  
  • ছবি: সংগৃহীত
    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 
  • বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
    বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

Related News

  • ৬০০ জোড়া জুতা নিয়ে শুরু, এখন নাইকি-অ্যাডিডাসকে টেক্কা দিচ্ছে চীনের এই স্পোর্টস ব্র্যান্ড
  • সুতায় বোনা জীবনের গল্প
  • কাঁধের ব্যাগই বলে দিতে পারে আপনি কেমন মানুষ: 'ক্রসবডি' ব্যাগের অজানা মনস্তত্ত্ব
  • বিশ্ব মাতানো 'স্নিকার ডিজাইনার' সালেহি বেম্বুরি আসছেন নিজের জুতার ব্র্যান্ড নিয়ে 
  • পায়ের জুতোটাও এবার পরিষ্কার করুন! বিশেষজ্ঞরা জানাচ্ছেন সহজ উপায়

Most Read

1
ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
বাংলাদেশ

ভুয়া প্রতিনিধির সাথে চুক্তি: চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক

2
ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

ইরানের পক্ষে যুদ্ধে জড়াতে প্রস্তুত ছিল তুরস্ক: ট্রাম্প  

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এ বি এম আব্দুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল, বেতন-ভাতা ফেরতের নির্দেশ  

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ফের চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা 

5
বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?
অর্থনীতি

বাংলাদেশের ২৩ বিলিয়ন ডলারের টেক্সটাইলখাত কি ধসের মুখে?

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে মা ও ২ মেয়েকে গলা কেটে হত্যা, গণপিটুনিতে ‘ঘাতক’ নিহত

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]