Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
জুলাইয়ে সৌদি আরব ও ভারত ছিল রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা

আন্তর্জাতিক

রয়টার্স
27 August, 2025, 09:50 am
Last modified: 27 August, 2025, 09:52 am

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

জুলাইয়ে সৌদি আরব ও ভারত ছিল রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা

জুলাইয়ে রাশিয়ার বন্দরগুলো থেকে সৌদি আরবে সরাসরি পাঠানো জ্বালানি তেল ও ভ্যাকুয়াম গ্যাস অয়েলের (ভিজিও) পরিমাণ ছিল প্রায় ১১ লাখ মেট্রিক টন।
রয়টার্স
27 August, 2025, 09:50 am
Last modified: 27 August, 2025, 09:52 am
২০২২ সালে একটি কনটেইনার জাহাজ রাশিয়ার নাখোদকা বন্দরনগরীর তেল টার্মিনালের কাছে নাখোদকা উপসাগর দিয়ে অতিক্রম করছে। ফাইল ছবি: রয়টার্স

জুলাইয়ে রাশিয়ার সমুদ্রপথে রপ্তানি হওয়া জ্বালানি তেল ও ভ্যাকুয়াম গ্যাস অয়েল (ভিজিও)-এর প্রধান গন্তব্য ছিল সৌদি আরব ও ভারত। ট্রেডার এবং এলএসইজি'র তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ইউরোপীয় ইউনিয়নের রাশিয়ার তেলজাত পণ্যের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো রাশিয়ার জ্বালানি তেল ও ভিজিও সরবরাহের প্রধান গন্তব্যে পরিণত হয়েছে।

জুলাইয়ে রাশিয়ার বন্দরগুলো থেকে সৌদি আরবে সরাসরি পাঠানো জ্বালানি তেল ও ভ্যাকুয়াম গ্যাস অয়েলের (ভিজিও) পরিমাণ ছিল প্রায় ১১ লাখ মেট্রিক টন, যা জুনের তুলনায় তেমন পরিবর্তন হয়নি বলে শিপিং ডেটায় দেখা গেছে।

রাশিয়া থেকে পাঠানো বেশিরভাগ কার্গো বিদ্যুৎকেন্দ্রের জন্য নির্ধারিত ছিল। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সাধারণত জুন থেকে আগস্টের মধ্যে জ্বালানি চাহিদা বেড়ে যাওয়ায় (এয়ার কন্ডিশনার ব্যবহারের কারণে) বিদ্যুৎ উৎপাদনে অপরিশোধিত তেল ও উচ্চ সালফারযুক্ত ফুয়েল অয়েল (এইচএসএফও) ব্যবহার করে।

এলএসইজি'র তথ্যানুযায়ী, গত জুলাইয়ে ভারতে রাশিয়ার ডার্ক অয়েল পণ্য সরবরাহ জুনের তুলনায় ৬৫ শতাংশ বেড়ে প্রায় ৬ লাখ টনে পৌঁছেছে।

ভারত রাশিয়া থেকে স্ট্রেইট-রান জ্বালানি তেল ও ভিজিও আমদানি করে, যা তাদের রিফাইনারিতে ইউরালস ক্রুড অয়েলের সস্তা বিকল্প হিসেবে ব্যবহৃত হয়।

তবে রাশিয়া ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ হয়েও, জুলাইয়ে মাসে ভারতের রাশিয়া থেকে মোট তেল আমদানি জুনের তুলনায় এক-চতুর্থাংশ কমে গেছে। কারণ কিছু রিফাইনারি কম ছাড় পাওয়ায় আমদানির গতি কমিয়েছে।

এলএসইজি'র তথ্যমতে, গত মাসে রাশিয়ার জ্বালানি তেল ও ভিজিও রপ্তানির শীর্ষ গন্তব্যের তালিকায় সৌদি আরব ও ভারতের পাশাপাশি সিঙ্গাপুর, তুরস্ক ও সেনেগালও ছিল।

উল্লিখিত সব শিপিং তথ্য কার্গো যাত্রা শুরুর তারিখের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাশিয়া / জ্বালানি তেল / সৌদি আরব / ভারত / ক্রেতা / জুলাই / সবচেয়ে বেশি সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • ২৪ ঘণ্টায় ভারতের ৮ পুশইন ঠেকালো বিজিবি
  • প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]