Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 04, 2026
জার্মানিতে যাত্রা শুরু করল বিশ্বের প্রথম হাইব্রিড সৌরচালিত কার্গো জাহাজ ‘ব্লু মার্লিন’

আন্তর্জাতিক

ফক্স নিউজ
26 July, 2025, 12:05 pm
Last modified: 26 July, 2025, 12:09 pm

Related News

  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন

জার্মানিতে যাত্রা শুরু করল বিশ্বের প্রথম হাইব্রিড সৌরচালিত কার্গো জাহাজ ‘ব্লু মার্লিন’

জাহাজটির সৌরবিদ্যুৎ ব্যবস্থা ডিজাইন করেছে নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটল্যাব।
ফক্স নিউজ
26 July, 2025, 12:05 pm
Last modified: 26 July, 2025, 12:09 pm
বিশ্বের প্রথম হাইব্রিড সৌরচালিত কার্গো জাহাজ ‘ব্লু মার্লিন’। ছবি: ওয়াটল্যাব

জার্মানিতে চালু হয়েছে বিশ্বের প্রথম হাইব্রিড সৌরচালিত কার্গো জাহাজ 'ব্লু মার্লিন'। পরিবেশবান্ধব নৌপরিবহনে এটিকে একটি অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

'ব্লু মার্লিন' জাহাজটির অত্যাধুনিক সৌর প্রযুক্তির সাহায্যে শুধু জাহাজের অভ্যন্তরীণ সিস্টেমই নয়, মূল প্রপালশন বা চালিকাশক্তিও পরিচালনা করে। জাহাজটি সৌর প্যানেল ও ডিজেল-ইলেকট্রিক সিস্টেমের সমন্বয়ে তৈরি ।

'ব্লু মার্লিন' জাহাজটিতে বসানো হয়েছে ১৯২টি সৌর প্যানেল, যা অনুকূল আবহাওয়ায় সর্বোচ্চ ৩৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এই শক্তি দিয়ে একসঙ্গে ১,৪০০-এর বেশি স্মার্টফোন চার্জ দেওয়া সম্ভব।

নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটল্যাব জাহাজটির সৌরবিদ্যুৎ ব্যবস্থা ডিজাইন করেছে, যা সরাসরি প্রপালশন সিস্টেমে বিদ্যুৎ সরবরাহ করে। আগে যেখানে সৌরশক্তি কেবল নেভিগেশন বা অভ্যন্তরীণ কার্যক্রমের জন্য ব্যবহৃত হতো, ব্লু মার্লিন সেখানে মূলতভাবে চলাচলের জন্য সৌরশক্তি ব্যবহার করছে।

অনুকূল পরিস্থিতিতে, বিশেষ করে হালকা বোঝা নিয়ে নিম্নস্রোতে চলার সময়, জাহাজটি পুরোপুরি সৌরশক্তিতে চলতে সক্ষম।

জাহাজটিতে সৌরশক্তির পাশাপাশি রয়েছে চারটি ডিজেল জেনারেটর। এই হাইব্রিড ব্যবস্থার ফলে প্রয়োজনে সৌর ও ডিজেল-ইলেকট্রিক শক্তির মধ্যে সহজেই অদলবদল করা যায়, ফলে যেকোনো আবহাওয়ায় নির্বিঘ্নে জাহাজ পরিচালনা সম্ভব হয়।

বিদ্যুৎ বণ্টনের নিয়ন্ত্রণে রয়েছে একটি স্বয়ংক্রিয় এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম, যা কোথায় কতটুকু শক্তি প্রয়োজন তা নির্ভুলভাবে শনাক্ত করে সরবরাহ করে। 

এ ছাড়া জাহাজটি 'পিক শেভিং' নামে একটি প্রযুক্তি ব্যবহার করে, যার মাধ্যমে শক্তির চাহিদা বেড়ে গেলে জেনারেটর চালু না করে সৌর ও ব্যাটারির সংরক্ষিত শক্তি ব্যবহার করা হয়। 

এতে 'সিফার' নামের রিমোট ন্যাভিগেশন প্রযুক্তিও সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট কিছু রুটে জাহাজটিকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। 

জার্মানির খালপথে চলাচলের জন্য জাহাজটি বিশেষভাবে উপযোগী। 

Related Topics

টপ নিউজ

হাইব্রিড সৌরচালিত কার্গো জাহাজ / ব্লু মার্লিন / জার্মানি / ওয়াটল্যাব / পিক শেভিং

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
  • ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
    খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার
  • ছবি: টিবিএস
    রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১
  • ফাইল ছবি: সংগৃহীত
    বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন
  • লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
    বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

Related News

  • জার্মানিতে ফোনে ‘সিক লিভ’ নেওয়া বাতিল, অসুস্থতার প্রথমদিনই প্রমাণপত্র সংগ্রহে যেতে হবে ডাক্তারের কাছে
  • বছরে ৮ সপ্তাহ বিদেশের সৈকত থেকে কাজ করতে পারবেন জার্মানির সরকারি চাকরিজীবীরা
  • টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক
  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন

Most Read

1
প্রতীকী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো দেশব্যাপী ডিসকাউন্টে শপিং উৎসব শুরু হতে যাচ্ছে; ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

2
ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রকাশিত এ ছবিতে দেখা যাচ্ছে, তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে আছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জেনারেল আহমাদ ভাহিদি। ছবিটি বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে তোলা। ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/এপি
আন্তর্জাতিক

খামেনির জানাজার প্রস্তুতির মাঝে আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেন আইআরজিসির শীর্ষ কমান্ডার

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীতে অভিযান চালিয়ে ১,১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার; গ্রেপ্তার ১

4
ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশ-চীন যুদ্ধবিমান আলোচনা ও করিডোর প্রস্তাবের দিকে নজর রাখছে ভারত: জয়সওয়াল 

5
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

যুক্তরাষ্ট্র ও ভারতকে টপকে যেভাবে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী, বেসরকারি ঋণদাতা হয়ে উঠল চীন

6
লাল কার্ড দেখানোর পর সতীর্থ জিও রেইনা (বাঁয়ে) ও টিমোথি ওয়েহ (ডানে) ফোলারিন বালোগুনকে সান্ত্বনা দেন। ছবি: আইএসআই
খেলা

বিশ্বকাপে লাল কার্ড, পরবর্তী ম্যাচের জন্য বালোগানকে ‘ক্ষমা’ করতে ট্রাম্পের হস্তক্ষেপ দাবি মার্কিন সমর্থকদের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]