Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
'ফ্রান্সের ফার্স্ট লেডি পুরুষ ছিলেন': এই দাবির জেরে মার্কিন পডকাস্টারের বিরুদ্ধে মাখোঁর মামলা

আন্তর্জাতিক

রয়টার্স
24 July, 2025, 01:30 pm
Last modified: 24 July, 2025, 01:31 pm

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

'ফ্রান্সের ফার্স্ট লেডি পুরুষ ছিলেন': এই দাবির জেরে মার্কিন পডকাস্টারের বিরুদ্ধে মাখোঁর মামলা

মামলায় মাখোঁ দম্পতি উল্লেখ করেছেন, ক্যান্ডেস ওউন্স মিথ্যাভাবে দাবি করেছেন যে ৭২ বছর বয়সী ব্রিজিত মাখোঁর জন্মের সময় নাম ছিল ‘জ্যঁ-মিশেল ট্রোগনু’, যা আসলে তার বড় ভাইয়ের নাম।
রয়টার্স
24 July, 2025, 01:30 pm
Last modified: 24 July, 2025, 01:31 pm
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে তার স্ত্রী ফার্স্ট লেডি ব্রিজিত মাখোঁ। ছবি: রয়টার্স

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও তার স্ত্রী ব্রিজিত মাখোঁ বুধবার (২৩ জুলাই) যুক্তরাষ্ট্রের ডানপন্থি ইনফ্লুয়েন্সার ও পডকাস্টার ক্যান্ডেস ওউন্সের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। ওউন্স দাবি করেছিলেন, 'ব্রিজিত একজন মাখোঁ একজন পুরুষ।'

ডেলাওয়্যার সুপিরিয়র কোর্টে দায়ের করা এক অভিযোগে মাখোঁ দম্পতি বলেন, ওউন্স তার পডকাস্ট প্রচার এবং তার "উন্মত্ত" ভক্তদের সংখ্যা বৃদ্ধির জন্য একটি মিথ্যাচারপূর্ণ "বিশ্বব্যাপী অপমানজনক প্রচারণা" চালিয়েছেন।

মামলায় মাখোঁ দম্পতি উল্লেখ করেছেন, ক্যান্ডেস ওউন্স মিথ্যাভাবে দাবি করেছেন যে ৭২ বছর বয়সী ব্রিজিত মাখোঁর জন্মের সময় নাম ছিল 'জ্যঁ-মিশেল ট্রোগনু', যা আসলে তার বড় ভাইয়ের নাম।

অভিযোগপত্রে বলা হয়, 'ওউন্স তাদের চেহারা, বৈবাহিক জীবন, বন্ধু-বান্ধব, পরিবার ও ব্যক্তিগত ইতিহাস নিয়ে খুঁটিনাটি বিশ্লেষণ করেছেন এবং সেসব তথ্যকে বিকৃত করে একটি বিকৃত ও অপমানজনক কাহিনিতে রূপ দিয়েছেন, যার উদ্দেশ্য হলো মানহানি ও অপদস্থ করা।'

অভিযোগে আরও বলা হয়েছে, এর ফলে বিশ্বব্যাপী লাগাতার অনলাইন বুলিং বা হয়রানির মুখে পড়েছেন মাখোঁ দম্পতি।

এদিকে বুধবার নিজের পডকাস্টে ক্যান্ডেস ওউন্স বলেছেন, 'এই মামলায় অনেক তথ্যগত ভুল রয়েছে' এবং এটি তার ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে চালানো একটি সুস্পষ্ট ও মরিয়া জনসংযোগ কৌশল।

ওউন্স বলেন, তিনি এই মামলার ব্যাপারে কিছুই জানতেন না, যদিও উভয় পক্ষের আইনজীবীরা জানুয়ারি থেকেই যোগাযোগে ছিলেন।

ওউন্সের এক প্রবক্তা অভিযোগ করে বলেন, মামলাটি আসলে ওউন্সকে ভয় দেখানোর একটি প্রচেষ্টা, বিশেষ করে যখন ব্রিজিত মাখোঁ তার বারবার সাক্ষাৎকারের অনুরোধ প্রত্যাখ্যান করেন।

প্রবক্তা আরও বলেন, 'এটি একটি বিদেশি সরকারের মাধ্যমে একজন আমেরিকান স্বাধীন সাংবাদিকের প্রথম সংশোধনী অধিকার (মতপ্রকাশের স্বাধীনতা) হরণের চেষ্টা।'

মাখোঁ দম্পতির আইনজীবীদের মাধ্যমে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়, তিনবার আনুষ্ঠানিকভাবে মানহানিকর বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানানো হলেও ওউন্স তা অগ্রাহ্য করেন, তাই মামলা করা হয়েছে। 

মাখোঁ দম্পতি বলেন, 'ওউন্সের এই মানহানিকর প্রচারণা আমাদের এবং আমাদের পরিবারকে হয়রানি ও কষ্ট দেওয়ার উদ্দেশ্যে চালানো হয়েছে এবং এর মাধ্যমে তিনি আলোচনায় আসতে চেয়েছেন।'

তারা আরও বলেন, 'আমরা তাকে বারবার সুযোগ দিয়েছি, যাতে তিনি এসব দাবি থেকে সরে আসেন, কিন্তু তিনি তা করেননি।'

কঠোর আইনি শর্ত

বিরল একটি ঘটনা হিসেবে, বুধবারের মামলাটি এমন একটি উদাহরণ যেখানে একজন বিশ্বনেতা মানহানির অভিযোগে মামলা করেছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও মানহানির মামলা করেছেন। এর মধ্যে রয়েছে একটি ১০ বিলিয়ন ডলারের মামলা ওয়াল স্ট্রিট জার্নাল-এর বিরুদ্ধে, যেখানে তিনি অভিযোগ করেন, সংবাদপত্রটি ২০০৩ সালে কুখ্যাত অর্থলগ্নিকারক জেফরি অ্যাপস্টেইনের জন্মদিনে অশালীন শুভেচ্ছাবার্তা পাঠানোর মিথ্যা দাবি করেছে।

জার্নাল জানিয়েছে, তারা তাদের প্রতিবেদনের পক্ষে থাকবে এবং মামলা লড়বে।

এছাড়া গত ডিসেম্বরে ট্রাম্প ডিজনি মালিকানাধীন এবিসি নিউজের সঙ্গে ১৫ মিলিয়ন ডলারে সমঝোতায় পৌঁছান, যেখানে একটি প্রতিবেদনে জুরি তাকে ধর্ষণের জন্য দায়ী করেছেন— এমন ভুল তথ্য দেওয়া হয়েছিল (আসলে সিভিল মামলায় তাকে যৌন নিপীড়নের দায়ে দায়ী করা হয়েছিল)।

যুক্তরাষ্ট্রে মানহানি মামলায় জনপ্রিয় ব্যক্তিত্বদের জেতার জন্য একটি কঠিন আইনি মানদণ্ড পূরণ করতে হয়, যাকে বলে 'অ্যাকচুয়াল ম্যালিস'। এর অর্থ, মামলায় প্রমাণ করতে হয় যে বিবাদী জানতেন তারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন অথবা সত্যতা যাচাই না করে দায়িত্বজ্ঞানহীনভাবে তা প্রকাশ করেছেন।

ক্যান্ডেস ওউন্স সামাজিক মাধ্যমে অত্যন্ত প্রভাবশালী, তার এক্স (টুইটার) অ্যাকাউন্টে ৬.৯ মিলিয়নের বেশি অনুসারী এবং ইউটিউবে ৪.৫ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে।

টাকার কার্লসন, জো রোগান

মাখোঁ দম্পতির মামলাটি মূলত ক্যান্ডেস ওউন্সের 'বিকামিং ব্রিজিত' শিরোনামের আট পর্বের পডকাস্ট সিরিজকে ঘিরে, যার ইউটিউবে ২৩ লাখের বেশি ভিউ হয়েছে। এ সিরিজের সঙ্গে এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত পোস্টগুলোও মামলার আওতায় আনা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, এই পডকাস্টে 'যাচাইযোগ্য মিথ্যা ও ধ্বংসাত্মক' অভিযোগ ছড়ানো হয়েছে, যেমন— ব্রিজিত মাখোঁ অন্য একজনের পরিচয় চুরি করেছেন, তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী হয়েছেন এবং মাখোঁ দম্পতি রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও ইনসেস্টে (রক্তসম্পর্কীয় যৌন সম্পর্ক) জড়িত।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইমানুয়েল মাখোঁ যখন স্কুলছাত্র ছিলেন এবং ব্রিজিত ছিলেন তার শিক্ষিকা, তখন তাদের পরিচয় হয়। তবে তাদের সম্পর্ক 'আইনের সীমার মধ্যেই ছিল'।

মামলায় উল্লেখ করা হয়, ব্রিজিত মাখোঁর লিঙ্গ পরিচয় নিয়ে ভিত্তিহীন গুজব শুরু হয় ২০২১ সালে, যা পরে টাকার কার্লসন ও জো রগানের জনপ্রিয় পডকাস্টে আলোচনায় আসে। এই দুই পডকাস্টার ডানপন্থী শ্রোতা মহলে অত্যন্ত প্রভাবশালী।

এর আগে গত সেপ্টেম্বরে, ব্রিজিত মাখোঁ ফ্রান্সের একটি আদালতে দুই নারীর বিরুদ্ধে মানহানির মামলায় জয় লাভ করেন, যাদের মধ্যে একজন নিজেকে জ্যোতিষী হিসেবে দাবি করেন। এই দুই নারী তার লিঙ্গ পরিচয় নিয়ে গুজব ছড়াতে ভূমিকা রেখেছিলেন।

তবে এ মাসে আপিল আদালত সেই রায় বাতিল করে দেয়, এবং ব্রিজিত এখন ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিল করেছেন।

Related Topics

টপ নিউজ

ইমানুয়েল মাখোঁ / ব্রিজিত মাখোঁ / ফ্রান্সের ফার্স্ট লেডি / পুরুষ / ক্যান্ডেস ওউন্স / মাখোঁ দম্পতি / যুক্তরাষ্ট্রের ডানপন্থি ইনফ্লুয়েন্সার ও পডকাস্টার / মামলা / মানহানির মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ২ প্রবাসী ও সাংবাদিককে আসামি করার অভিযোগ
  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]