Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 21, 2026
পুতিন ইউক্রেনে হামলা চালালে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

সিএনএন
09 July, 2025, 03:55 pm
Last modified: 09 July, 2025, 03:58 pm

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

পুতিন ইউক্রেনে হামলা চালালে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য সমর্থকদের কাছে সমর্থন চাইতে গিয়ে এসব মন্তব্য করেছিলেন। তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই হুমকি দিয়েছিলেন।
সিএনএন
09 July, 2025, 03:55 pm
Last modified: 09 July, 2025, 03:58 pm
২০১৯ সালের ২৮ জুন জাপানের ওসাকায় জি২০ শীর্ষ সম্মেলনে দ্বিপাক্ষিক বৈঠকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর একটি বেসরকারি অনুদান সংগ্রহ অনুষ্ঠানে সমর্থকদের বলেছিলেন, ইউক্রেনে হামলা চালালে 'মস্কোকে বোমা মেরে ছারখার' করে দেবেন বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হুমকি দিয়েছিলেন। 

সম্প্রতি ফাঁস হওয়া এক অডিও বক্তব্যে এ কথা বলেছেন ট্রাম্প। মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এ তথ্য প্রকাশ করেছে। 

ট্রাম্প ওই অডিওতে বলেন, 'পুতিনকে আমি বলেছিলাম, "তুমি যদি ইউক্রেনে ঢোকো, আমি মস্কোকে বোমা মেরে ছারখার করে দেব। আমার আর কোনো উপায় থাকবে না।" তখন পুতিন বলেছিল, "আমি তোমাকে বিশ্বাস করি না।" কিন্তু সে আমাকে ১০ শতাংশ বিশ্বাস করেছিল।'

ট্রাম্প আরও দাবি করেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও তিনি একই ধরনের সতর্কবার্তা দিয়েছিলেন—তাইওয়ানে হামলা হলে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে।

ট্রাম্প বলেন, শি তাকে 'পাগল' ভাবতেন। তবে তিনি উল্লেখ করেন, 'আমাদের কোনো সমস্যা হয়নি।'

এই মন্তব্যগুলো ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য সমর্থকদের কাছে সমর্থন চাইতে গিয়ে করেছিলেন। ২০২৪ সালে নিউইয়র্ক ও ফ্লোরিডায় আয়োজিত অনুদান সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা রেকর্ড করা হয়। পরে সাংআদিক জশ ডসি, টাইলার পেজার ও আইজ্যাক আর্নসডর্ফ এই অডিওগুলো সংগ্রহ করেন এবং তাদের নতুন বই "২০২৪"-এ এসব কথোপকথনের বিস্তারিতভাবে তুলে ধরেন। এই অডিও আগে কখনো প্রকাশিত হয়নি। ট্রাম্পের প্রচার শিবির এ নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এই অডিওগুলোতে দেখা যায়, ধনী অনুদানদাতাদের কাছে ট্রাম্প নিজের আরেকটি খোলামেলা দিক তুলে ধরেছেন—যেখানে তিনি শুধু তার আক্রমণাত্মক বিদেশনীতি নয়, বরং ছাত্র বিক্ষোভকারীদের দেশ থেকে বের করে দেওয়া এবং 'ওয়েলফেয়ার সুবিধা' নেওয়া মানুষদের সবসময় ডেমোক্র্যাটদের ভোট দেওয়ার প্রবণতা নিয়েও কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে তার অতীত কথোপকথনের উদাহরণ দিয়ে তিনি যুক্তি দিচ্ছেন যে, যদি জো বাইডেনের পরিবর্তে তিনি প্রেসিডেন্ট হতেন, তাহলে ইউক্রেন ও গাজার সংঘাত এড়ানো যেত। এই দাবি তিনি বারবার করে আসছেন। তিনি সবসময়ই বাইডেনকে এই দুই যুদ্ধ থামাতে ব্যর্থ হওয়ার জন্য দোষারোপ করছেন।

গতকাল মঙ্গলবার ট্রাম্প আবারও পুতিনের শান্তি চুক্তিতে রাজি না হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযোগ করেন যে, রুশ নেতা যুক্তরাষ্ট্রকে 'অনেক বাজে কথা' শোনাচ্ছেন।

ক্যাবিনেট বৈঠকে তিনি বলেন, 'আমি পুতিনের ওপর খুশি নই। আমি তাদের ওপর খুবই অসন্তুষ্ট।'

অনুদান সংগ্রহ অনুষ্ঠানে এক দাতা উদ্বেগ প্রকাশ করে বলেন, কিছু ছাত্র বিক্ষোভকারী একদিন দেশ চালাবে। তখন ট্রাম্প উপস্থিতদের উদ্দেশে আহ্বান জানান, তাকে নির্বাচনে জেতাতে যেন আরও উদারভাবে অর্থ সাহায্য দেওয়া হয়।

তিনি বলেন, 'আপনারা যদি আমাকে জেতাতে পারেন, তাহলে আমি ওই আন্দোলনকে ২৫ থেকে ৩০ বছর পেছনে ঠেলে দেব।'

প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা চালিয়েছেন, যার ফলে হোয়াইট হাউস ও আদালতের মধ্যে প্রশাসনের গণবহিষ্কার অভিযান নিয়ে একের পর এক আইনি লড়াই শুরু হয় — এর মধ্যে ছাত্র ভিসা বাতিলের চেষ্টাও ছিল, যাতে বিদেশি ছাত্রদেরও বহিষ্কার করা হয়।

আরেকটি অনুদান সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প উপস্থিতদের আরও বেশি অর্থ সহায়তা দিতে আহ্বান জানান, কারণ তার মতে রিপাবলিকানরা একটি বড় সুবিধাহীন অবস্থায় রয়েছে—'ওয়েলফেয়ার সুবিধাভোগীরা সবসময় ডেমোক্র্যাটদের ভোট দেয়।'

তিনি বলেন, 'ইউনিয়নগুলো বড় অঙ্কের টাকা দেয়, সিভিল সার্ভিসের লোকজনও বড় অঙ্কের টাকা দেয়, আর তাদের কাছে ওয়েলফেয়ারের সুবিধা আছে।'

ট্রাম্প আরও বলেন, 'আমার ইহুদি বন্ধুদের কাছে একটাই কথা—আপনারা তাদের রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে।'

ওই একই অনুদান সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্প গর্ব করে বলেন, এক ধনী দাতা তাকে লাঞ্চের বদলে ১০ লাখ ডলার দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তাকে রাজি করিয়েছিলেন সেই অঙ্ক ২৫ মিলিয়ন ডলারে বাড়াতে।

ট্রাম্প বলেন, 'আর সে করেছেও, সে আমাকে ২৫ মিলিয়ন ডলার দিয়েছে। এটা সত্যিই পাগলামি।'

তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প আরও দাবি করেন, এভাবে তিনি অন্য অনেককেই তাদের প্রাথমিক পরিকল্পনার চেয়ে অনেক বেশি অনুদান দিতে রাজি করিয়েছেন।

তিনি বলেন, 'আপনাকে সাহস করে চাইতে হবে। তাদের এমন মানসিকতায় আনতে হবে।'

Related Topics

টপ নিউজ

যুক্তরাষ্ট্র / প্রেসিডেন্ট / ডোনাল্ড ট্রাম্প / অডিও ফাঁস / পুতিন / মস্কোতে বোমা হামলা / ২০২৪ সাল / অনুদান অনুষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
    মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
  • খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো
  • হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
    হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ছবি: সংগৃহীত
    বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো
  • উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

Related News

  • লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  • চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
  • ইরাকে ইরানি ড্রোন হামলায় মার্কিন সেনা নিহত, জর্ডানে মিসাইল হামলায় নিহত আরও একজনের দেহাবশেষ উদ্ধার
  • ট্রাম্পের কাছে আবেদনের পর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেলেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবলার হোয়ান ক্যাপদেভিলা
  • জর্ডানে ইরানের মিসাইল হামলায় অন্তত ২ মার্কিন সেনা নিহত, নিখোঁজ ১

Most Read

1
মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের
অর্থনীতি

মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষের আগেই প্রায় ১৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ, সম্ভাবনা ২.৯ বিলিয়ন ডলারের

2
খেলোয়াড়দের পাশে মঞ্চের কিনারায় দাঁড়িয়ে থাকলে ইনফান্তিনো দৌড়ে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সরে যেতে অনুরোধ করেন। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপের ট্রফি তুলে ধরার মুহূর্তে মঞ্চ ছাড়তে চাচ্ছিলেন না ট্রাম্প; টেনেও সরাতে পারছিলেন না ইনফান্তিনো

3
হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?
খেলা

হার মানতে না পারার ক্ষোভ, প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতি: আর্জেন্টিনার আচরণে ম্লান হলো ফাইনাল?

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

5
ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের সঙ্গে হাত মেলালেন না আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরো

6
উইমেন্স জুনিয়র এএইচএফ কাপ ২০২৬-এ কাজাখস্তানকে ২-০ গোলে পরাজিত করে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে নারী হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]