Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৩১, যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা

আন্তর্জাতিক

রয়টার্স
01 June, 2025, 06:25 pm
Last modified: 01 June, 2025, 06:26 pm

Related News

  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় নিহত ৩১, যুদ্ধবিরতি আলোচনায় অচলাবস্থা

ঘটনার সময় যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজারো মানুষ মানবিক সহায়তা নিতে আসছিলেন।
রয়টার্স
01 June, 2025, 06:25 pm
Last modified: 01 June, 2025, 06:26 pm
আজ (১ জুন) এক বিস্ফোরণের পর গাজার ইসরায়েল সীমান্তের কাছে থেকে ধোঁয়া উঠছে। ছবি: রয়টার্স/আমির কোহেন

গাজার রাফায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। রোববারের (১ জুন) এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ঘটনার সময় যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংগঠন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হাজারো মানুষ মানবিক সহায়তা নিতে আসছিলেন।

এই হামলাকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধবিরতি আলোচনা, যেখানে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করছে।

খান ইউনুসের নাসের হাসপাতালে কর্মরত প্যারামেডিক আবু তারেক বলেন, 'এখানে শহীদ ও আহত অনেক। পরিস্থিতি অত্যন্ত করুণ। আমি অনুরোধ করব, কেউ যেন ত্রাণ বিতরণ কেন্দ্রে না যায়।'

প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, রাফার ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে ২৩ জন নিহত এবং ২৩ জন আহতকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে মধ্য গাজায় একটি পৃথক স্থানে আরও ১৪ জন আহত হয়েছে, যেখানে জিএইচএফ-ই সাহায্য বিতরণ করছিল।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত নাসের হাসপাতালে অন্তত ৩১টি মরদেহ এসেছে।

তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা এ ধরনের হামলার খবর খতিয়ে দেখছে এবং এখনও সেনাবাহিনীর গুলিতে হতাহতের কোনও তথ্য তাদের জানা নেই।

জিএইচএফ দাবি করেছে, রাফার ত্রাণ বিতরণকেন্দ্রের কাছে কেউ হতাহত হয়নি এবং তাদের কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বরং তারা হামাসকে 'ভুয়া প্রতিবেদন ছড়ানো'র জন্য দায়ী করেছে।

স্থানীয় বাসিন্দা ও চিকিৎসকরা জানিয়েছেন, একটি ক্রেন লক্ষ্য করে ইসরায়েলি সেনারা গুলি চালায় এবং একটি ট্যাংক সহায়তা নিতে আসা মানুষের দিকে হামলা করে।

রয়টার্সের ফুটেজে আহতদের অ্যাম্বুলেন্সে করে নাসের হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজা সরকার অভিযোগ করেছে, ইসরায়েল ত্রাণ বিতরণকেন্দ্রগুলোকে 'মৃত্যুকূপে' পরিণত করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ''ইসরায়েল মানবিক সহায়তাকে একটি 'যুদ্ধাস্ত্র' হিসেবে ব্যবহার করছে, যার মাধ্যমে ক্ষুধার্ত মানুষকে জড়ো করে হত্যা করছে।"

জিএইচএফ- গত মাসে গাজায় কার্যক্রম শুরু করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সরকারের সমর্থনে গঠিত এই প্রতিষ্ঠানটি তিনটি কেন্দ্রে ত্রাণ বিতরণ করে। তবে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে সমালোচিত এবং এর নির্বাহী পরিচালক গত মে মাসে পদত্যাগ করেন। প্রতিষ্ঠানটির অর্থায়ন উৎস এখনও পরিষ্কার নয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের মধ্যে কেউ হামাসের সঙ্গে সম্পৃক্ত কি না, তা যাচাই করা হবে।

রোববারের ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন একটি নতুন আরব- মার্কিন মধ্যস্থতা প্রচেষ্টার ব্যর্থতার জন্য ইসরায়েল ও হামাস একে অপরকে দায়ী  করছে।

হামাস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু সংশোধন চায়। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত এটিকে 'সম্পূর্ণ অগ্রহণযোগ্য' বলে প্রত্যাখ্যান করেছেন।

হামাস জানিয়েছে, তারা ১০ জন জীবিত এবং ১৮ জন মৃত ইসরায়েলি জিম্মির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে রাজি।

তবে তারা যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে, যা ইসরায়েল মেনে নিচ্ছে না।

ইসরায়েল জানিয়েছে, তারা মার্কিন দূত উইটকফের পরিকল্পনায় সম্মত। গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে ১ হাজার ২০০ মানুষ নিহত ও ২৫১ জন জিম্মি হয়।

এরপর থেকে ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে। এতে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। 

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

Related Topics

টপ নিউজ

গাজা / রাফা / নিহত / ত্রাণ বিতরণ কেন্দ্র / ইসরায়েল / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • আমেরিকার ওপর ‘সীমাহীন’ গুপ্তচরবৃত্তি করছে ইসরায়েল, বাড়ছে পেন্টাগনের উদ্বেগ
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]