Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
ভেঙে দেওয়া হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, অবসান ঘটবে তুরস্কে কয়েক দশক ধরে চলা সংঘাতের 

আন্তর্জাতিক

আল জাজিরা
12 May, 2025, 01:25 pm
Last modified: 12 May, 2025, 01:29 pm

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

ভেঙে দেওয়া হলো কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, অবসান ঘটবে তুরস্কে কয়েক দশক ধরে চলা সংঘাতের 

সোমবার দলটির ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম ফিরাত নিউজ এজেন্সি এই ঘোষণা দেয়। তুরস্কের সঙ্গে চার দশকের সহিংসতা বন্ধে নতুন একটি শান্তি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আল জাজিরা
12 May, 2025, 01:25 pm
Last modified: 12 May, 2025, 01:29 pm
চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ত্র ত্যাগ করে দল ভেঙে দেওয়ার আহ্বান জানান কারাবন্দি পিকেকে নেতা আবদুল্লাহ ওজালান। ছবি: র‍য়টার্স

তুরস্কের সঙ্গে দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে নিজেদের ভেঙে দেওয়ার এবং অস্ত্র পরিত্যাগের ঘোষণা দিয়েছে।

সোমবার (১২ মে) দলটির ঘনিষ্ঠ একটি সংবাদমাধ্যম ফিরাত নিউজ এজেন্সি এই ঘোষণা দেয়। তুরস্কের সঙ্গে চার দশকের সহিংসতা বন্ধে নতুন একটি শান্তি উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিছুদিন আগে ইরাকের উত্তরে দলটির কংগ্রেস অনুষ্ঠিত হয়। তার পরপরই এই সিদ্ধান্ত এলো।

শুক্রবারের কংগ্রেসের পর পিকেকে জানিয়েছিল, তারা 'ঐতিহাসিক' কিছু সিদ্ধান্ত নিয়েছে, যা শিগগিরই প্রকাশ করা হবে।

ফিরাতের প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসে পিকেকে নেতা আবদুল্লাহ ওজালানের 'ভাবনা ও প্রস্তাবনা' পাঠ করে শোনানো হয়।

ওজালান ১৯৯৯ সাল থেকে কারাবন্দি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি পিকেকে-কে অস্ত্র ত্যাগ করে দল ভেঙে দেওয়ার আহ্বান জানান। তার উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের এই সংঘাতের অবসান ঘটানো। ১৯৮০-এর দশক থেকে শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ মারা গেছে।

তুরস্ক এবং অধিকাংশ পশ্চিমা দেশ পিকেকে-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। ফেব্রুয়ারিতে ওজালানের আহ্বানের পর সংগঠনটি যুদ্ধবিরতির ঘোষণা দেয়।

তবে তারা দল ভাঙার জন্য কিছু শর্ত দিয়েছিল, যার মধ্যে ছিল শান্তি আলোচনার জন্য একটি আইনি কাঠামো প্রতিষ্ঠার দাবি।

Related Topics

টপ নিউজ

পিকেকে / কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি / তুরস্ক / পার্টি ভেঙে দেওয়া / সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ঐতিহাসিক হেজাজ রেলপথ সচল করতে তুরস্ক ও সৌদির চুক্তি; চালু হলে এড়ানো যাবে হরমুজ প্রণালি
  • তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে
  • তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
  • তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • খলিলুর রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]