Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
পার্লামেন্টের অধিবেশনে স্মোক গ্রেনেড নিক্ষেপ, স্ট্রোক করলেন সার্বিয়ান সাংসদ

আন্তর্জাতিক

রয়টার্স
04 March, 2025, 10:25 pm
Last modified: 04 March, 2025, 10:45 pm

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

পার্লামেন্টের অধিবেশনে স্মোক গ্রেনেড নিক্ষেপ, স্ট্রোক করলেন সার্বিয়ান সাংসদ

শিক্ষার্থীদের নেতৃত্বে চার মাস ধরে চলা এ বিক্ষোভ দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের দশকব্যাপী শাসনক্ষমতাকে হুমকিতে ফেলেছে। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন শিক্ষক, কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ।
রয়টার্স
04 March, 2025, 10:25 pm
Last modified: 04 March, 2025, 10:45 pm
ছবি: সার্বিয়ান পার্লামেন্ট পুল/ভিডিওপ্লাস/হ্যান্ডআউট ভায়া রয়টার্স

সার্বিয়ায় পার্লামেন্টের ভেতরে অধিবেশন চলাকালে স্মোক গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছেন বিরোধীদলীয় আইনপ্রণেতারা। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ ও শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থনে তারা এ কাজ করেছেন। 

এ ঘটনায় পার্লামেন্টের ভেতরে বিশৃঙ্খলা তৈরি হয় এবং সরকারদলীয় এক আইনপ্রণেতা স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন।

শিক্ষার্থীদের নেতৃত্বে চার মাস ধরে চলা এ বিক্ষোভ দেশটির প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচের দশকব্যাপী শাসনক্ষমতাকে হুমকিতে ফেলেছে। তাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন শিক্ষক, কৃষকসহ বিভিন্ন শ্রেণির মানুষ। বহু সার্বিয়ান সরকারের দুর্নীতি ও ব্যর্থতার নিন্দা জানিয়েছেন। 

পার্লামেন্টের অধিবেশনে সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট তাদের এজেন্ডা অনুমোদনের পর বিরোধীদলীয় কয়েকজন আইনপ্রণেতা আসন ছেড়ে স্পিকারের দিকে এগিয়ে যান। এ সময় নিরাপত্তারক্ষীদের সঙ্গে তাদের হাতাহাতিও হয়।

একপর্যায়ে কয়েকজন স্মোক গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে মারেন। ফলে পার্লামেন্টের ভেতরে কালো এবং গোলাপী ধোঁয়া ছড়িয়ে পড়ে।

স্পিকার আনা ব্রনাবিক জানিয়েছেন, এ ঘটনায় দুই আইনপ্রণেতা আহত হয়েছেন। তাদের একজন এসএনএস পার্টির জেসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে গুরুতর আহত হন। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি এও বলেন, সার্বিয়াকে রক্ষার জন্য পার্লামেন্ট কাজ চালিয়ে যাবে।

পরে আবারও অধিবেশন শুরু হলে ক্ষমতাসীন জোটের নেতারা আলোচনা চালিয়ে যেতে চাইলেও বিরোধীদলের নেতারা বাঁশি বাজিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে থাকেন।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

সার্বিয়া / পার্লামেন্ট / গ্রেনেড / কাঁদানে গ্যাস / অধিবেশন / প্রেসিডেন্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
    প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
    মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি
  • সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
    ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

Related News

  • অনুমোদন ছাড়া সৌদি পারমাণবিক চুক্তি ঘোষণা, জ্বালানিমন্ত্রীর ওপর চটলেন ট্রাম্প
  • ফিফা ‘ফুটবল শিল্পকে ধ্বংস করছে’, ইনফান্তিনোর পদত্যাগ করা উচিত: লা লিগা সভাপতি
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো
  • তিন মন্ত্রী অনুপস্থিত, মাঝপথেই শেষ হলো সংসদের প্রশ্নোত্তর পর্ব
  • সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরিতে ৩ বই রাখার নির্দেশনা বাতিল

Most Read

1
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

টিবিএসে সংবাদ প্রকাশের পর সিলেটের সেই শিক্ষিকার ভিডিও নিয়ে তদন্ত থেকে সরে এল প্রশাসন

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
জাপানের ফুজিসাওয়ায় একটি মসজিদ নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

প্রথম মসজিদ নির্মাণ ঘিরে জাপানের শহরে বিক্ষোভ; অভিবাসন সংকট ও পরিচয়ের টানাপোড়েন

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অক্টোবরে আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা শেষ হওয়ার আগে নতুন পে স্কেলের ঘোষণা আসছে না

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: আনাদোলু এজেন্সি
আন্তর্জাতিক

মার্কিন–ইসরায়েলি হামলায় খামেনির মৃত্যু ও নিজের বেঁচে ফেরা নিয়ে মুখ খুললেন আরগচি

6
সিলেটের স্কুল শিক্ষিকা বিউটি রানী পাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিডিও ছড়িয়ে হেনস্তা: থানায় সাইবার বুলিংয়ের অভিযোগ সিলেটের সেই শিক্ষিকা বিউটি পালের

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]