Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 29, 2026
সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

আন্তর্জাতিক

হিন্দুস্তান টাইমস
30 January, 2025, 07:05 pm
Last modified: 30 January, 2025, 07:11 pm

Related News

  • শিশু সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে হাজির সুইডিশ মন্ত্রী, জোটে এমন ঘটনা এই প্রথম
  • সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে বাতিল হতে পারে অভিবাসীদের বসবাসের অনুমতি
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১

সুইডেনে ২০২৩ সালে কোরআন পোড়ানো ব্যক্তি ‘গুলিতে নিহত’

স্টকহোম আদালতে চলমান একটি মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন মোমিকা। বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণার কথা ছিল।
হিন্দুস্তান টাইমস
30 January, 2025, 07:05 pm
Last modified: 30 January, 2025, 07:11 pm
সালওয়ান মোমিকা। ছবি: রয়টার্স/ফাইল

সুইডেনে ইসলাম ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় বিতর্কিত ইরাকি বংশোদ্ভূত সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে স্টকহোমের সোদারতালজে এলাকায় তার বাসস্থান থেকে গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় স্টকহোম জেলা আদালত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) একটি মামলার রায় ঘোষণা স্থগিত করেছেন। কারণ, ওই মামলার আসামি ছিলেন সালওয়ান মোমিকা।

৩৮ বছর বয়সি মোমিকার রহস্যজনক মৃত্যুর খবরে ২০২৩ সালের একটি পুরোনো বিতর্ক আবার সামনে এসেছে। ওই বছর তার একাধিকবার কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বিভিন্ন দেশে প্রতিবাদ-বিক্ষোভ হয়।

এই ঘটনার জেরে সুইডেনের আদালতে মামলা হয়। শুনানির সময় মোমিকা দাবি করেন, তার প্রতিবাদ ইসলামের বিরুদ্ধে নয়, বরং সুইডেনের জনগণকে কোরআনের বার্তা থেকে 'দূরে রাখতে' তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন।

সুইডেনের পুলিশ প্রশাসন তাকে কোরআন পোড়ানোর অনুমতি দিয়েছিল, যা সে সময় বিতর্কের সৃষ্টি করে। পুলিশের বক্তব্য ছিল, মতপ্রকাশের স্বাধীনতা সবার অধিকার, তাই তারা এতে হস্তক্ষেপ করতে পারেনি। তবে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগ আনা হয়।

সালওয়ান মোমিকা কে ছিলেন?

স্টকহোম আদালতে চলমান একটি মামলার অন্যতম অভিযুক্ত ছিলেন মোমিকা। তার বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো ও বর্ণবৈষম্যমূলক আচরণের অভিযোগ ছিল। বৃহস্পতিবার ওই মামলার রায় ঘোষণার কথা ছিল, তবে তার আগেই তার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে।

২০২৩ সালের বিতর্কের পর সুইডেনের অভিবাসন কর্তৃপক্ষ তাকে দেশ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। তবে ইরাকে ফেরত পাঠানো হলে তার প্রাণনাশের আশঙ্কা ছিল বলে তাকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অস্থায়ী আবাসিক পারমিট দেওয়া হয়।

সূত্রের তথ্য অনুযায়ী, মোমিকা উত্তর ইরাকের নিনেভে প্রদেশের কারাকোশ জেলার আল-হামদানিয়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মুসলমান ছিলেন না, বরং অ্যাসিরিয়ান ক্যাথলিক পরিবারে বড় হয়েছেন।

২০০৬ থেকে ২০০৮ সালের মধ্যে ইরাকে গৃহযুদ্ধ চলাকালে তিনি অ্যাসিরিয়ান প্যাট্রিয়টিক পার্টিতে যোগ দেন এবং মসুলে দলের সদর কার্যালয়ে নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৪ সালে মসুল আইএসআইএসের নিয়ন্ত্রণে গেলে তিনি 'পপুলার মবিলাইজেশন ফোর্স' (পিএমএফ)-এ যোগ দেন। পরে ২০১৭ সালে তিনি জার্মানিতে পালিয়ে যান এবং ২০১৮ সালে সুইডেনে আশ্রয়ের আবেদন করেন।

Related Topics

টপ নিউজ

কোরআন অবমাননা / সুইডেন / গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
    দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির
  • হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি
  • খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
    খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
  • ছবি: রয়টার্স
    ২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি
  • ছবি: সংগৃহীত
    স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

Related News

  • শিশু সন্তানকে নিয়ে ইইউর বৈঠকে হাজির সুইডিশ মন্ত্রী, জোটে এমন ঘটনা এই প্রথম
  • সুইডেনের নতুন আইন: ‘ভালো আচরণ’ না করলে বাতিল হতে পারে অভিবাসীদের বসবাসের অনুমতি
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১

Most Read

1
দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি
বাংলাদেশ

দীর্ঘ-বিলম্বিত কর্ড লাইন প্রকল্প বাস্তবায়ন করবে সরকার, ঢাকা-চট্টগ্রাম রেলপথের দূরত্ব কমবে ৯০ কিমি

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলাদেশে ৯.২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব ১১ চীনা কোম্পানির

3
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অস্থায়ী মর্যাদায় থাকা অভিবাসীদের স্থায়ী মর্যাদা নিতে হবে, নইলে দেশ ছাড়তে হবে: হোমল্যান্ড সেক্রেটারি

4
খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে
অর্থনীতি

খুচরা ব্যবসায় ভ্যাট ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা বাতিল হতে পারে

5
ছবি: রয়টার্স
বাংলাদেশ

২০২৬ সালে বাংলাদেশে এলএনজি সরবরাহ অর্ধেকে নামিয়ে আনতে পারে কাতার এনার্জি

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

স্বল্পমেয়াদি সুকুকে সরকারের ৫,৫০০ কোটি টাকা সংগ্রহ, চাহিদার ১০ গুণের বেশি আবেদন ব্যাংকগুলোর

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]