Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 03:20 pm
Last modified: 11 January, 2026, 03:23 pm

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটি বেঁচে আছে; মিয়ানমারের সংঘাতে বাংলাদেশে পালিয়ে এল সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য

টিবিএস রিপোর্ট
11 January, 2026, 03:20 pm
Last modified: 11 January, 2026, 03:23 pm

মিয়ানমারের অভ্যন্তরে একাধিক গ্রুপের সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশু আহত হয়েছে। এছাড়া সংঘাতের জেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছেন।

রোববার (১১ জানুয়ারি) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শিশুটির নাম আফনান (১১)। সে ওই গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ওই শিশু গুরুতর আহত হওয়ার পর সে মারা গেছে বলে খবর ছড়িয়ে পরে। এতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। তবে পরে নিশ্চিত হওয়া গেছে, শিশুটি মারা যায়নি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত হোয়াইক্যং সীমান্ত দিয়ে আসা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর এই সদস্যরা এখনও পুলিশ হেফাজতে রয়েছেন। সেখান থেকে বিজিবি তাদের হেফাজতে নিয়ে যেতে পারে বলে জানিয়েছে পুলিশ ও বিজিবি।

এর আগে সকালে সীমান্তের ওপারে মিয়ানমারের একাধিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হওয়া তথ্য জানিয়েছিলেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র। তবে বিকাল পৌনে ৩টার দিকে তিনি জানান, শিশুটি এখনও বেঁচে আছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

খোকন চন্দ্র বলেন, মিয়ানমার সীমান্তে দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় এপারে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়। 'শুরুর দিকে শিশুটি মারা গেছে বলে সবদিকে প্রচার শুরু হয়। শিশুটির পিতা-মাতাও বুঝতে না পেরে শিশুটির মৃত্যু সংবাদ প্রচার করেন। পরে দেখা গেছে শিশুটি বেঁচে আছে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।'

বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, 'দুপুরের দিকে ওপারের সংঘর্ষে টিকতে না পেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৪৯ জন সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসেন। এ সময় বিজিবি ও পুলিশ সদস্যরা তাদের হেফাজতে নেয়।'

হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, 'মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু আহত হওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে মারা গেছে বলে খবর প্রচার হয়। এতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনীসহ, জনপ্রতিনিধি পরিস্থিতি শান্ত করেন। পরে নিশ্চিত হওয়া গেছে, শিশুটি মারা যায়নি।'

Related Topics

টপ নিউজ

টেকনাফ / সীমান্তে গুলি / গুলিতে নিহত / মিয়ানমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মিয়ানমারের ভেতরে কোণঠাসা বিদ্রোহীরা; জোরপূর্বক সেনাবাহিনীতে জনবল বাড়াচ্ছে জান্তা
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • মাদক ও মানবপাচার নির্মূলে টেকনাফ থেকে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ
  • মিয়ানমারে রাষ্ট্রপতি হচ্ছেন নির্মম গৃহযুদ্ধের সূচনাকারী সামরিক নেতা

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]