Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 05, 2026
খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 November, 2025, 01:50 pm
Last modified: 30 November, 2025, 04:15 pm

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ

খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা, আহত ১

তারা একটি অস্ত্র মামলায় জামিনে ছিলেন এবং আজ হাজিরা দিতে আদালতে এসেছিলেন।
টিবিএস রিপোর্ট
30 November, 2025, 01:50 pm
Last modified: 30 November, 2025, 04:15 pm

হাজিরা দিতে খুলনার মহানগর দায়রা জজ আদালতে আসা দুই ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানাধীন জজ কোর্টের চারতলা ভবনের সামনের প্রধান সড়কের ফুটপাতে এই হামলার ঘটনা ঘটে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তদের হামলায় আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন—খুলনা সদরের নতুন বাজার লঞ্চঘাট এলাকার মান্নাফের ছেলে হাসিব (৪৫) এবং রূপসা উপজেলার বাগমারা আব্দুর রবের মোড় এলাকার এজাজ শেখের ছেলে ফজলে রাব্বি রাজন (৩৮)।

এ ঘটনায় আহত হয়েছেন লবণচড়া থানার পুটিমারি এলাকার আক্তার গাজীর ছেলে রুম্মান (৩০)। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-২ ওয়ার্ডের অতিরিক্ত বারান্দায় চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত হাসিব অস্ত্রধারী সন্ত্রাসী পলাশ বাহিনীর প্রধান পলাশের ঘনিষ্ঠ সহযোগী এবং একজন 'বিশিষ্ট মাদক কারবারি' হিসেবে পরিচিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা একটি অস্ত্র মামলার হাজিরা দিতে আজ আদালতে এসেছিলেন। হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন। আদালত থেকে বের হয়ে প্রধান সড়কের ফুটপাতে আসামাত্রই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই হাসিব ও রাজন নিহত হন।হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। 

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, 'কিছুদিন আগে একটি অস্ত্র মামলায় আমার ভাইকে আসামি করা হয়। সেই মামলার হাজিরা দিতেই আজ তিনি আদালতে এসেছিলেন। কে বা কারা এই হামলা করল, আমরা কিছুই বুঝতে পারছি না।'

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, 'আদালতের সামনে দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে। কারা এই হামলায় জড়িত এবং তাদের উদ্দেশ্য কী—তা উদ্‌ঘাটনে তদন্ত শুরু হয়েছে।'

পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তদের শনাক্ত করতে আদালত এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং প্রযুক্তিগত বিশ্লেষণ চলছে।

দিনদুপুরে আদালত চত্বরে এমন ভয়াবহ হত্যাকাণ্ডে আইনজীবী ও বিচারপ্রার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এভাবে খুনের ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আদালতের আইনজীবীরা।

Related Topics

টপ নিউজ

খুলনা / আদালত প্রাঙ্গণ / গুলিতে নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২
  • যৌথ অভিযানের মধ্যেই খুলনায় বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা
  • খুলনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫
  • খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, ৪ দিনেও মেলেনি মরদেহ

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]