Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
গাজায় কার্যকর হলো ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি

আন্তর্জাতিক

আল জাজিরা
19 January, 2025, 03:35 pm
Last modified: 19 January, 2025, 04:14 pm

Related News

  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে
  • দোহায় আলোচনার পর অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান ও পাকিস্তান
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল

গাজায় কার্যকর হলো ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি

প্রাথমিক যুদ্ধবিরতির আওতায়, ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে যাবে এবং উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা হবে।
আল জাজিরা
19 January, 2025, 03:35 pm
Last modified: 19 January, 2025, 04:14 pm
ছবি: রয়টার্স

প্রায় তিন ঘণ্টা বিলম্বের পর আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে।

আজ সকাল সাড়ে ৮টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও—হামাস মুক্তিপ্রাপ্ত বন্দীদের নামের তালিকা সরবরাহ না করা পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। উল্টো এই সময়ের পর গাজায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হন।

তবে হামাস তিন বন্দীর নাম ইসরায়েলের কাছে হস্তান্তর করার পর যুদ্ধবিরতি কার্যকর হয়। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আন্সারি এক বিবৃতিতে বলেন, 'গাজায় যুদ্ধবিরতি কখন শুরু হবে—এ সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে আমরা নিশ্চিত করছি যে আজ মুক্তি পেতে চলা তিন বন্দীর নাম ইসরায়েলি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।'

'তারা তিনজন ইসরায়েলি নাগরিক, তাদের মধ্যে একজন রোমানিয়ান এবং একজন ব্রিটিশ নাগরিক। এর মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে', যোগ করেন তিনি। 

ইসরায়েলও নিশ্চিত করেছে, তারা চুক্তির প্রথম দিনে মুক্তি পাবে এমন তিনজন বন্দীর নাম পেয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম দিনে তিনজন ইসরায়েলি বন্দী এবং প্রায় ৯৫ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হবে। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, গাজায় আটক তিন বন্দী স্থানীয় সময় দুপুর ২টায় মুক্তি পাবেন, এবং আরও চারজন আগামী সাত দিনের মধ্যে মুক্তি পাবেন।

এই ছয় সপ্তাহের প্রাথমিক যুদ্ধবিরতির আওতায়, ইসরায়েলি বাহিনী গাজার কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে যাবে এবং উত্তর গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আনা হবে।

চুক্তি অনুযায়ী, যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৬০০ ট্রাক মানবিক সাহায্য গাজায় পাঠানো হবে, যার মধ্যে ৫০টি ট্রাক জ্বালানি বহন করবে এবং ৩০০টি ট্রাক উত্তর গাজায় যাবে—যেখানের বাসিন্দারা মানবেতর জীবনযাপন করছেন। 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ৪৬ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজার ৭২৫ জন আহত হয়েছে। একই দিনে হামাসের নেতৃত্বে ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত এবং ২০০ জনেরও বেশি মানুষ বন্দী হয়।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-গাজা যুদ্ধ / ইসরায়েল-ফিলিস্তিন / যুদ্ধবিরতি চুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • হরমুজে বিশৃঙ্খলা ও লেবাননে সংঘর্ষ; ভেস্তে যেতে পারে ট্রাম্পের শান্তিচুক্তির প্রচেষ্টা
  • গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা, যুদ্ধবিরতি চুক্তি হুমকির মুখে
  • দোহায় আলোচনার পর অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত আফগানিস্তান ও পাকিস্তান
  • গাজা যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প; জিম্মিদের মুক্তির অপেক্ষায় ইসরায়েল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]