Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
July 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JULY 18, 2026
দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলো ৩০ হাজার বাসিন্দাকে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 January, 2025, 10:55 am
Last modified: 08 January, 2025, 11:17 am

Related News

  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ: তুরস্ক, গ্রীসে ছড়িয়ে পড়েছে দাবানল; ফ্রান্সে ‘রেড অ্যালার্ট’ জারি

দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হলো ৩০ হাজার বাসিন্দাকে

দাবানলের কারণে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে
টিবিএস ডেস্ক
08 January, 2025, 10:55 am
Last modified: 08 January, 2025, 11:17 am
ছবি: রয়টার্স

দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে দাবানল শুরু হয়ে কয়েক ঘণ্টার মধ্যেই মাত্র ১০ একর থেকে বেড়ে ২ হাজার ৯০০ একর জায়গাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। খবর বিবিসির।

এ পর্যন্ত ৩০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রায় ১৩ হাজার ভবন দাবানলের আগুনের ঝুঁকির মধ্যে রয়েছে। 

দাবানলের কারণে ৪৬ হাজারের বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। পাশাপাশি প্রতিবেশী সান বার্নার্ডিনোতে আরও ৮ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।

দাবানল নিয়ন্ত্রণে লস অ্যাঞ্জেলস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে প্রায় ২৫০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এই বিপর্যয় মোকাবিলায় তাদের আরও জনবলের প্রয়োজন। এলএএফডি একটি জরুরি নোটিশ জারি করে সব অফ-ডিউটি কর্মীদের দ্রুত প্রধান কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে।

প্যাসিফিক প্যালিসেডস এলাকায় বেশ কয়েকটি বাড়ি আগুনে পুড়ে গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বাসিন্দারা দ্রুত আগুন থেকে রক্ষা পেতে গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন।

লস অ্যাঞ্জেলস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন বলেন, 'প্যাসিফিক প্যালিসেডস এখনও বিপদমুক্ত নয়।'

দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হিসেবে তিনি ৫০ মাইল প্রতি ঘণ্টার (৮০ কিমি/ঘণ্টা) বাতাস ও চরম শুষ্ক পরিবেশকে দায়ী করেন।

সারা ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ ওয়ার্নিং জারি করা হয়েছে, যা চরম দাবানলের ঝুঁকি নির্দেশ করে। 

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, তীব্র বাতাস এবং চরম শুষ্ক পরিবেশের কারণে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারে। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে।

Related Topics

টপ নিউজ

দাবানল / লস অ্যাঞ্জেলস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • দাবানলের 'নোংরা' ধোঁয়া আসার অভিযোগে কানাডার ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • স্পেনে ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু, নিখোঁজ ২৩
  • দক্ষিণ ইউরোপজুড়ে ছড়াচ্ছে দাবানল, ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ
  • তদন্তের মুখে চীনা এজেন্ট হওয়ার কথা স্বীকার করলেন ক্যালিফোর্নিয়ার সাবেক মেয়র
  • ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ: তুরস্ক, গ্রীসে ছড়িয়ে পড়েছে দাবানল; ফ্রান্সে ‘রেড অ্যালার্ট’ জারি

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
[email protected]
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - [email protected]

For advertisement- [email protected]